bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Corinthians 3
1 Corinthians 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 4 →
1
বন্ধুগণ, অধ্যাত্ম চেতনাসম্পন্ন লোকদের যেভাবে সম্বোধন করতাম সেইভাবে আমি তোমাদের সম্বোধন করতে পারি নি, সাধারণ এবং খ্রীষ্টাশ্রিত নাবালক শিশু মনে করেই তোমাদের কাছে কথা বলেছি।
2
আমি তোমাদের দুধ খেতে দিয়েছি, গুরুপাক কোন খাদ্য পরিবেশন করি নি, কারণ তা গ্রহণ করার ক্ষমতা তখন তোমাদের ছিল না। এখনও সে ক্ষমতা তোমাদের নেই,
3
কারণ তোমরা এখনও জাগতিক বিষয়ে লিপ্ত। যতক্ষণ তোমাদের মধ্যে ঈর্ষা ও ঝগড়াবিবাদ থাকছে ততক্ষণ তোমরা কি সংসারে আবদ্ধ সাধারণ লোকদের মতই আচরণ করছ না?
4
তোমাদের মধ্যে কেউ যখন বলে ‘আমি পৌলের লোক'-আবার কেউ বলে, ‘আমি আপল্লোর’ তখন কি তোমরা নিতান্তই সাধারণ মানুষ নও?
5
আপল্লো কে? আর পৌলই বা কি? প্রভ যাকে যেমন ভাবে নিয়োগ করেছেন সেই অনুযায়ী তাঁরা কাজ করেছেন। তাঁরা তো পরিচারক মাত্র, তাঁদের দ্বারাই তোমরা বিশ্বাসী হয়েছ।
6
আমি বীজ বপন করেছি, আপল্লো জল সেচন করেছেন, কিন্তু ঈশ্বর দিয়েছেন বৃদ্ধি।
7
সুতরাং যে বপন করেছে বা যে সেচন করেছে তারা কিছু নয় কিন্তু বৃদ্ধিদাতা ঈশ্বরই সব।
8
প্রত্যেকেই একই উদ্দেশ্যে কাজ করে। রোপক ও সেচক, প্রত্যেকেই তাদের শ্রম অনুযায়ী মজুরী লাভ করবে।
9
ঈশ্বরের কাজে আমরা সহকর্মী তোমরা ঈশ্বরের ক্ষেত্র। আরও বলা যায়-
10
ঈশ্বরই তোমাদের গৃহরূপেগড়ে তুলেছেন। ঈশ্বরের অনুগ্রহ আমি যে পরিমাণে লাভ করেছি সেই অনুযায়ী একজন দক্ষ রাজমিস্ত্রীর মত আমি ভিত্তি স্থাপন করেছি আর একজন তার উপরে গড়ে তুলছে। কেমন করে গড়ে তুলতে হবে সে বিষয়ে প্রত্যেকেরই যত্নবান হওয়া উচিত।
11
কারণ যে ভিত্তি স্থাপিত হয়েছে তা ছাড়া অন্য কোন ভিত্তি স্থাপিত হতেই পারে না। সেই ভিত্তি হচ্ছেন স্বয়ং যীশু খ্রীষ্ট।
12
এই ভিত্তির উপর কেউ সোনা, রূপা, মূল্যবান পাথর, আবার কেউ বা কাঠ, খড়-বিচালি দিয়ে গাঁথুনি করতে পারে,
13
তবে যে যা-ই করুক প্রত্যেকের কাজ প্রকাশ পারে। বিচারদিনেই তা প্রকাশিত হবে, অগ্নিপরীক্ষাতেই তা স্থির হবে।
14
মূল ভিত্তির উপরে যার গঠনকর্ম স্থায়ী হবে সে হবে পুরস্কৃত।
15
যার কীর্তি সেই অগ্নিতে বিধ্বস্ত হবে সে ক্ষতিগ্রস্ত হবে। তবে অগ্নিকাণ্ড থেকে উদ্ধারপ্রাপ্ত ব্যক্তির মত সে শুধু নিজেই উদ্ধার লাভ করবে।
16
তোমরা কি জান না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন?
17
কেউ যদি ঈশ্বরের মন্দির ধ্বংস করে তাহলে ঈশ্বরও তাকে ধ্বংস করবেন। কারণ ঈশ্বরের মন্দির পবিত্র, আর তোমরাই সেই মন্দির।
18
কেউ যেন আত্মপ্রবঞ্চনা না করে। তোমাদের মধ্যে কেউ যদি নিজেকে এ যুগের মানদণ্ডে জ্ঞানী বলে মনে করে তাহলে প্রকৃত জ্ঞান অর্জনের জন্য তাকে অজ্ঞ হতে হবে।
19
কারণ এ জগতের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা মাত্র। শাস্ত্রে যেমন আছে, “ঈশ্বর জ্ঞানীদের ধরেনতাদের নিজেদেরই চাতুরীর ফাঁদে।”
20
আবার এও লেখা আছে, “প্রভু জানেন বিজ্ঞদের যুক্তিতর্ক সবই অসার”।
21
সুতরাং কোন মানুষ সম্পর্কে কেউ যেন গর্ব না করে। কারণ সব কিছুই তোমাদের জন্য-
22
পৌলস আপল্লো, পিতর, ইহজগৎ, জীবন, মৃত্যু, বর্তমান কিম্বা ভবিষ্যৎ-সব কিছুই তোমাদের,
23
কিন্তু তোমরা খ্রীষ্টের এবং খ্রীষ্ট ঈশ্বরের।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16