bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Corinthians 13
1 Corinthians 13
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 14 →
1
আমি যদি জাগতিক কিম্বা অপার্থিব ভাষায় কথা বলি কিন্তু হৃদয়ে আমার ভালবাসা না থাকে তাহলে আমার সেকথা কর্ণবিদারী কাঁসর ঘণ্টা বা করতালের উৎকট আওয়াজ মাত্র।
2
আমি যদি একজন নবীর মত কথা বলি, যদি সমস্ত নিগূঢ়তত্ত্ব ও দিব্য জ্ঞানে পারদর্শী হই, যদি পাহাড় টলানোর মত বিশ্বাসও আমার থাকে অথচ হৃদয়ে প্রেম না থাকে তাহলে আমি কিছুই নই।
3
আমার যথাসর্বস্ব যদি বিলিয়ে দিই, এণনকি আমাহ দেহও অগ্নিতে বিসর্জন দিই কিন্তু হৃদয়ে যদি বালবাসা না থাকে তাহলে আমার কোনও লাভ নেই।
4
ভালাবাসা চিরসহিষ্ণু, চিরমধুর। ভালবাসা ঈর্ষা করে না, আত্মাভিমান করে না,
5
গর্বোদ্ধত হয় না, রূঢ় আচরণ করে না, স্বার্থসিদ্ধির চেষ্টা করে না, ভালবাসা ধৈর্য হারায় না, অপকারের কথা মনে রাখে না।
6
ভালবাসা কারও অধর্মাচরণে আনন্দ লাভ করে না, সত্যেই তার পরম প্রীতি।
7
ভালবাসা অবিচল, সবকিছু বিশ্বাস করে, সবকিছু আশা করে, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে।
8
ভালবাসা কখনও শেষ হয় না। ভাবোক্তির অবসান হবে, দুর্বোধ্য ভাষা থেমে যাবে, জ্ঞান লুপ্ত হবে,
9
কারণ আমাদের জ্ঞান অসম্পূর্ণ, আমাদের ভাবোক্তিও আংশিক।
10
পূর্ণ জ্ঞান লাভের পর অসম্পূর্ণতার কোন অস্তিত্ব আর থাকবে না।
11
আমি যখন শিশু ছিলাম তখন শিশুর মত কথা বলতাম, চিন্তা করতাম এবং সিশুর মতই বিচার করতাম। সাবালক হওয়ার পর আমি শিশুসুলভ আচরণ পরিত্যাগ করেছি।
12
এখন আমরা দর্পণে প্রতিফলিত অস্পষ্ট রূপ দেখছি, কিন্তু তখন মুখোমুখি হয়ে ঈশ্বরের স্পষ্টরূপ দেখব। এখন আমি তাঁকে আংশিকভাবে জানি, কিন্তু তখন তাঁর সঙ্গে হবে আমার পূর্ণ পরিচয় যেমন তিনি আমায় জানেন পরিপূর্ণভাবে।
13
এখন আছে শুধু বিশ্বাস, প্রত্যাশা ও ভালবাসা। আর এই তিনের মধ্যে ভালবাসাই শ্রেষ্ঠ।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16