bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Kings 5
1 Kings 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 6 →
1
টায়ারের রাজা হীরাম ছিলেন দাউদের চিরদিনের বন্ধু। তিনি যখন শুনলেন শলোমন তাঁর পিতার সিংহাসনে অভিষিক্ত হয়েছেন তখন তিনি তাঁর কাছে রাজদূত পাঠালেন।
2
শলোমন হীরামের কাছে বলে পাঠালেন,
3
আপনি জানেন যে আমার পিতা দাউদ তাঁর চারিদিকের শত্রুদের সঙ্গে সর্বদা যুদ্ধবিগ্রহে ব্যস্ত থাকায় তাঁর প্রভু পরমেশ্বরের জন্য কোন মন্দির নির্মাণ করতে পারেন নি। তবে শেষকালে প্রভু পরমেশ্বর তাদের সকলকেই তাঁর পদানত করেছিলেন।
4
এখন আমার প্রভু পরমেশ্বর সব দিক থেকেই আমাকে শান্তিতে রেখেছেন। আমার কোন শত্রু নেই, আর কোন দিক থেকে আক্রমণেরও সম্ভাবনা নেই।
5
তাই আমি আমার প্রভু পরমেশ্বরের জন্য একটি মন্দির নির্মাণের সঙ্কল্প করেছি। কারণ প্রভু পরমেশ্বর আমার পিতা দাউদকে এই কথাই বলেছিলেন, তোমার স্থলে তোমার যে পুত্রকে আমি সিংহাসনে প্রতিষ্ঠিত করব, সেই আমার উদ্দেশে মন্দির নির্মাণ করবে।
6
কাজেই, আমার জন্য লেবানন পাহাড়ে সীডার বৃক্ষ কাটতে আপনার লোকদের আদেশ দিন। আমার লোকেরা আপনার লোকদের সঙ্গে কাজ করবে। আপনার লোকদের জন্য আপনি যে মজুরী ঠিক করে দেবেন, আমি তা-ই দেব। কারণ আপনি ভাল করেই জানেন, কাঠ কাটার ব্যাপারে আপনার সীদোনী লোকদের মত আমাদের লোকেরা দক্ষ নয়।
7
শলোমনের বার্তা শুনে হীরাম খুব আনন্দিত হয়ে বললেন, প্রভু পরমেশ্বরের ধন্যবাদ হোক যে তিনি এই মহান জাতির উপর রাজত্ব করার জন্য দাউদকে একটি জ্ঞানবান পুত্র দিয়েছেন।
8
হীরাম তারপর শলোমনের কাছে সংবাদ পাঠিয়ে বললেন, আপনার প্রেরিত বার্তা আমি পেয়েছি। সীডার ও দেবদারু কাঠের ব্যাপারে আমি আপনার সমস্ত চাহিদা পূরণ করব।
9
আমার লোকেরা সেগুলি লেবানন পাহাড় থেকে নামিয়ে সমুদ্র পর্যন্ত নিয়ে যাবে। তারপর সেখান থেকে কাঠগুলি ভেলা বেঁধে সমুদ্রপথে আপনার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবার ব্যবস্থা করব। সেখানে সেগুলি খুলে দেওয়া হবে। তারপর আপনার লোকেরা কাঠগুলি সংগ্রহ করে নিয়ে যাবে। এর বিনিময়ে আপনাকে আমার রাজবাড়ীর লোকদের খাদ্য জোগানের ব্যবস্থা করে দিতে হবে।
10
হীরাম এইভাবে শলোমনের চাহিদামত সমস্ত সীডার দেবদারু কাঠ সরবরাহ করতে লাগলেন
11
এবং শলোমন প্রতি বছর হীরামের রাজবাড়ীর জন্য দুশো হাজার কোর গম এবং দুশো হাজার কোর খাঁটি জলপাই তেল জোগানের ব্যবস্থা করে দিলেন।
12
প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী শলোমনকে প্রজ্ঞা দান করেছিলেন। হীরাম ও শলোমনের মধ্যে প্রীতির সম্পর্ক অটুট ছিল। তাঁরা দুজনে একটা সন্ধিচুক্তি করেছিলেন।
13
রাজা শলোমন বেগার খাটার জন্য সমগ্র ইসরায়েল জাতির মধ্যে থেকে ত্রিশ হাজার লোক সংগ্রহ করেছিলেন।
14
অদোনিরামকে তিনি এদের অধ্যক্ষ নিযুক্ত করেছিলেন। এই মজুরদের তিনি দশ হাজার করে তিনটি ভাগে ভাগ করেছিলেন এবং প্রতেক দল একমাস করে লেবাননে এবং দুমাস করে বাড়িতে থাকত।
15
এ ছাড়াও শলোমন পাহাড়ী অঞ্চলে পাথর কাটার জন্য আশি হাজার মজুর এবং সেগুলি বয়ে আনবার জন্য সত্তর হাজার মজুর নিযুক্ত করেছিলেন।
16
কুলি-মজুরদের কাজকর্ম তদারক করার জন্য শলোমন তিন হাজার তিনশো কর্মচারী নিযুক্ত করেছিলেন।
17
রাজার আদেশে তারা মন্দিরের ভিত্তি স্থাপন করার জন্য বিরাট বিরাট মূল্যবান পাথর কেটে তুলেছিল।
18
শলোমন ও হীরামের রাজমিস্ত্রীরা এবং বিবলস শহরের লোকেরা মন্দির নির্মাণের জন্য কাঠ এবং পাথর কেটে সমস্ত সাজ-সরঞ্জাম তৈরী করেছিল।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22