bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Corinthians 5
1 Corinthians 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 6 →
1
আমি শুনলাম, তোমাদের মধ্যে কেউ কেউ এমন ব্যভিচারে লিপ্ত যা ম্লেচ্ছদের মধ্যেও দেখা যায় না, এমন কি সে তার বিমাতার সঙ্গে সহবাস করছে।
2
তবুও তোমরা গর্ব কর। এর জন্য তোমাদের দুঃখিত হওয়া কি উচিত ছিল না? যে এমন কাজ করেছে তাকে তোমাদের সমাজ থেকে বার করে দেওয়া উচিত।
3
তোমাদের মধ্যে সশরীরে উপস্থিত না হলেও আমি আত্মিক ভাবে উপস্থিত। যে ব্যক্তি এমন কাজ করেছে তার সম্পর্কে সেখানে উপস্থিত কেজনের মতই আমিও আমার মত জানাচ্ছি।
4
এ ক্ষেত্রে যখন তোমরা একত্র হবে, আমিও আত্মিকভাবে তোমাদের মাঝে উপস্থিত থাকব। তোমরা তখন প্রভু যীশুর প্রদত্ত ক্ষমতাবলে
5
সেই লোকটিকে তার পাপময় প্রবৃত্তির বিনাশের জন্য শয়তানের হাতে সমর্পণ করবে যেন সে প্রভুর নির্ধারিত দিনে রক্ষা পেতে পারে।
6
গর্ব করা তোমাদের সাজে না। তোমরা কি জান না যে সামান্য একটু খামিরও ময়দার গোটা তালকে গেঁজিয়ে তুলতে পারে?
7
তোমরা যাতে খামিরবিহীন নতুন ময়দার তালে পরিণত হতে পার তার জন্য পুরানো সমস্ত খামির দূর করে নিজেদের শুচিশুদ্ধ কর। আমি জানি তোমরা সেইমত হতে পেরেছ, কারণ আমাদের তারণোৎসবের মেষশাবকরূপে খ্রীষ্টকে বলিদান করা হয়েছে।
8
সুতরাং এস, মন্দতা ও দুর্নীতির পুরানো খামির দ্বারা নয়, বরং পবিত্রতা ও সত্যের খামিরবিহীন রুটির দ্বারা আমরা এই উৎসব পালন করি।
9
আমার চিঠিতে আমি লিখেছিলাম যে তোমরা দুশ্চরিত্র লোকদের সংসর্গে থাকবে না।
10
তার অর্থ এই নয় যে বাইরের জগতের ব্যভিচারী, লোভী, প্রতারক কিম্বা অধর্মাচারীদের সঙ্গে একেবারেই কোন সংশ্রব রাখবে না, কারণ তাহলে তো তোমাদের জগতের বাইরে গিয়ে বাস করতে হবে।
11
আমার বক্তব্য এই যে আমাদের সমাজের লোক বলে পরিচিত কেউ যদি ব্যভিচারী, লোভী, অধর্মাচারী, নিন্দুক, মাতাল কিম্বা জোচ্চোর হয় তাহলে তার সঙ্গে কোন সংশ্রব রাখবে না। এমন কি তোমরা এই ধরণের লোকের সঙ্গে ভোজন-পানও করবে না।
12
বাইরের লোকদের বিচার করতে আমি কে? তাদের বিচার ঈশ্বর করবেন,
13
কিন্তু সমাজের অন্তর্ভুক্ত লোকদের বিচার করার দায়িত্ব কি তোমাদের নয়? তোমরা নিজেদের মধ্য থেকে দুর্জনদের দূর করে দাও।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16