bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Kings 10
1 Kings 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 11 →
1
শলোমনের সুখ্যাতির কথা শেবা দেশের রাণীর কাছেও পৌঁছাল। তিনি কূট প্রশ্ন করে তাঁকে যাচাই করতে এলেন জেরুশালেমে।
2
সঙ্গে নিয়ে এলেন বিরাট একদল দাস-দাসী লোক-লস্কর। উটের পিঠে বোঝাই করে আনলেন সুগন্ধি মশলা, প্রচুর সোনাদানা ও বহুমূল্য মণিমাণিক্য। শলোমনের কাছে গিয়ে তাঁর মনে যত কিছু প্রশ্ন ছিল—সব জিজ্ঞাসা করলেন।
3
শলোমন তাঁর সব প্রশ্নের উত্তর দিলেন। কোন প্রশ্নের উত্তরই তাঁর কাছে কঠিন ছিল না।
4
শেবার রাণী শলোমনের প্রজ্ঞার পরিচয় পেলেন। দেখলেন তাঁর গড়া রাজপ্রাসাদ।
5
দেখলেন তাঁর ভোজের আসরে পরিবেশিত খাদ্যসম্ভার, কর্মচারীদের বাসস্থান, প্রাসাদের কর্মচারীদের শ্রেণীবিন্যাস, তাদের পোষাক-পরিচ্ছদ, পানপাত্র বাহকদের দল এবং প্রভুর মন্দিরে হোমবলির বহর। সব দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন।
6
রাজা শলোমনকে তিনি বললেন, দেশে থাকতে আমি আপনার প্রজ্ঞা ও কীর্তি সম্বন্ধে যা কিছু শুনেছিলাম সবই সত্যি।
7
কিন্তু এখানে এসে নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারিনি। এখন দেখছি, এর অর্ধেক কথাও আমি শুনিনি। আমি যে খ্যাতি শুনেছি, আপনার প্রজ্ঞা ও সমৃদ্ধি তার চেয়েও অনেক বেশি।
8
আপনার পত্নীরা কত সৌভাগ্যবতী! কত সৌভাগ্যবান আপনার কর্মচারীরা, যারা সর্বদা আপনার সেবা করে এবং নিয়ত শোনে আপনার প্রাজ্ঞ বাণী।
9
ধন্য আপনার আরাধ্য প্রভু পরমেশ্বর! ইসরায়েলের সিংহাসনে আপনাকে প্রতিষ্ঠিত করে তিনি দেখিয়েছেন যে তিনি আপনার প্রতি কত প্রসন্ন। ইসরায়েলের প্রতি তাঁর প্রেম চিরস্থায়ী, সেইজন্যই তিনি আপনাকে তাদের রাজা করেছেন, যাতে তারা ন্যায়বিচার পায় ও দেশে আইন-শৃঙ্খলা বজায় থাকে।
10
রাণী যা কিছু এনেছিলেন, সব রাজা শলোমনকে উপহার দিলেন। তিনি এনেছিলেন একশো কুড়ি তালন্ত সোনা, প্রচুর সুগন্ধি মশলা ও মণিমাণিক্য। শেবার রাণী যত সুগন্ধি মশলা রাজা শলোমনকে উপহার দিয়েছিলেন, তত সুগন্ধি মশলা আর কোনদিন তিনি পান নি।
11
(হীরামের নৌবহর ওফির থেকে সোনা আনবার সময় সেইসঙ্গে প্রচুর চন্দনকাঠ আর মণি নিয়ে আসত।
12
সেই চন্দন কাঠ দিয়ে রাজা মন্দিরের ও রাজপ্রাসাদের জানালার গরাদ তৈরী করিয়ে ছিলেন। ইসরায়েল দেশে এমন চন্দন কাঠ আর কখনও আমদানী হয়নি, এমনটি আর কখনও দেখাও যায়নি)।
13
রাজা শলোমনের কাছে শেবার রাণী যা চাইলেন, তিনি সবই দিলেন তাঁকে। তা ছাড়াও রাজার ভাণ্ডার থেকে প্রচুর দানসামগ্রী তাঁকে দেওয়া হল। তারপর রাণী তাঁর লোক-লস্কর নিয়ে ফিরে গেলেন নিজের দেশে।
14
প্রতি বছর শলোমনের ভাণ্ডারে প্রায় ছশো ছেষট্টি তালন্ত সোনা জমা পড়ত।
15
এ ছাড়াও বণিকদের কাছ থেকে আদায় বাবদ শুল্ক, ব্যবসা বাণিজ্যের লাভ, আরবদেশের রাজন্যবর্গ ও ইসরায়েলের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর রাজস্ব আদায় হত।
16
শলোমন পেটাই করা সোনা দিয়ে বড় বড় দুশো ঢাল তৈরী করিয়েছিলেন। প্রত্যেকটার ওজন ছিল প্রায় ছশো শেকেল
17
এইসাথে তিনি আরও তিনশো সোনার ঢাল তৈরী করিয়েছিলেন। এগুলির প্রত্যেকটির ওজন ছিল তিন মিনা সোনা। এই সমস্ত ঢাল তিনি লেবাননের ‘অরণ্য প্রাসাদে’ রেখেছিলেন।
18
রাজা শলোমন গজদন্তের একটি বিরাট সিংহাসনও তৈরী করিয়েছিলেন। সেটি আগাগোড়া নিখাদ সোনা দিয়ে মোড়া ছিল।
19
সিংহাসনে ওঠার জন্য ছটি ধাপ ছিল এবং প্রত্যেক ধাপের দুদিকে দুটি করে মোট বারোটি সিংহমূর্তি ছিল। সিংহাসনের পিছনে একটি বৃষ-মুণ্ড এবং আসনের দুধারের হাতল দুটি ছিল দুটি সিংহ মূর্তি। এ রকম সিংহাসন কোন রাজ্যে কোন কালে ছিল না।
21
শলোমনের সমস্ত পানপাত্র ছিল সোনার লেবাননের ‘অরণ্য প্রাসাদের’ সমস্ত বাসনপত্রও ছিল নিখাদ সোনার। শলোমনের আমলে রূপোর কোন দাম ছিল না বলে রূপোর জিনিষ ব্যবহার করা হত না।
22
শলোমনের কিছু বাণিজ্য পোত ছিল। হীরামের বাণিজ্য বহরের সঙ্গে এগুলিও সমুদ্রপথে বাণিজ্যে যেত এবং তিন বছর অন্তর সোনা, রূপো, হাতির দাঁত বানর ও ময়ূর নিয়ে আসত।
23
ঐশ্বর্যে ও জ্ঞানে শলোমন পৃথিবীর রাজাদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন।
24
ঈশ্বরদত্ত এই প্রজ্ঞার কথা শোনার জন্য সব দেশের মানুষ তাঁর দর্শন প্রার্থী হত।
25
তাঁরা প্রত্যেকেই সোনা, রূপোর জিনিস, মহার্ঘ পোশাক, অস্ত্র-শস্ত্র, সুগন্ধি দ্রব্য, মশলা, ঘোড়া ও খচ্চর ইত্যাদি উপহার নিয়ে আসত। বছরের পর বছর এমনটিই চলত।
26
চোদ্দ হাজার রথারোহী আর বারো হাজার অশ্বারোহী সৈন্য দিয়ে শলোমন একটি সৈন্যবাহিনী গড়েছিলেন। এর মধ্যে কিছু সৈন্য তিনি জেরুশালেমে রেখেছিলেন এবং বাকী সৈন্যদের নানা শহরের ঘাঁটিতে মোতায়েন রেখেছিলেন।
27
তাঁর আমলে জেরুশালেমে রূপোর দাম ছিল ইঁট-পাটকেলের মত আর সীডার কাঠ ছিল জলাভূমির জংলী ডুমুর কাঠের মত সস্তা।
28
রাজার বাণিজ্য বিভাগের কর্মচারীরা মুসরী ও সাইলিসিয়া থেকে আমদানী করে ঘোড়া এবং
29
মিশর থেকে আমদানী করা রথ কেনাবেচার কাজ করত। তারা হিত্তিয় ও সিরিয়ার রাজাদের কাছে এক একটি রথ বিক্রী করত ছশো রৌপ্যমুদ্রায় আর প্রতিটি অশ্বের জন্য দাম নিত একশো পঞ্চাশ রৌপ্যমুদ্রা।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22