bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Corinthians 6
1 Corinthians 6
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 7 →
1
তোমাদের মধ্যে কারও যদি অপরের বিরুদ্ধে কোন অভিযোগ থাকে তাহলে সে কোন সাহসে বিচারের জন্য পবিত্র মণ্ডলীর কাছে না গিয়ে সাধারণ-আদালতে যায়?
2
তোমরা অবশ্যই জান যে ঈশ্বরের সন্তানেরা জগতের বিচার করবে, অতএব জগতের বিচার যদি তোমরা করতে পার তাহলে নিজেদের তুচ্ছ বিষয়গুলি মীমাংসা করার যোগ্যতা তোমাদের নেই?
3
তোমরা কি জান না যে আমরা স্বর্গদূতদেরও বিচার করব? তাহলে ঐহিক বিষয়ের কেন করব না?
4
আর ঐহিক বিষয়গুলি যদি তোমাদের বিচার্য হয় তাহলে তোমরা কি করে এই সব বিষয়ে বিচারের জন্য মণ্ডলীতে যাদের কোন স্থান নেই তাদের ডেকে আন?
5
তোমাদের লজ্জা হওয়া উচিত।
6
তোমাদের মণ্ডলীতে ভাইয়ে ভাইয়ে বিরোধের নিষ্পত্তি করে দেওয়ার মত বিচক্ষণ লোক তোমাদের মধ্যে কি একজনও নেই? ভাইয়ের বিরুদ্ধে ভাইকে কি মামলা করতে হবে? তাও সাধারণ-আদালতে?
7
তোমাদের একজনের বিরুদ্ধে অপরের মালা -মোকর্দমা তোমাদের দুর্বলতারই প্রমাণ। এর চেয়ে তোমরা বরং অন্যায় সহ্য কর, বরং প্রবঞ্চিত হও।
8
কিন্তু তোমরা নিজেরাই অন্যায় করছ, প্রতারণা করছ, নিজের ভাইয়ের বিরুদ্ধে এসব করে চলেছ।
9
তোমরা কি জান না যে দুর্জনেরা ঈশ্বরের রাজ্যে কোনো অধিকার পাবে না? ভুল করো না, কোন অধর্মী, লম্পট, ব্যভিচারী, সমকামী,
10
চোর, জোচ্চোর, মাতাল, নিন্দুক ও প্রতারক ঈশ্বরের রাজ্যে কোন অধিকার পাবে না।
11
তোমরা কেউ কেউ এই ধরণের লোক ছিলে কিন্তু প্রভু যীশুর নামে এবং ঈশ্বরের আত্মা দ্বারা তোমরা ধৌত, পবিত্রীকৃত ও ধার্মিকরূপে পরিগণিত হয়েছ।
12
তোমরা বলতে পার, ‘আমি সব কিছুই করতে পারি’ ঠিক কথা, কিন্তু সব কিছু কল্যাণকর নয়। সব কিছু করার অধিকার আমার আছে এতে সন্দেহ নেই, কিন্তু আমি কোন কিছুরই অধীন হব না।
13
উদরের জন্য খাদ্য এবং খাদ্য গ্রহণের জন্য উদর। কিন্তু ঈশ্বর এই উভয়কেই শেষ করবেন। দেহ ব্যভিচারের জন্য নয়, প্রভুর সেবার জন্য এবং প্রভুই দেহের মালিক।
14
ঈশ্বর প্রভুকে পুনরুত্থিত করেছেন এবং আপন ক্ষমতাবলে আমাদেরও পুনরুত্থিত করবেন।
15
তোমরা কি জান না যে তোমাদের দেহ খ্রীষ্টেরই অঙ্গপ্রত্যঙ্গ? তবে কি আমি খ্রীষ্টের অঙ্গকে গণিকার অঙ্গে পরিণত করব? কখনও প্রভু যীশুর না।
16
তোমরা কি জান না, গণিকার সঙ্গে যে মিলিত হয় সে তার সঙ্গে একাঙ্গ হয়ে যায়? কারণ শাস্ত্র বলে, ‘সেই দুজন একাঙ্গ হবে,’ –
17
যে প্রভুর সঙ্গে সংযুক্ত হয় সে তাঁর সঙ্গে একাত্ম হয়ে যায়।
18
তোমরা ব্যভিচার পরিহার কর। মানুষ অন্য যে সব পাপ করে তার সঙ্গে দেহের কোন সম্পর্ক নেই। কিন্তু যে ব্যভিচার করে সে নিজের দেহকে কলুষিত করে।
19
তোমরা কি জান না যে ঈশ্বরদত্ত পবিত্র আত্মা তোমাদের অন্তরে বাস করেন এবং তোমাদের দেহ তাঁর মন্দির?
20
তোমরা নিজেরা নিজেদের প্রভু নও, মূল্য দিয়ে তোমাদের কিনে নেওয়া হয়েছে, সুতরাং ঈশ্বরের গৌরবের জন্যই তোমাদের দেহ ধারণ।
← Chapter 5
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 7 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16