bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Corinthians 11
1 Corinthians 11
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 12 →
1
তোমরা আমার অনুকরণ কর, যেমন আমি খ্রীষ্টের অনুকরণ করি। তোমরা সর্ববিষয়ে আমার কথা স্মরণ কর এবং
2
আমি যে সংস্কার ও রীতি তোমাদের কাছে হস্তান্তর করেছি তা তোমরা সযত্নে রক্ষা করে চলেছ —এইজন্য আমি তোমাদের প্রশংসা করি।
3
আমি তোমাদের বোঝাতে চাই যে খ্রীষ্ট যেমন প্রত্যেক পুরুষের মস্তকস্বরূপপ তেমনি স্ত্রীর মস্তকস্বরূপ স্বামী এবং তেমনি আবার খ্রীষ্টের মস্তকস্বরূপ ঈশ্বর।
4
যে পুরুষ সমবেত উপাসনায় মাথা ঢেকে প্রার্থনা কিম্বা ভাবোক্তি করে সে তার প্রভুর* অবমাননা করে।
5
অপরপক্ষে যে নারী অনাবৃত মস্তকে প্রার্থা কিম্বা ভাবোক্তি করে সে তার স্বামীর* অবমাননা করে। এক্ষেত্রে একটি মুণ্ডিত মস্তক নারীর সঙ্গে তার কোন পার্থক্য নেই।
6
কোন নারী যদি তার মাথা ঢেকে রাখতে না চায় তাহলে সে তার মস্তক মুণ্ডন করুক। চুল কেটে ফেলা যদি নারীর পক্ষে লজ্জাজনক হয় তাহলে তার উচিত মাথা ঢেকে রাখা।
7
পুরুষের পক্ষে মাথা ঢেকে রাখা উচিত নয় কারণ ঈশ্বরের সাদৃশ্য ও মহিমা তার মধ্যেই প্রতিফলিত হয়, আর পুরুষের গৌরবের প্রতিফলন নারী।
8
পুরুষ নারী থেকে নয়, কিন্তু নারীই পুরুষ থেকে উদ্ভূত।
9
পুরুষের সৃষ্টি নারীর জন্য নয়, কিন্তু নারী পুরুষের জন্য সৃষ্ট।
10
এইজন্যই স্বর্গদূতদের কাছে সেই সম্ভ্রম বজায় রাখার জন্য মস্তক আবৃত করা নারীর কর্তব্য। নারী যে কর্তৃত্বের অধীন, এ আবরণ তারই চিহ্ন।
11
কিন্তু তা সত্ত্বেও প্রভুর আশ্রয়ে নারী পুরুষের উপর নির্ভরশীল এবং পুরুষও নারীর উপর নির্ভরশীল।
12
কারণ নারী যেমন পুরুষ থেকে উৎপন্ন তেমনি আবার নারীই পুরুষের জন্মদাত্রী। ঈশ্বর সবকিছুরই উৎস।
13
তোমরা নিজেরাই বিবেচনা কর, সমবেত উপাসনায় অনাবৃত মস্তকে ঈশ্বরের কাছে প্রার্থনা করা কি নারীর পক্ষে শোভন?
14
প্রকৃতি কি তোমাদের এই শিক্ষা দেয় না যে দীর্ঘ কেশ পুরুষের অগৌরব,
15
কিন্তু নারীর দীর্ঘ কুন্তল তার গর্বের বস্তু, এই কেশদাম তার আবরণের জন্যই দেওয়া হয়েছে।
16
এ বিষয়ে যদি কেউ তর্ক করতে চায় তো বলব, আমাদের ও ঈশ্বরের মণ্ডলীর মধ্যে এ ছাড়া আর কোথাও অন্য প্রথা নেই।
17
যে বিষয়ে আমি তোমাদের নির্দেশ দেব এবার সেই সম্পর্কে আমি তোমাদের প্রশংসা করতে পারছি না। তোমাদের সভা-সম্মেলনগুলি তোমাদের ভালোর চেয়ে বরং ক্ষতিই বেশি করে।
18
প্রথমত, আমি শুনেছি যে মণ্ডলীর সভায় তোমরা যখন একত্র হও তখন তোমাদের মধ্যে দলভেদ হয় এবং আমি একথা কিছুটা সত্য বলে বিশ্বাস করি।
19
তোমাদের দলমতের পার্থক্য হবেই, আর এতি স্পষ্ট বোঝা যাবে তোমাদের মধ্যে কারা খাঁটি লোক।
20
ফলে তোমরা যখন সমবেত হও তখন প্রকৃতপক্ষে সেই অনুষ্ঠান হয় না।
21
কারণ সেইসময় তোমরা কেউ কেউ নিজে খেতে ব্যস্ত থাক এবং শেষ পর্যন্ত কেউ ক্ষুধার্ত থেকে যায় আর কেউ বা অতিরিক্ত পানাহারে মাতাল হয়।
22
পানভোজন করার জন্য কি তেআমাদের নিজেদের বাড়ি নেই? এতে ঈশ্বরের মণ্ডলীকে তুচ্ছ জ্ঞান করে বরং তাঁর দরিদ্র সভ্যদের অপমান করা হয়। আমি তোমাদের কি বলব? এক্ষেত্রে আমি কি তোমাদের প্রশংসা করতে পারি? না, এই ব্যাপারে আমি তোমাদের প্রশংসা করতে পারি না।
23
পরম্পরাগতভাবে আমি স্বয়ং প্রভুর কাছ থেকে যে নির্দেশ পেয়েছি তাই তোমাদের দিয়েছি। শত্রু হস্তে সমর্পিত হওয়ার রাত্রিতে প্রভু যীশু রুটি হাতে নিয়ে
24
ঈশ্বরের ধন্যবাদ দিয়ে খণ্ড খণ্ড করে বলেছিলেন, ‘এই হচ্ছে আমার দেহ, এ তোমাদেরই জন্য। আমার স্মরণে এই অনুষ্ঠান তোমরা পালন করো’।
25
আহার শেষে তিনি সেইভাবে পানপাত্রটি তুলে নিয়ে বলেছিলেন, ‘এই পানপাত্র ঈশ্বরের নূতন সন্ধিচুক্তির, যা আমার রক্তে মুদ্রাঙ্কিত। তোমরা যতবার এই পানপাত্র থেকে পান করবে ততবার আমার রস্মরণে এই অনুষ্ঠান পালন করো’।
26
সুতরাং প্রভুর না আসা পর্যন্ত তোমরা যতবার এই রুটি গ্রহণ করবে এবং পানপাত্র থেকে পান করবে ততবার তেআমরা প্রভুর মৃত্যুর বার্তা ঘোষণা করবে, যতদিন তিনি না আসেন।
27
অতএব যে ব্যক্তি যথাযোগ্যভাবে প্রভুর রুটি গ্রহণ না করবে ও তাঁর পানপাত্র থেকে পান না করবে সে প্রভুর দেহ ও রক্তপাতের জন্য দায়ী হবে।
28
সেইজন্য এই রুটি গ্রহণ ও পানপাত্র থেকে পান করার আগে প্রত্যেক ব্যক্তি আত্মপরীক্ষা করুক,
29
কারণ যে এই রুটি আহার করবে ও এই পানপাত্র থেকে পান করবে সে যদি প্রভুর দেহের মর্ম না জানে তাহলে সে নিজের শাস্তি নিজেই ডেকে আনে।
30
এই কারণেই তোমাদের মধ্যে অনেকে দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছ এবং অনেকের মৃত্যুও হয়েছে।
31
আমরা যদি প্রথমে আত্মবিশ্লেষণ করতাম তাহলে ঈশ্বরের এই শাস্তির হাত থেকে অব্যাহতি পেতাম।
32
কিন্তু প্রভু আমাদের বিচার করে শাস্তি দেন যাতে জগতের সঙ্গে আমরাও দণ্ডিত না হই।
33
সুতরাং বন্ধুগণ, তোমরা যখন প্রভুর ভোজের জন্য একত্র হবে তখন পরস্পরের জন্য অপেক্ষা কর।
34
কেউ যদি ক্ষুধার্ত হয় তবে সে বাড়িতে আহার করে আসুক যাতে এই সম্মেলনের জন্য তোমাদের বিচারের দায়ে পড়তে না হয়। আমি যখন তোমাদের কাছে যাব তখন আর অন্যান্য সমস্ত বিষয়ের সমাধান সম্পর্কে নির্দেশ দেব।
← Chapter 10
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 12 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16