bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Numbers 29
Numbers 29
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 30 →
1
“সপ্তম মাসের পয়লা তারিখে তোমরা একটি পবিত্র মিলন-সভা করবে। সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। ঐ দিনটা হবে তোমাদের শিংগা বাজাবার দিন।
2
সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে তোমরা সেই দিন একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করবে। এগুলো হতে হবে খুঁতহীন।
3
শস্য-উৎসর্গের জন্য ষাঁড়টার সংগে তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে। ভেড়াটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং প্রত্যেকটা বাচ্চা-ভেড়ার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম।
5
পাপ ঢাকা দেবার উদ্দেশ্যে পাপ-উৎসর্গের জন্য তোমাদের একটা পাঁঠাও আনতে হবে।
6
প্রত্যেক মাসের ও প্রত্যেক দিনের নির্দিষ্ট করা পোড়ানো-উৎসর্গ এবং তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া এই সব উৎসর্গও করতে হবে। এগুলো সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গ যার গন্ধে সদাপ্রভু খুশী হন।
7
“এই সপ্তম মাসের দশ তারিখেও একটি পবিত্র মিলন-সভা করতে হবে। এই দিনে তোমরা প্রত্যেকে নিজের অন্তর ভেংগেচুরে কষ্ট স্বীকার করবে এবং সমস্ত কাজকর্ম বন্ধ রাখবে।
8
সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে তোমাদের একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। তার প্রত্যেকটাকেই খুঁতহীন হতে হবে।
9
শস্য-উৎসর্গের জন্য ষাঁড়টার সংগে তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে। ভেড়াটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং সাতটা বাচ্চা-ভেড়ার প্রত্যেকটার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম।
11
পাপ ঢাকা দেবার পাপ-উৎসর্গ ও নিয়মিত পোড়ানো-উৎসর্গের সংগেকার শস্য-উৎসর্গ এবং এগুলোর সংগেকার ঢালন-উৎসর্গ ছাড়া আরও একটি পাপ-উৎসর্গের জন্য একটি পাঁঠাও আনতে হবে।
12
“সপ্তম মাসের পনেরো তারিখেও একটি পবিত্র মিলন-সভা করতে হবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না। তোমরা সদাপ্রভুর উদ্দেশে সাত দিন ধরে উৎসব পালন করবে।
13
সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে একটা আগুনে-করা উৎসর্গ করতে হবে। এর জন্য তেরটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে।
14
প্রত্যেকটা ষাঁড়ের সংগে শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া পাঁচ কেজি চারশো গ্রাম মিহি ময়দা দিতে হবে; ভেড়া দু’টার প্রত্যেকটার সংগে দিতে হবে তিন কেজি ছ’শো গ্রাম এবং প্রত্যেকটা বাচ্চা-ভেড়ার সংগে দিতে হবে এক কেজি আটশো গ্রাম।
16
নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠাও আনতে হবে।
17
“উৎসবের দ্বিতীয় দিনে বারোটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে।
18
এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে।
19
নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ উৎসর্গের অনুষ্ঠান করতে হবে এবং এগুলোর সংগে দিতে হবে তাদের সংগেকার ঢালন-উৎসর্গ।
20
“উৎসবের তৃতীয় দিনে এগারোটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে।
21
এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে।
22
নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে।
23
“পর্বের চতুর্থ দিনে দশটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে।
24
এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে।
25
নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে।
26
“উৎসবের পঞ্চম দিনে নয়টা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে।
27
এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে।
28
নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে।
29
“উৎসবের ষষ্ঠ দিনে আটটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে।
30
এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে।
31
নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে।
32
“উৎসবের সপ্তম দিনে সাতটা ষাঁড়, দু’টা ভেড়া এবং চৌদ্দটা এক বছরের বাচ্চা-ভেড়া উৎসর্গ করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে।
33
এই সব ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে।
34
নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে।
35
“অষ্টম দিনে শেষ দিনের বিশেষ সভা করতে হবে এবং সেই দিন তোমাদের কোন পরিশ্রমের কাজ করা চলবে না।
36
সদাপ্রভুকে খুশী করবার গন্ধ হিসাবে তাঁর উদ্দেশে একটি আগুনে-করা উৎসর্গ করতে হবে। এর জন্য একটা ষাঁড়, একটা ভেড়া এবং সাতটা এক বছরের বাচ্চা-ভেড়া দিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এগুলোর প্রত্যেকটাকে খুঁতহীন হতে হবে।
37
ষাঁড়, ভেড়া ও বাচ্চা-ভেড়ার সংখ্যা যত হবে তাদের সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের সংখ্যাও তত হবে; আর তা হবে আগের দেওয়া নিয়ম অনুসারে।
38
নিয়মিত পোড়ানো-উৎসর্গ ও তার সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গ ছাড়া একটা পাঁঠা দিয়ে পাপ-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে।
39
“মানত পূরণ এবং নিজের ইচ্ছায় করা উৎসর্গ হিসাবে তোমরা যে সমস্ত পোড়ানো-উৎসর্গ, শস্য-উৎসর্গ, ঢালন-উৎসর্গ ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করবে সেগুলো ছাড়াও প্রত্যেকটা নির্দিষ্ট পর্বের সময়ে তার উপযুক্ত উৎসর্গ সদাপ্রভুর উদ্দেশে তোমাদের করতে হবে।”
40
সদাপ্রভু যে সমস্ত আদেশ মোশিকে দিয়েছিলেন তা তিনি ইস্রায়েলীয়দের জানালেন।
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 30 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36