bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Numbers 3
Numbers 3
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 4 →
1
এই হল হারোণ ও মোশির বংশের কথা যখন সদাপ্রভু সিনাই পাহাড়ে মোশির সংগে কথা বলেছিলেন।
2
হারোণের ছেলেরা ছিলেন নাদব, অবীহূ, ইলীয়াসর ও ঈথামর। এঁদের মধ্যে নাদব ছিলেন বড়। পুরোহিত হিসাবে অভিষেক করে এঁদের সেবা-কাজে বহাল করা হয়েছিল।
4
কিন্তু নাদব আর অবীহূ সিনাই মরু-এলাকায় সদাপ্রভুর উদ্দেশে নিয়মের বাইরের আগুনে ধূপ জ্বালাবার সময় সদাপ্রভুর সামনেই মারা গিয়েছিলেন। তাঁদের কোন ছেলে ছিল না বলে ইলীয়াসর ও ইথামর তাঁদের বাবা বেঁচে থাকতেই পুরোহিত হিসাবে সেবার কাজ করেছিলেন।
5
পরে সদাপ্রভু মোশিকে বললেন,
6
“লেবি-গোষ্ঠীর লোকদের ডেকে এনে হারোণের হাতে দাও যেন তারা তাকে সাহায্য করতে পারে।
7
তারা সমস্ত ইস্রায়েলীয়দের হয়ে মিলন-তাম্বুতে হারোণের অধীনে আবাস-তাম্বুর কাজ করবে।
8
তারাই মিলন-তাম্বুর সাজ-সরঞ্জামের দেখাশোনা এবং আবাস-তাম্বুর কাজ করে ইস্রায়েলীয়দের দায়িত্ব ও কর্তব্য পালন করবে।
9
লেবীয়দের তুমি হারোণ ও তার ছেলেদের হাতে দিয়ে দাও। ইস্রায়েলীয়দের মধ্য থেকে এদের সবাইকে হারোণের হাতে দিয়ে দিতে হবে।
10
পুরোহিত হিসাবে কাজ করবার জন্য তুমি হারোণ ও তার ছেলেদের নিযুক্ত কর। তারা ছাড়া আর কেউ যদি পুরোহিতের কাজ করতে যায় তবে তাকে মেরে ফেলা হবে।”
11
সদাপ্রভু মোশিকে আরও বললেন,
12
“ইস্রায়েলীয় স্ত্রীলোকদের প্রথম ছেলের জায়গায় আমি ইস্রায়েলীয়দের মধ্য থেকে লেবীয়দের নিয়েছি। লেবীয়েরা আমার,
13
কারণ ইস্রায়েলীয়দের সব প্রথম ছেলেই আমার। মিসর দেশের প্রথম ছেলেদের মেরে ফেলবার সময় আমি ইস্রায়েলীয়দের মধ্যেকার প্রত্যেকটি প্রথম পুরুষ সন্তানকে আমার জন্য আলাদা করে রেখেছি- সে মানুষের হোক বা পশুর হোক। তারা আমার; আমি সদাপ্রভু।”
14
সিনাই মরু-এলাকায় সদাপ্রভু মোশিকে বললেন,
15
“তুমি পরিবার ও বংশ অনুসারে লেবীয়দের সংখ্যা গণনা কর। এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের গণনা কর।”
16
সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি লেবীয়দের গণনা করলেন।
17
লেবির ছেলেদের নাম ছিল গের্শোন, কহাৎ ও মরারি।
18
গের্শোনের ছেলে লিব্নি ও শিমিয়ি ছিলেন দু’টি বংশের পিতা।
19
কহাতের ছেলে অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল ছিলেন চারটি বংশের পিতা।
20
মরারির ছেলে মহলি ও মূশি ছিলেন দু’টি বংশের পিতা। এই হল বংশ-পিতা অনুসারে লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের পরিচয়।
21
গের্শোন ছিলেন লিব্নি ও শিমিয়ি বংশের পূর্বপুরুষ।
22
এই বংশগুলোর এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের গণনার পর দেখা গেল যে, তাদের সংখ্যা সাত হাজার পাঁচশো।
23
পশ্চিম দিকে আবাস-তাম্বুর পিছনে গের্শোনীয়দের তাম্বু ফেলতে বলা হয়েছিল।
24
গের্শোনীয় বংশগুলোর নেতা ছিলেন লায়েলের ছেলে ইলীয়াসফ।
25
মিলন-তাম্বু সম্বন্ধে গের্শোনীয়দের দায়িত্ব ছিল আবাস-তাম্বু, তার উপর বিছানো ছাগলের লোমের ঢাকন, তার উপরকার ছাউনি দু’টা, মিলন-তাম্বুতে ঢুকবার দরজার পর্দা,
26
উঠানের পর্দাগুলো, আবাস-তাম্বু ও বেদীর চারপাশে যে উঠান আছে সেখানে ঢুকবার দরজার পর্দা এবং আবাস-তাম্বুর সমস্ত দড়িগুলোর দেখাশোনা করা আর এগুলোর সংগেকার অন্য সমস্ত কাজ করা।
27
কহাৎ ছিলেন অম্রাম, যিষহর, হিব্রোণ ও উষীয়েলের বংশের পূর্বপুরুষ।
28
এই বংশগুলোর এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের সংখ্যা হল আট হাজার ছ’শো। পবিত্র তাম্বুর দেখাশোনার ভার ছিল কহাতীয়দের উপর।
29
আবাস-তাম্বুর দক্ষিণ দিকে কহাতীয়দের তাম্বু ফেলতে বলা হয়েছিল।
30
কহাতীয় বংশগুলোর নেতা ছিলেন উষীয়েলের ছেলে ইলীষাফণ।
31
কহাতীয়দের দায়িত্ব ছিল সাক্ষ্য-সিন্দুক, টেবিল, বাতিদান, বেদীগুলো, পবিত্র তাম্বুর সেবা-কাজে ব্যবহারের জিনিসপত্র এবং মহাপবিত্র স্থানের পর্দার দেখাশোনা করা আর এগুলোর সংগেকার অন্য সমস্ত কাজ করা।
32
লেবীয়দের প্রধান নেতা ছিলেন পুরোহিত হারোণের ছেলে ইলীয়াসর। পবিত্র তাম্বুর দেখাশোনা করবার ভার যাদের দেওয়া হয়েছিল তাদের দেখাশোনা করবার জন্য ইলীয়াসরকে নিযুক্ত করা হয়েছিল।
33
মরারি ছিলেন মহলি ও মূশির বংশের পূর্বপূরুষ।
34
এই বংশগুলোর এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের গণনার পর দেখা গেল যে, তাদের সংখ্যা ছয় হাজার দু’শো।
35
মরারীয় বংশগুলোর নেতা ছিলেন অবীহয়িলের ছেলে সূরীয়েল। আবাস-তাম্বুর উত্তর দিকে তাদের তাম্বু ফেলতে বলা হয়েছিল।
36
মরারীয়দের দায়িত্ব ছিল আবাস-তাম্বুর ফ্রেম, তার হুড়কা, খুঁটি, পা-দানি ও তার সমস্ত জিনিসপত্র,
37
চারদিকের উঠানের খুঁটি আর পা-দানি, উঠানের পর্দার গোঁজ ও দড়িগুলো দেখাশোনা করা এবং এগুলোর সংগেকার অন্য সব কাজ করা।
38
মিলন-তাম্বুর সামনে, অর্থাৎ আবাস-তাম্বুর পূর্ব দিকে মোশি, হারোণ ও তাঁর ছেলেদের তাম্বু ফেলতে বলা হয়েছিল। তাঁদের দায়িত্ব ছিল ইস্রায়েলীয়দের হয়ে পবিত্র তাম্বুর সমস্ত কাজ পরিচালনা করা। তাঁরা ছাড়া আর কেউ পবিত্র তাম্বুর কাছে গেলে তাকে মেরে ফেলতে বলা হয়েছিল।
39
সদাপ্রভুর আদেশে বংশ অনুসারে মোশি ও হারোণের গণনা করা লেবীয় পুরুষদের মোট সংখ্যা হয়েছিল বাইশ হাজার। এরা প্রত্যেকেই ছিল এক মাস ও তার বেশী বয়সের।
40
এর পর সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি ইস্রায়েলীয়দের মধ্যে প্রথমে জন্মেছে এমন সব এক মাস ও তার বেশী বয়সের সমস্ত পুরুষদের সংখ্যা গণনা করে তাদের নামের একটি তালিকা তৈরী কর।
41
ইস্রায়েলীয়দের সমস্ত প্রথম পুরুষ সন্তানদের জায়গায় লেবীয়দের এবং ইস্রায়েলীয়দের পশুর প্রথম বাচ্চার জায়গায় লেবীয়দের পশুর প্রথম বাচ্চা আমার বলে ধরে নেবে। আমি সদাপ্রভু।”
42
সদাপ্রভুর দেওয়া আদেশ অনুসারে মোশি ইস্রায়েলীয়দের মধ্যে প্রথমে জন্মেছে এমন সব পুুরুষদের গণনা করলেন।
43
প্রথমে জন্মেছে এমন সব এক মাস ও তার বেশী বয়সের পুরুষদের নাম লিখবার পর দেখা গেল যে, তাদের মোট সংখ্যা বাইশ হাজার দু’শো তিয়াত্তর।
44
সদাপ্রভু মোশিকে আরও বললেন,
45
“তুমি ইস্রায়েলীয়দের সমস্ত প্রথম পুরুষ সন্তানদের জায়গায় লেবীয়দের এবং ইস্রায়েলীয়দের পশুর প্রথম বাচ্চার জায়গায় লেবীয়দের পশুর প্রথম বাচ্চা ধরে নেবে। লেবীয়েরা হবে আমার; আমি সদাপ্রভু।
46
লেবীয়দের মোট সংখ্যার চেয়ে ইস্রায়েলীয়দের প্রথম পুরুষ সন্তানদের সংখ্যা দু’শো তিয়াত্তর জন বেশী বলে তাদের প্রত্যেককে ছাড়িয়ে নেবার জন্য তুমি জন প্রতি দশ গ্রাম ওজনের ধর্মীয় শেখেলের পাঁচ শেখেল করে রূপা আদায় করবে।
48
তাদের ছাড়িয়ে নেবার এই রূপা তুমি হারোণ ও তার ছেলেদের দিয়ে দেবে।”
49
লেবীয়দের দিয়ে ইস্রায়েলীয়দের ছাড়িয়ে নেবার পরে ইস্রায়েলীয়দের যে সংখ্যাটা বাড়তি রইল মোশি তাদের ছাড়িয়ে নেবার রূপা আদায় করলেন।
50
ইস্রায়েলীয়দের প্রথম পুরুষ সন্তানদের কাছ থেকে তিনি ধর্মীয় মাপের ওজন অনুসারে তের কেজি ছ’শো পঞ্চাশ গ্রাম রূপা আদায় করলেন।
51
মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে এই ছাড়িয়ে নেবার রূপা হারোণ ও তাঁর ছেলেদের দিলেন।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36