bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Corinthians 16
1 Corinthians 16
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
1
খ্রীষ্ট ভক্তদের জন্য অর্থসাহায্য সম্পর্কে আমার বক্তব্য, আমি গালাতিয়া প্রদেশের মণ্ডলীগুলিকে যে নির্দেশ দিয়েছি তোমরা সেই নির্দেশ পালন কর।
2
সপ্তাহের প্রথম দিনে তোমরা নিজেদের উপার্জন থেকে কিছু অর্থ পৃথক করে সঞ্চয় করে রাখ। তাহলে আমি যখন যাব তখন তোমাদের আর অর্থ সংগ্র করতে হবে না।
3
আমি যখন যাব তোমরা যাদের উপযুক্ত মনে করবে তাদের হাতে চিঠি দিয়ে আমি তোমাদের দান জেরুশালেমে পাঠিয়ে দেব।
4
যদি আমারও যাওয়া প্রয়োজন মনে হয় তাহলে আমার সঙ্গেই তারা যাবে।
5
ম্যাসিডোনিযা পরিক্রমা শেষ করে আমি তোমাদের কাছে যাব। কারণ আমি ম্যাসিডোনিয়া পরিভ্রমণ করতে চাই।
6
আমি হয়তো তোমাদের কাছে কিছুদিন থাকব, হয়তো শীতকালটাও কাটাব, তারপরে আমি যেখানে যেতে চাইব সেখানে যাওয়ার ব্যাপারে তোমরা আমাকে সাহায্য করতে পারবে।
7
আমি এবার যাওয়ার পথে তোমাদের সঙ্গে মাত্র কিছুক্ষণের জন্য দেখাসাক্ষাৎ করতে চাই না। আমি আশা করছি, প্রভু যদি সুযোগ দেন তাহলে এবার আমি তোমাদের সঙ্গে বেশ কিছুদিন থাকব।
8
তবে পঞ্চাশত্তমীর পর্ব পর্যন্ত আমি ইফিসাসেই থাকব।
9
কারণ এখানে অনেকের বিরোধিতা সত্ত্বেও আমার সামনে খুলে গেছে একটি বিরাট কাজের মহৎ সুযোগ। কাজটি হবে অত্যন্ত ফলপ্রসূ।
10
তিমথি যদি তোমাদের ওখানে যায় তাহলে দেখ যেন সে নিশ্চিন্তে তোমাদের সঙ্গে থাকতে পারে, কারণ আমার মত সেও প্রভুর কাজ করছে।
11
কেউ যেন তাকে তুচ্ছ মনে না করে। আমার কাছে আসার পথে তাকে শান্তিতে বিদায় দিও কারণ বিশ্বাসী ভ্রাতাদের সঙ্গে আমিও তার জন্য অপেক্ষা করছি।
12
ভ্রাতা আপল্লো সম্পর্কে জানতে চাই যে আমি তাঁকে অনেক অনুরোধ করেছিলাম যেন তিনি আমাদের অড়্যান্য ভাইদের সঙ্গে তোমাদের কাছে যান, কিন্তু তিনি এখন যেতে কিছুতেই রাজি হলেন না। পরে সুযোগ হলে যাবেন।
13
তোমরা সজাগ থাক, বিশ্বাসে অটল থাক, সাহসী ও শক্তিমান হও।
14
তোমরা য কিছু কর, সবই প্রীতিপূর্ণভাবে কর।
15
বন্ধুগণ, তোমরা জান যে, স্তেফানার পরিবারবর্গ আখায়া প্রদেশের প্রথম খ্রীষ্টান। তারা খ্রীষ্টভক্তদের সেবায় আত্মনিয়োগ করেছে।
16
আমার একান্ত অনুরোধ তোমরা এই ধরণের লোকদের এবং যাঁরা তাঁদের সহকারী ও কঠোর পরিশ্রম করেছেন তাঁদের বাধ্য থেক।
17
স্তেফানা, ফর্তুনাত এবং আখায়িক এখানে আসায় আমি খুবই আনন্দিত হয়েছি। তোমাদের অবর্তমানে তাঁরা তোমাদের অভাব পূরণ করেছেন।
18
তাঁরা নিঃসন্দেহে আমার এবং তোমাদের সকলকেই অনুপ্রাণিত করেছেন। এই ধরণের লোকদের যথাযোগ্য স্বীকৃতি দেওয়া উচিত।
19
এশিয়া প্রদেশের মণ্ডলীগুলি তোমাদের অভিনন্দন জানাচ্ছে। আকিলা, প্রিস্কা এবং তাদের গৃহে যারা মিলিত হয় তারা সকলে প্রভুর নামে তোমাদের বিশেষ অভনন্দন জানাচ্ছেন।
20
বিশ্বাসী ভাই-বোনেরা সকলে তোমাদের অভিনন্দন জানাচ্ছেন। তোমরা পবিত্র চুম্বন দ্বারা পরস্পরকে অভিনন্দিত কর।
21
আমি স্বহস্তে তোমাদের এই পত্র লিখছি। তোমরা আমার অভিনন্দন গ্রহণ কর।
22
কেউ যদি প্রভুকে ভাল না বাসে, সে হোক অভিশপ্ত। প্রভু সত্বর এস*।
23
প্রভু যীশুর অনুগ্রহ ঘিরে রাখুক তোমাদের।
24
খ্রীষ্ট যীশুর নামে তোমরা সকলে আমার স্নেহাশিস নিও। —পৌল।
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16