bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Numbers 23
Numbers 23
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 24 →
1
তারপর বিলিয়ম বালাককে বললেন, “আপনি আমার জন্য এখানে সাতটা বেদী তৈরী করে সাতটা ষাঁড় ও সাতটা ভেড়া উৎসর্গের জন্য প্রস্তুত করুন।”
2
বালাক বিলিয়মের কথামতই কাজ করলেন এবং দু’জনে মিলে প্রত্যেকটি বেদীর উপরে একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া উৎসর্গ করলেন।
3
তারপর বিলিয়ম বালাককে বললেন, “যে পশুগুলো দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করা হল আপনি সেগুলোর কাছে থাকুন আর আমি ওদিকে যাচ্ছি। হয়তো সদাপ্রভু আমার সংগে দেখা করতে আসবেন। তিনি আমার কাছে যা প্রকাশ করবেন আমি তা আপনার কাছে বলব।” এই কথা বলে বিলিয়ম এমন একটা পাহাড়ের উপরে উঠে গেলেন যেখানে কোন গাছপালা ছিল না।
4
তখন ঈশ্বর তাঁর সংগে দেখা করলেন। বিলিয়ম বললেন, “আমি সাতটা বেদী তৈরী করেছি এবং প্রত্যেকটি বেদীর উপর একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া উৎসর্গ করেছি।”
5
তখন সদাপ্রভু বিলিয়মের মুখে কতগুলো কথা যুগিয়ে দিয়ে বললেন, “তুমি বালাকের কাছে ফিরে গিয়ে তাকে এই সব বল।”
6
বিলিয়ম বালাকের কাছে ফিরে গেলেন। তিনি দেখলেন, বালাক মোয়াবের সমস্ত নেতাদের নিয়ে তাঁর উৎসর্গ-করা পশুর কাছে দাঁড়িয়ে আছেন।
7
তখন বিলিয়ম ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন: “বালাক আমাকে অরাম দেশ থেকে নিয়ে আসলেন, পূবের পাহাড়গুলোর কাছ থেকে মোয়াব-রাজা আমাকে নিয়ে আসলেন। তিনি বললেন, ‘আমার হয়ে আপনি যাকোবকে অভিশাপ দিন, ইস্রায়েলের বিরুদ্ধে অমংগলের কথা বলুন।’
8
ঈশ্বর যাদের কোন অভিশাপ দেন নি, কেমন করে আমি তাদের অভিশাপ দেব? সদাপ্রভু যাদের বিরুদ্ধে অমংগলের কথা বলেন নি, কেমন করে আমি তাদের বিরুদ্ধে অমংগলের কথা বলব?
9
পাহাড়ের চূড়া থেকে আমি তাদের দেখছি; তাদের আমি পাহাড়ের উপর থেকে লক্ষ্য করছি। আমি দেখছি এমন একটা জাতিকে যে অন্যদের থেকে দূরে থাকে; অন্য সব জাতির সংগে নিজেদের এক করে দেখে না।
10
যাকোবের বংশধরেরা ধূলিকণার মত অসংখ্য, কে তাদের গুণে দেখতে পারে? ইস্রায়েলের চার ভাগের একভাগও কি কারও পক্ষে গোণা সম্ভব? ঐ সৎ লোকদের মতই যেন আমার মৃত্যু হয়; আমার শেষ যেন হয় তাদেরই মত।”
11
এই কথা শুনে বালাক বিলিয়মকে বললেন, “আপনি আমার এ কি করলেন? আমার শত্রুদের অভিশাপ দেবার জন্য আমি আপনাকে আনলাম আর আপনি কি না তাদের আশীর্বাদ করলেন।”
12
উত্তরে বিলিয়ম বললেন, “সদাপ্রভু আমার মুখে যে কথা যুগিয়ে দিয়েছেন তা কি আমি না বলে থাকতে পারি?”
13
পরে বালাক বিলিয়মকে বললেন, “আপনি আমার সংগে আর এক জায়গায় আসুন। সেখান থেকে আপনি ইস্রায়েলীয়দের দেখতে পাবেন। আপনি তাদের সবাইকে যে দেখতে পাবেন তা নয়, কেবল তাদের একটা অংশই দেখতে পাবেন। সেখান থেকে আপনি আমার পক্ষ থেকে তাদের অভিশাপ দেবেন।”
14
এই বলে বালাক তাঁকে পিস্গা পাহাড়শ্রেণীর উপরে যে সোফীম মাঠ আছে সেখানে নিয়ে গেলেন। সেখানে তিনি সাতটা বেদী তৈরী করে প্রত্যেকটার উপরে একটা করে ষাঁড় আর একটা করে ভেড়া উৎসর্গ করলেন।
15
তারপর বিলিয়ম বালাককে বললেন, “যে পশুগুলো দিয়ে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করা হল আপনি সেগুলোর কাছে থাকুন, আর আমি ঐদিকে গিয়ে সদাপ্রভুর সংগে দেখা করি।”
16
সদাপ্রভু বিলিয়মের সংগে দেখা করে তাঁর মুখে কতগুলো কথা যুগিয়ে দিয়ে বললেন, “তুমি বালাকের কাছে ফিরে গিয়ে তাকে এই কথা বল।”
17
কাজেই বিলিয়ম বালাকের কাছে গেলেন। তিনি দেখলেন বালাক মোয়াবের নেতাদের নিয়ে তাঁর উৎসর্গ করা পশুর কাছে দাঁড়িয়ে আছেন। বালাক তাঁকে জিজ্ঞাসা করলেন, “সদাপ্রভু আপনাকে কি বলেছেন?”
18
বিলিয়ম তখন ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন: “বালাক রাজা উঠুন, শুনুন; হে সিপ্পোরের ছেলে, আমার কথায় কান দিন।
19
ঈশ্বর তো মানুষ নন যে, মিথ্যা বলবেন; মানুষ থেকে তাঁর জন্মও নয় যে, মন বদলাবেন। তিনি যা বলেন করেনও তা, তাঁর প্রতিজ্ঞা তিনি সর্বদা পূর্ণ করেন।
20
আমি আশীর্বাদ করবার জন্য আদেশ পেয়েছি। তিনি ইস্রায়েলকে আশীর্বাদ করেছেন, আমি তা বদলাতে পারি না।
21
যাকোবের মধ্যে তিনি কোন অন্যায় দেখেন নি, ইস্রায়েলের ভাগ্যে কোন দুঃখ রাখেন নি। তাদের ঈশ্বর সদাপ্রভু তাদের সংগে আছেন, আর তাদের রাজার জয়ধ্বনি রয়েছে তাদের মধ্যে।
22
মিসর থেকে তিনি তাদের বের করে এনেছেন, তিনি তাদের পক্ষে বুনো ষাঁড়ের শক্তির মত।
23
যাকোবের উপর কোন যাদুবিদ্যা খাটবে না; ইস্রায়েলের উপর খাটবে না কোন মন্ত্রতন্ত্র। যাকোব, অর্থাৎ ইস্রায়েল সম্বন্ধে এ খন এই কথা বলা যায়, ‘ঈশ্বর যা করেছেন তা দেখ।’
24
এই সব লোক উঠে দাঁড়াবে সিংহীর মত করে, আর সিংহের মত করে নিজেদের তুলে ধরবে। শিকার করা প্রাণীর রক্ত ও মাংস খেয়ে না ফেলা পর্যন্ত তারা বিশ্রাম করবে না।”
25
এই কথা শুনে বালাক বলে উঠলেন, “থামুন, আপনি তাদের অভিশাপও দেবেন না, আশীর্বাদও করবেন না।”
26
উত্তরে বিলিয়ম বললেন, “আমি কি আপনাকে বলি নি যে, সদাপ্রভু যা বলবেন তা আমাকে করতেই হবে?”
27
পরে বালাক বিলিয়মকে বললেন, “চলুন, আমি আপনাকে আর এক জায়গায় নিয়ে যাই। হয়তো ঈশ্বর খুশী হয়ে সেখান থেকে আপনাকে আমার পক্ষ থেকে তাদের অভিশাপ দিতে দেবেন।”
28
এই বলে বালাক তাঁকে পিয়োর পাহাড়ের উপরে নিয়ে গেলেন যেখান থেকে মরু-এলাকার যিশীমোন দেখা যায়।
29
তখন বিলিয়ম বললেন, “এখানে আমার জন্য সাতটা বেদী তৈরী করুন আর সাতটা ষাঁড় ও সাতটা ভেড়া উৎসর্গের জন্য প্রস্তুত করুন।”
30
বিলিয়মের কথামত বালাক তা-ই করলেন। তিনি প্রত্যেকটি বেদীর উপরে একটা করে ষাঁড় ও একটা করে ভেড়া উৎসর্গ করলেন।
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 24 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36