bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Corinthians 1
1 Corinthians 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 2 →
1
ঈশ্বরের ইচ্ছানুসারে খ্রীষ্ট যীশুর প্রেরিত শিষ্য হওয়ার জন্য আহূত আমি পৌল এবং আমাদের ভ্রাতা সোন্থেনেস্ এই পত্র লিখছি।
2
করিন্থ নগরের ঈশ্বরের মণ্ডলী এবং খ্রীষ্ট যীশুর নামে পবিত্রীকৃত আহূত ভক্তবৃন্দ, যারা খ্রীষ্ট যীশুর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত এবং সর্বস্থানে যারা আমাদেরই মত প্রভু যীশু খ্রীষ্টের উপাসক, তাদের সকলের কাছে আমাদের এই নিবেদন।
3
আমাদের পিতা ঈশ্বর শান্তি দান করুন।
4
খ্রীষ্ট যীশুর মাধ্যমে ঈশ্বরের যে অনুগ্রহ তোমাদের দান করা হয়েছে তার জন্য আমি সর্বদা ঈশ্বরের ধন্যবাদ করি,
5
কারণ খ্রীষ্ট যীশুর দ্বারাই তোমরা সর্ববিষয়ে সমৃদ্ধি লাভ করেছ। লাভ করেছ পূর্ণ জ্ঞান এবং ভাষায় ভাব প্রকাশের সম্যক ক্ষমতা।
6
এতেই বোঝা যায় যে তোমাদের মাঝে প্রচারিত খ্রীষ্টের সত্য প্রতিষ্ঠিত হয়েছে।
7
এই জন্যই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আত্মপ্রকাশের প্রতীক্ষায় যারা আছ তাদের কোন আধ্যাত্মিক আশীর্বাদের অভাব হবে না।
8
ঈশ্বর তোমাদের শেষ পর্যন্ত স্থির রাখবেন, প্রভু যীশুখ্রীষ্টের দিনে তোমাদের নিষ্কলঙ্করূপে উপস্থিত করবেন।
9
ঈশ্বর, তাঁর পুত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্টের সঙ্গে মিলিত হওয়ার জন্য তোমাদের আহ্বান করেছেন, তিনি পরম নির্ভরযোগ্য।
10
বন্ধুগণ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে তোমাদের সকলের কাছে আমার আবেদন, তোমরা একমত হও, তোমাদের মধ্যে বিভেদ না আসুক, সকলে একচিত্তে একই লক্ষ্যে স্থির থাক।
11
ভাইসব, ক্লোয়ের পরিবারের লোকজনের কাছ থেকে আমি জেনেছি যে তোমাদের মধ্যে ঝগড়াবিবাদ রয়েছে।
12
আমি বলতে চাই যে তোমাদের মধ্যে কেউ বলেছ, ‘আমি পৌলের অনুগামী’, কেউ বলেছ, ‘আমি আপল্লোর’, কেউ বা বলছে, ‘আমি পিতরের’, আবার কেউ বা বলেছ, ‘আমি খ্রীষ্টের ‘-
13
কেন? খ্রীষ্ট কি বিভক্ত হয়েছেন? পৌল কি তোমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছে, কিম্বা তোমরা কি পৌলের নামে দীক্ষিত হয়েছিলে?
14
ঈশ্বরকে ধন্যবাদ, যে তোমাদের মধ্যে কেবলমাত্র ক্রিসপাস্ ও গাইয়াস ছাড়া আর কাউকে আমি দীক্ষা দিই নি।
15
সুতরাং কেউ বলতে পারবে না যে তোমরা আমার নামে দীক্ষা নিয়েছ।
16
(অবশ্য স্তিফানও তার পরিবারের সকলকে আমি দীক্ষা দিয়েছি, এ ছাড়া আর কাউকে দীক্ষা দিয়েছি কি না তা আমার মনে নেই।)
17
খ্রীষ্ট আমাকে দীক্ষা দিতে পাঠান নি, পাঠিয়েছেন সুসমাচার প্রচার করতে। তাও আবার জাগতিক জ্ঞানের বাগাড়ম্বরে নয় কারণ এতে খ্রীষ্টের ক্রুশের মহিমা ক্ষুণ্ণ করা হয়।
18
যারা ধ্বংসের পথে এগিয়ে চলেছে তাদের কাছে খ্রীষ্টের ক্রুশের তত্ত্ব অর্থহীন মূর্খতায় নামান্তর মাত্র, কিন্তু আমরা যারা পরিত্রাণের পথে চলেছি তাদের কাছে এই তত্ত্ব ঈশ্বরের পরাক্রমস্বরূপ।
19
কারণ শাস্ত্রে লেখা আছে, ‘আমি জ্ঞানবানদের জ্ঞান লোপ করব, ব্যর্থ করব তাদের বাক চাতুরী।’
20
কোথায় গেল সেইসব জ্ঞানী? কোথায় শাস্ত্রবিদের দল? এ যুগের কূট তার্কিকেরাই বা কোথায়? ঈশ্বর এই জাগতিক জ্ঞানকে মূর্খতা বলে প্রতিপন্ন করেন নি?
21
যেহেতু জগত নিজ জ্ঞানের দ্বারা ঈশ্বরকে জানতে সক্ষম হয় নি তাই ঈশ্বর আপন প্রজ্ঞায় সুসমাচার প্রচারের মূর্খতা দ্বারাই বিশ্বাসীদের উদ্ধার করার সঙ্কল্প করেছেন।
22
ইহুদীরা প্রমাণস্বরূপ অলৌকিক নিদর্শন দেখতে চায়, গ্রীকেরা জ্ঞান অন্বেষণ করে,
23
আর আমরা প্রচার করি ক্রুশবিদ্ধ খ্রীষ্টকে। এই প্রচার ইহুদীদের কাছে ব্যাঘাত স্বরূপ আর অন্যান্যদের কাছে মূর্খতা মাত্র।
24
কিন্তু জাতি নির্বিশেষে যারা ঈশ্বরের আহ্বান পেয়েছে, তাদের কাছে খ্রীষ্ট ঈশ্বরের পরাক্রম এবং ঈশ্বরের প্রজ্ঞা।
25
কারণ ঈশ্বরের মুর্খতা বলে যা মনে হয়, তা মানুষের জ্ঞানের চেয়ে অধিক জ্ঞানসম্পন্ন এবং ঈশ্বরের দুর্বলতা বলে যা মনে হয়, তা মানুষের শক্তির চেয়েও বেশী শক্তি ধারণ করে।
26
বন্ধুগণ, তোমরা যারা ঈশ্বরের আহ্বান পেয়েছ, বিবেচনা করে দেখ, কী ধরণের মানুষ তোমরা, মানুষের বিচারের মানদণ্ডে তোমাদের মধ্যে কিছু লোক জ্ঞানী, কিছু ক্ষমতাশীল এবং কিছু উচ্চবংশজাত,
27
কিন্তু ঈশ্বরের জ্ঞানবানদের লজ্জা দেওয়ার জন্য মূর্খদের এবং শক্তিমানদের অপদস্থ করার জন্য দুর্বলদেরই মনোনীত করেছেন।
28
জগতের বিচারে যা কিছু হেয়, অবজ্ঞেয়, অপাংক্তেয়, ঈশ্বর তাদেরই মনোনীত করেছেন প্রতিষ্ঠিত সব কিছুকে বিনষ্ট করার জন্য,
29
যেন কোন মানুষ ঈশ্বরের সাক্ষাতে গর্ব করতে না পারে।
30
তাঁর সহায়তায় তোমরা খ্রীষ্ট যীশুতে স্থিতিলাভ করেছ। খ্রীষ্টই আমাদের কাছে ঈশ্বরের দেওয়া প্রজ্ঞা। তাঁর কাছ থেকে আমরা লাভ করি ন্যায়পরণতা, পবিত্রতা ও পরিত্রাণ।
31
সুতরাং শাস্ত্রে যেমন লেখা আছে সেই মত যে গর্ব করতে চায় সে প্রভুতেই গর্ব করুক।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16