bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
/
Numbers 6
Numbers 6
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 7 →
1
সদাপ্রভু মোশিকে বললেন,
2
“তুমি ইস্রায়েলীয়দের জানিয়ে দাও, যদি কোন পুরুষ বা স্ত্রীলোক নাসরীয় হিসাবে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার বিশেষ শপথ করে,
3
তবে তার আংগুর-রস কিম্বা কোন রকমের মদ খাওয়া চলবে না। সে আংগুর-রস কিম্বা মদ থেকে তৈরী সিরকাও খেতে পারবে না। এমন কি, টাটকা আংগুর-রস, আংগুর কিম্বা কিশমিশ খাওয়াও তার চলবে না।
4
মোট কথা, সে যতদিন নাসরীয় থাকবে ততদিন আংগুর ফলের কোন কিছুই সে খেতে পারবে না, এর বীচিও নয় কিম্বা খোসাও নয়।
5
“যতদিন পর্যন্ত সে নাসরীয় হিসাবে নিজেকে আলাদা করে রাখবে বলে শপথ করেছে ততদিন পর্যন্ত তার মাথায় ক্ষুর লাগানো চলবে না। সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার সময়ে তাকে সদাপ্রভুর হয়েই থাকতে হবে। তার চুল লম্বা হতে দিতে হবে।
6
এই সময় সে কোন মৃতদেহের কাছে যেতে পারবে না।
7
মা-বাবা-ভাই-বোনদের কেউ মারা গেলেও তার নিজেকে অশুচি করা চলবে না, কারণ তার মাথায় রয়েছে ঈশ্বরের উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার চিহ্ন।
8
তার এই আলাদা হয়ে থাকবার সম্পূর্ণ সময়ে তাকে সদাপ্রভুর হয়ে থাকতে হবে।
9
“যদি কেউ হঠাৎ তার সামনে মারা যায় এবং তাতে সদাপ্রভুর উদ্দেশ্যে রাখা তার চুল অশুচি হয়ে যায় তবে সাত দিনের দিন, অর্থাৎ তার শুচি হবার দিন তাকে মাথা কামিয়ে ফেলতে হবে।
10
আট দিনের দিন তাকে মিলন-তাম্বুর দরজায় পুরোহিতের কাছে দু’টা ঘুঘু না হয় দু’টা কবুতর নিয়ে যেতে হবে।
11
মৃতদেহের কাছে উপস্থিত থাকবার দরুন সে অশুচি হয়েছে বলে তার অশুচিতা ঢাকা দেবার জন্য পুরোহিত একটা পাখী দিয়ে পাপ-উৎসর্গ এবং অন্যটা দিয়ে পোড়ানো-উৎসর্গ করবে। ঐ দিনই তার মাথার চুল তাকে সদাপ্রভুর উদ্দেশ্যে নতুন করে রাখতে হবে,
12
আর সেই সংগে তার নিজেকে আগের মত সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখবার শপথ করতে হবে। এছাড়া দোষ-উৎসর্গের জন্য তাকে এক বছরের একটা ভেড়ার বাচ্চা আনতে হবে। এর আগে যতদিন সে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হয়ে থেকেছে সেই দিনগুলো বাতিল হয়ে যাবে, কারণ সেই সময়ে সে অশুচি হয়েছিল।
13
“সদাপ্রভুর উদ্দেশ্যে একজন নাসরীয়ের আলাদা হয়ে থাকবার সময়টা পার হয়ে যাওয়ার পর এই অনুষ্ঠান পালন করতে হবে। তাকে মিলন-তাম্বুর দরজার কাছে যেতে হবে।
14
সেখানে সদাপ্রভুর উদ্দেশে তাকে উৎসর্গ হিসাবে পোড়ানো-উৎসর্গের জন্য এক বছরের একটা খুঁতহীন বাচ্চা-ভেড়া, পাপ-উৎসর্গের জন্য এক বছরের একটা খুঁতহীন বাচ্চা-ভেড়ী এবং যোগাযোগ-উৎসর্গের জন্য একটা খুঁতহীন ভেড়া আনতে হবে।
15
এগুলোর সংগে থাকবে এর সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের জিনিস এবং এক টুকরি খামিহীন রুটি। এই রুটিগুলো হবে তেলের ময়ান দেওয়া মিহি ময়দার পিঠা ও তেল লাগানো চাপাটি।
16
পুরোহিতকে এগুলো সদাপ্রভুর সামনে নিয়ে রাখতে হবে এবং তাকে পাপ-উৎসর্গের ও পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করতে হবে।
17
এছাড়া তাকে যোগাযোগ-উৎসর্গের ভেড়াটা কেটে তা উৎসর্গ করবার সময় টুকরির খামিহীন রুটিগুলোও উৎসর্গ করতে হবে আর এর সংগেকার শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের অনুষ্ঠানও করতে হবে।
18
তারপর মিলন-তাম্বুর দরজার কাছে নাসরীয়কে তার সদাপ্রভুর উদ্দেশ্যে রাখা চুল কামিয়ে ফেলতে হবে। এই চুল নিয়ে সে যোগাযোগ-উৎসর্গের নীচে আগুনে ফেলে দেবে।
19
সদাপ্রভুর উদ্দেশ্যে রাখা চুল কামানো হয়ে গেলে পর পুরোহিত ভেড়াটার একটা সিদ্ধ করা কাঁধ আর টুকরি থেকে একটা খামিহীন পিঠা ও চাপাটি নিয়ে সেই নাসরীয়ের হাতে দেবে।
20
তারপর পুরোহিত দোলন-উৎসর্গ হিসাবে তা সদাপ্রভুর সামনে দোলাবে। এগুলো পবিত্র এবং পুরোহিতের পাওনা। এছাড়া দুলিয়ে রাখা বুকের মাংস এবং উৎসর্গ করা ঊরুও পুরোহিতের পাওনা। এই সব হয়ে গেলে পর সেই নাসরীয় আংগুর-রস খেতে পারবে।
21
“নাসরীয়ের জন্য এই হল নিয়ম। সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার শপথ অনুসারে তাকে এই সব উৎসর্গের অনুষ্ঠান করতে হবে। এছাড়া যদি সে নিজের ক্ষমতামত আরও কিছু দেবার শপথ করে থাকে তবে তা-ও তাকে দিতে হবে। সে যা প্রতিজ্ঞা করেছে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা হয়ে থাকবার নিয়ম অনুসারে তাকে এর সবই দিতে হবে।”
22
সদাপ্রভু মোশিকে বললেন,
23
“তুমি হারোণ ও তার ছেলেদের বল যে, তারা এই কথা বলে ইস্রায়েলীয়দের উপর আশীর্বাদ উচ্চারণ করবে:
24
‘সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন ও রক্ষা করুন;
25
সদাপ্রভুর দয়া আলোর মত তোমার উপর পড়ুক; তাঁর করুণা তোমার উপর থাকুক।
26
সদাপ্রভু তাঁর মুখ তোমার দিকে ফিরান এবং তোমাকে শান্তি দিন।’
27
“এইভাবে তারা ইস্রায়েলীয়দের উপর আমার নাম উচ্চারণ করবে, তাতে আমিই তাদের আশীর্বাদ করব।”
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36