bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Corinthians 8
1 Corinthians 8
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 9 →
1
প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য সম্বন্ধে তোমরা যা জানতে চেয়েছ সে বিষয়ে আমার বক্তব্য এই: আমরা জানি, আমাদের সকলেরই জ্ঞানবুদ্ধি আছে। তবে জ্ঞান মানুষকে গর্বিত করে, প্রেম মানুষকে গড়ে তোলে।
2
যদি কারও ধারণা হয় যে এ বিষয়ে তার কিছু জ্ঞান আছে তবে বলতে হবে যা তার জানা দরকার, কিছুই সে জানে না।
3
কেউ যদি ঈশ্বরকে ভালবাসে, ঈশ্বর তাকে স্বীকৃতি দেন।
4
প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য সম্পর্কে আমরা জানি এ জগতে প্রতিমার কোন অস্বিত্বই নেই। ঈশ্বর এক এবং অনন্য।
5
স্বর্গে কিম্বা পৃথিবীতে যদি তথাকথিত দেব-দেবীরা থেকেও থাকে এবং বাস্তবিকই, অনেক দেবতা ও অনেক প্রভু আছে-
6
তবুও আমাদের আরাধ্য ঈশ্বর এক, তিনি পিতা, তিনিই সকলের স্রষ্টা এবং আমাদের জীবনের লক্ষ্য। একজনই প্রভু, তিনি যীশু খ্রীষ্ট, তাঁর দ্বারাই সর্ববস্তুর অস্তিত্ব সম্ভব হয়েছে এবং আমাদের অস্তিত্বও তাঁরই জন্য।
7
কিন্তু সকলের এই সত্যের কথা জানা নেই। কেউ কেউ এখনও পৌত্তলিক ভাবধারায় অভ্যস্ত থাকায় প্রতিমার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য ভোজন করলে তাদের দুর্বল বিবেক কলুষিত হয়।
8
কোনো খাদ্যদ্রব্যের গুণে আমরা ঈশ্বরের কাছে গ্রাহ্য হই না। খাদ্যবিশেষ গ্রহণ করা না করায় আমাদের কোন ক্ষতিবৃদ্ধি হয় না।
9
কিন্তু সাবধান, তোমাদের এই স্বাধীনতা যেন কোনও ভাবে দুর্বল চিত্ত লোকদের পক্ষে পতনের কারণ না হয়।
10
তুমি জ্ঞানবুদ্ধি সম্পন্ন ব্যক্তি। সেই তোমাকেই কোন দুর্বলচিত্ত ব্যক্তি যদি কোন দেবতার মন্দিরে উৎসর্গিত খাদ্য গ্রহণ করতে দেখে তাহলে তার বিবেকও কি প্রতিমার উদ্দেশে নিবেদিত খাদ্য গ্রহণ করতে উৎসাহিত হবে না?
11
তোমরা এই জ্ঞান সেই দুর্বলচিত্ত ভ্রাতার বিনাশের কারণ হয়ে দাঁড়াচ্ছে, খ্রীষ্ট যে ভ্রাতার জন্য মৃত্যুবরণ করেছেন।
12
এইভাবে তোমরা ভ্রাতৃসমাজের বিরুদ্ধে পাপাচরণ করছ এবং তাদের দুর্বল চিত্তে আঘাত দিয়ে তোমরা খ্রীষ্টের বিরুদ্ধেই পাপ করছ।
13
সুতরাং কোনো খাদ্য যদি আমার ভ্রাতার বিঘ্নস্বরূপ হয় তাহলে সেই খাদ্য আমি কখনও গ্রহণ করব না, যেন আমার জন্য আমার ভ্রাতার পতন না হয়।
← Chapter 7
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 9 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16