bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Corinthians 10
1 Corinthians 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 11 →
1
বন্ধুগণ, আমি চাই, তোমরা একথা জেনে রাখ যে আমাদের পূর্বপুরুষেরা সকলেই সেই মেঘপুঞ্জের রক্ষণাধীন ছিলেন এবং সকলেই লোহিত সাগর পার হয়েছিলেন।
2
এইভাবে তাঁরা মোশির অনুগামীরূপে মেঘ ও সাগরজলে দীক্ষিত হয়েছিলেন।
3
তাঁরা সকলে একই আধ্যাত্মিক অন্ন ও আধ্যাত্মিক পানীয় গ্রহণ করতেন। তাঁরা শিলাখণ্ড থেকে জলপান করতেন, যা ছিল তাঁদের নিত্যসঙ্গী। খ্রীষ্টই সেই শিলাখণ্ড।
5
কিন্তু তা সত্ত্বেও তাঁদের অধিকাংশের প্রতি ঈশ্বর প্রসন্ন ছিলেন না, মরুপ্রান্তরেই তাঁদের শব বিক্ষিপ্ত হয়েছিল।
6
এইসব ঘটনা আমাদের পক্ষে প্রতীকস্বরূপ। এর উদ্দেশ্য আমাদের সচেতন করে দেওয়া যেন তাঁদের মত আমরা মন্দ বিষয়ে আসক্ত না হই।
7
তাঁদের মধ্যে কেউ কেউ যেমন প্রতিমাপূজা করেছিল তোমরা তেমন করো না। শাস্ত্রে লেখা আছে, ‘লোকেরা খাওয়া-দাওয়া করল, তারপর উঠে নাচ-গান স্ফূর্তি করতে লাগল।’
8
তাঁদের কিছু লোক ব্যভিচার করার ফলে একদিনে তেইশ হাজার লোক নিহত হল, আমরা যেন তেমন আচরণে প্রবৃত্ত না হই।
9
তাঁদের কেউ কেউ যেমন প্রভু পরমেশ্বরের ক্ষমতা যাচাই করতে গিয়ে সর্পাঘাতে বিনষ্ট হয়েছিল, আমরা যেন তেমন না করি।
10
তাঁদের কিছু লোক যেমন ঈশ্বরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করার ফলে মৃত্যুদূতের দ্বারা ধ্বংস হয়েছিল, তোমরা যেন তেমন বিক্ষোভ প্রদর্শন করো না।
11
তাঁদের আমলে এইসব ঘটনা দৃষ্টান্তস্বরূপ ঘটেছইল এবং আমরা যারা যুগান্তে উপনীত তাদের সতর্ক করে দেওয়ার জন্য সেগুলি শাস্ত্রে লিখিত হয়েছে।
12
সুতরাং যে মনে করে সে দাঁড়িয়ে আছে সে সাবধান হোক যেন পিছনে না পড়ে।
13
সাধারণ মানুষ যে ধরণের সঙ্কটের সম্মুখীন হয় তার অতিরিক্ত কিছুর সম্মুখীন তোমাদের হতে হয়নি। ঈশ্বর তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন, তিনি তোমাদের সাধ্যের অতীত কোন প্রলোভনের সম্মুখীন হতে দেবেন না, বরং পরীক্ষা-সঙ্কটের মাঝে তা থেকে বেরিয়ে আসার পথ করে দেবেন এবং তার মধ্যে স্থির থাকার শক্তিও তোমাদের জোগাবেন।
14
সুতরাং প্রিয় বন্ধুগণ, তোমরা প্রতিমাপূজা পরিহার কর।
15
তেআমাদের বিচক্ষণ মনে করেই আমি একথা বিবেচনা করতে বলছি।
16
আশীর্বাদী পানপাত্রটির জন্য যখন আমরা ধন্যবাদ জানাই তখন তা কি খ্রীষ্টের রক্তে আমাদের অংশ গ্রহণ সূচিত করে না? রুটি যখন খণ্ড খণ্ড করে বিতরণ করা হয় তখন তা কি আমাদের খ্রীষ্টদেহের অংশগ্রহণ সূচিত করে না?
17
সেই একটি মাত্র রুটির জন্য আমরা যারা বহুজন, তারা একদেহে পরিণত হই, কারণ আমরা সকলে সেই একই রুটির অংশ গ্রহণ করে থাকি।
18
ইসরায়েল জাতির কথাই বিবেচনা কর, তাদের মধ্যে যারা বলির মাংস ভোজন করে তারা কি বেদীর যাজন কর্মে অংশ গ্রহণ করে না?
19
তাহলে আমার বক্তব্যের অর্থ কি এই যে প্রতিমার উদ্দেশে নিবেদিত বলির কিছু মূল্য আছে কিম্বা প্রতিমা একটি মূর্তি ছাড়া আরও বেশি কিছু?
20
না, তা নয়। আমি বলতে চাই যে মূর্তিপূজকেরা যে বলি উৎসর্গ করে তা ঈশ্বরের উদ্দেশ্যে নয়, অপদেবতাদের উদ্দেশে। আমি চাই না যে অপদেবতাদেরর সঙ্গে তোমাদের কোন সম্পর্ক থাকে।
21
প্রভুর পানপাত্র এবং অপদেবতাদের পানপাত্র, এই উভয় পাত্র থেকে তোমরা পান করতে পার না। তোমরা প্রভুর ভোজন এবং অপদেবতাদের ভোজ —এই উভয় ভোজে যোগ দিতে পার না।
22
প্রভুর ক্রোধের উদ্রেক যাতে হয় আমরা কি তা করতে পারি? আমরা কি তাঁর চেয়ে শক্তিমান?
23
সবকিছুই সঙ্গত কিন্তু সবকিছু মঙ্গলজনক নয়। সবই সঙ্গত, কিন্তু সবকিছুই গঠনমূলক নয়।
24
কেউ যেন শুধু নিজের স্বার্থসিদ্ধির চেষ্টা না করে, অপরের স্বার্থও বিবেচনা করে।
25
বাজারে যে মাংস বিক্রি হয় বিবেকের কোন প্রশ্ন না তুলে তেআমরা তা খেতে পার,
26
কারণ ‘পৃথিবী ও তার সবকিছু প্রভুরই’।
27
অন্য মতাবলম্বী কোন লোক তোমাদের নিমন্ত্রণ করলে তোমরা যদি তা গ্রহণ কর, তাহলে তোমাদের সামনে যে খাদ্য পরিবেশন করা হবে, বিবেকের কোন প্রশ্ন না তুলে তোমরা তা খাবে।
28
কিন্তু যদি কেউ বলে ‘এ হচ্ছে দেবতার প্রসাদ’ তাহলে
29
তোমাদের নয় কিন্তু সেই বক্তার বিবেকের কথা মনে করে তোমরা তা খাবে না। তোমরা হয়তো বলবে, আমার স্বাধীনতা কেন অপরের বিচারসাপেক্ষ হবে?
30
আমি যদি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে কেআন খাদ্য গ্রহণ করি তাহলে যে বস্তু আমি ধন্যবাদসহ নিবেদন করেছি তার জন্য কেন আমার নিন্দা করা হবে?
31
আমার কথা এই, তোমরা পান-ভোজন কিম্বা যা কিছু কর না কেন, সবই যেন ঈশ্বরের গৌরবের জন্য হয়।
32
ইহুদী হোক, গ্রীক হোক কিম্বা ঈশ্বরের মণ্ডলীর কেউ হোক, তোমরা কারও বিঘ্নের কারণ হয়ো না।
33
আমি সর্ববিষয়ে সকলের মঙ্গলের জন্য বিবেচনা করতে চেষ্টা করি, শুধু নিজের মহ্গলের জন্য নয়, সকলে যেন পরিত্রাণ পায় তার চেষ্টা করি।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16