bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Numbers 7

← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 8 →
1
যেদিন আবাস-তাম্বুটা খাটানো শেষ হল সেই দিন মোশি তার উপর অভিষেক-তেল দিয়ে গোটা তাম্বুটা এবং তার সাজ-সরঞ্জাম সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে নিলেন। তিনি বেদী ও তার বাসন-কোসনের উপর অভিষেক তেল দিয়ে সেগুলোও আলাদা করে নিলেন।
2
তারপর ইস্রায়েলীয়দের নেতারা, অর্থাৎ বংশের নেতারা উপহার আনলেন। এঁরাই হলেন সেই সব গোষ্ঠী-নেতা যাঁদের উপর গণনা করা লোকদের দেখাশোনার ভার ছিল।
3
উপহার হিসাবে তাঁরা ছয়টা ছই দেওয়া গরুর গাড়ি এবং বারোটা বলদ সদাপ্রভুর সামনে এনে রাখলেন। তাতে প্রত্যেক নেতার পক্ষ থেকে একটা করে বলদ আর প্রতি দু’জনের পক্ষ থেকে একটা করে গরুর গাড়ি দেওয়া হল। তাঁরা সেগুলো এনে আবাস-তাম্বুর সামনে রাখলেন।
4
তখন সদাপ্রভু মোশিকে বললেন,
5
“তুমি এদের কাছ থেকে এগুলো গ্রহণ কর যাতে সেগুলো মিলন-তাম্বুর কাজে লাগানো যায়। লেবীয়দের কাজ অনুসারে তুমি এগুলো তাদের মধ্যে ভাগ করে দাও।”
6
সেইজন্য মোশি সেই গাড়ি ও বলদগুলো লেবীয়দের ভাগ করে দিলেন।
7
গের্শোনীয়দের কাজ অনুসারে তিনি দু’টা গাড়ি ও চারটা বলদ তাদের দিলেন,
8
আর মরারীয়দের কাজ অনুসারে তিনি তাদের চারটা গাড়ি ও আটটা বলদ দিলেন। এদের সকলের দেখাশোনার ভার ছিল পুরোহিত হারোণের ছেলে ঈথামরের উপর।
9
মোশি কহাতীয়দের কিছুই দিলেন না, কারণ পবিত্র জিনিসগুলোর দেখাশোনার ভার ছিল তাদের উপর এবং সেগুলোই ছিল তাদের কাঁধে করে বয়ে নেওয়ার কথা।
10
অভিষেক-তেল দিয়ে বেদীটির উৎসর্গের অনুষ্ঠান আরম্ভ হবার পর থেকে নেতারা তাঁদের উপহার এনে বেদীর সামনে রাখতে লাগলেন।
11
সদাপ্রভু মোশিকে বলেছিলেন, “প্রতিদিন এক একজন করে নেতা বেদী-উৎসর্গের উদ্দেশ্যে তার উপহার নিয়ে আসবে।”
12
প্রথম দিন যে নেতা তাঁর উপহার নিয়ে আসলেন তিনি হলেন যিহূদা-গোষ্ঠীর নেতা অম্মীনাদবের ছেলে নহশোন।
13
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
14
ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
15
পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
16
পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
17
যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল অম্মীনাদবের ছেলে নহশোনের উপহার।
18
দ্বিতীয় দিনে ইষাখর-গোষ্ঠীর নেতা সূয়ারের ছেলে নথনেল তাঁর উপহার নিয়ে আসলেন।
19
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
20
ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
21
পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
22
পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
23
যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল সূয়ারের ছেলে নথনেলের উপহার।
24
তৃতীয় দিনে সবূলূন-গোষ্ঠীর নেতা হেলোনের ছেলে ইলীয়াব তাঁর উপহার নিয়ে আসলেন।
25
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
26
ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
27
পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
28
পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
29
যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল হেলোনের ছেলে ইলীয়াবের উপহার।
30
চতুর্থ দিনে রূবেণ-গোষ্ঠীর নেতা শদেয়ূরের ছেলে ইলীষূর তাঁর উপহার নিয়ে আসলেন।
31
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
32
ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
33
পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
34
পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
35
যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল শদেয়ূরের ছেলে ইলীষূরের উপহার।
36
পঞ্চম দিনে শিমিয়োন-গোষ্ঠীর নেতা সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল তাঁর উপহার নিয়ে আসলেন।
37
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
38
ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
39
পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
40
পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
41
যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েলের উপহার।
42
ষষ্ঠ দিনে গাদ-গোষ্ঠীর নেতা দ্যূয়েলের ছেলে ইলীয়াসফ তাঁর উপহার নিয়ে আসলেন।
43
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
44
ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
45
পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
46
পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
47
যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল দ্যূয়েলের ছেলে ইলীয়াসফের উপহার।
48
সপ্তম দিনে ইফ্রয়িম-গোষ্ঠীর নেতা অম্মীহূদের ছেলে ইলীশামা তাঁর উপহার নিয়ে আসলেন।
49
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
50
ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
51
পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
52
পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
53
যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল অম্মীহূদের ছেলে ইলীশামার উপহার।
54
অষ্টম দিনে মনঃশি-গোষ্ঠীর নেতা পদাহসূরের ছেলে গমলীয়েল তাঁর উপহার নিয়ে আসলেন।
55
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
56
ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
57
পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
58
পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
59
যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল পদাহসূরের ছেলে গমলীয়েলের উপহার।
60
নবম দিনে বিন্যামীন-গোষ্ঠীর নেতা গিদিয়োনির ছেলে অবীদান তাঁর উপহার নিয়ে আসলেন।
61
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
62
ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
63
পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
64
পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
65
যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল গিদিয়োনির ছেলে অবীদানের উপহার।
66
দশম দিনে দান-গোষ্ঠীর নেতা অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর তাঁর উপহার নিয়ে আসলেন।
67
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
68
ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
69
পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
70
পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
71
যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষরের উপহার।
72
একাদশ দিনে আশের-গোষ্ঠীর নেতা অক্রণের ছেলে পগীয়েল তাঁর উপহার নিয়ে আসলেন।
73
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
74
ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
75
পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
76
পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
77
যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল অক্রণের ছেলে পগীয়েলের উপহার।
78
দ্বাদশ দিনে নপ্তালি-গোষ্ঠীর নেতা ঐননের ছেলে অহীরঃ তাঁর উপহার নিয়ে আসলেন।
79
তাঁর উপহার ছিল শস্য-উৎসর্গের জন্য তেলের ময়ান দেওয়া মিহি ময়দায় ভরা ধর্মীয় মাপের এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা রূপার থালা এবং একই জিনিষে ভরা সাতশো গ্রাম ওজনের একটা রূপার বাটি;
80
ধূপে ভরা একশো গ্রাম ওজনের একটা সোনার ছোট থালা;
81
পোড়ানো-উৎসর্গের জন্য একটা ষাঁড়, একটা ভেড়া, একটা এক বছরের বাচ্চা-ভেড়া;
82
পাপ-উৎসর্গের জন্য একটা পাঁঠা;
83
যোগাযোগ-উৎসর্গের জন্য দু’টা ষাঁড়, পাঁচটা ভেড়া, পাঁচটা পাঁঠা ও পাঁচটা এক বছরের বাচ্চা-ভেড়া। এগুলো ছিল ঐননের ছেলে অহীরয়ের উপহার।
84
অভিষেক-তেল দিয়ে বেদীটির উৎসর্গের অনুষ্ঠান আরম্ভ হবার পর থেকে ইস্রায়েলীয় নেতারা যে সমস্ত উপহার এনেছিলেন সেগুলো হল বারোটা রূপার থালা, বারোটা রূপার বাটি এবং বারোটা সোনার ছোট থালা।
85
ধর্মীয় মাপ অনুসারে প্রত্যেকটা রূপার থালার ওজন ছিল এক কেজি তিনশো গ্রাম এবং প্রত্যেকটা রূপার বাটির ওজন ছিল সাতশো গ্রাম। রূপার সমস্ত পাত্রগুলোর মোট ওজন হয়েছিল চব্বিশ কেজি।
86
ধর্মীয় মাপ অনুসারে প্রত্যেকটা ধূপে ভরা সোনার ছোট থালার ওজন ছিল একশো গ্রাম। সোনার বারোটা ছোট থালার মোট ওজন হয়েছিল এক কেজি দু’শো গ্রাম।
87
এছাড়া পোড়ানো-উৎসর্গের জন্য মোট দেওয়া হয়েছিল বারোটা ষাঁড়, বারোটা ভেড়া এবং এক বছরের বারোটা বাচ্চা-ভেড়া। এগুলোর সংগে ছিল এর সংগেকার শস্য-উৎসর্গের জিনিস। পাপ-উৎসর্গের জন্য দেওয়া হয়েছিল বারোটা পাঁঠা।
88
যোগাযোগ-উৎসর্গের জন্য মোট দেওয়া হয়েছিল চব্বিশটা ষাঁড়, ষাটটা ভেড়া, ষাটটা পাঁঠা এবং ষাটটা এক বছরের বাচ্চা-ভেড়া। বেদীটির অভিষেকের পর এর উৎসর্গের জন্য এই সমস্ত উপহার আনা হয়েছিল।
89
এর পর মোশি যখন সদাপ্রভুর সংগে কথা বলবার জন্য মিলন-তাম্বুতে ঢুকতেন তখন সাক্ষ্য-সিন্দুকের উপরকার ঢাকনার কিনারার করূব দু’টির মাঝখানের জায়গা থেকে তাঁর কথা শুনতে পেতেন। এইভাবে সদাপ্রভু মোশির সংগে কথা বলতেন।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36