bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Kings 16
1 Kings 16
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 17 →
1
হনানির পুত্র নবী যেহু। তাঁর কাছে বাশা সম্পর্কে ঈশ্বরের এক প্রত্যাদেশ এল:
2
তুমি ছিলে নিতান্ত তুচ্ছ, নগণ্য একজন। আমিই তোমাকে আমার প্রজা ইসরায়েলীদের নেতৃপদে প্রতিষ্ঠিত করেছি। আর তুমি কিনা যারবিয়ামেরই মত পাপ করলে এবং আমার প্রজাদেরও পাপ করালে। তাদের পাপ আমাকে ক্রুদ্ধ করেছে।
3
তাই যারবিয়ামের বংশকে যেমন আমি নির্মূল করেছি তেমনি তোমারও বংশকে সমূলে উৎখাত করব।
4
তোমার পরিবারের কোন লোক নগরের মধ্যে মরলে তাকে কুকুরে খাবে এবং পথে-প্রান্তরে মরলে তাকে শকুনে খাবে।
5
ইসরায়েল জাতির ‘রাজকাহিনী’তে বাশার সমস্ত কাজ ও বীরত্বের বিবরণ লেখা আছে।
6
বাশার মৃত্যুর পর তির্সাতে তাঁর সমাধি হয়। তারপর তাঁর পুত্র এলা ইসরায়েলের রাজা হন।
7
প্রভু পরমেশ্বর বাশা ও তাঁর পরিবারের বিরুদ্ধে নবী যেহুর কাছে এই প্রত্যাদেশ পাঠিয়েছিলেন, কারণ বাশা প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলেন। শুধু যে তিনি যারবিয়ামের মত অন্যায় করেছিলেন, তা নয়, তিনি যারবিয়ামের বংশের সকলকে হত্যা করেছিলেন। এইজন্যই প্রভু তাঁর উপর রুষ্ট হয়েছিলেন।
8
যিহুদীয়ার রাজা আসার রাজত্বের ছাব্বিশতম বছরে বাশার পুত্র এলা ইসরায়েলের রাজা হেলন। তির্সা ছিল তাঁর রাজধানী। রাজত্ব করলেন মাত্র দুবছর।
9
তাঁর রথী-বাহিনীর অর্ধাংশের নায়ক সিম্রী তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। একদিন তির্সায় রাজা এলা রাজবাড়ির অধ্যক্ষ আসার বাড়িতে সুরা পানের ফলে অত্যন্ত মত্ত অবস্থায় ছিলেন।
10
সিম্রী সেইসময় বাড়িতে ঢুকে এলাকে হত্যা করে তাঁর সিংহাসন অধিকার করেন। যিহুদীয়ার রাজা আসার সাতাশ বছর রাজত্বের সময় এই ঘটনা ঘটে।
11
সিম্রী রাজা হয়েই বাশার বংশের সকলকে হত্যা করলেন। তাঁর সমস্ত পুরুষ আত্মীয় ও বন্ধুদেরও হত্যা করলেন।
12
এইভাবেই নবী যেহুর মাধ্যমে বাশার বিরুদ্ধে প্রভুর প্রত্যাদেশ পূর্ণ হল।
13
প্রতিমা পূজা ও ইসরায়েলীদের পাপের পথে পরিচালিত করার জন্য বাশা এবং তাঁর পুত্র এলার উপর ইসরায়েলের আরাধ্য প্রভু পরমেশ্বর রুষ্ট হয়েছিলেন।
14
এলার সমস্ত কীর্তিকলাপের বিবরণ ইসরায়েলী জাতির ‘রাজকাহিনী’তে লেখা আছে।
15
যিহুদীয়ার রাজা আসার রাজত্বের ছাব্বিশ বছরে সিম্রী তির্সার সিংহাসনে বসলেন এবং ইসরায়েলের উপর রাজত্ব করেন মাত্র সাত দিন। এই সময ইসরায়েলী সৈন্যবাহিনী ফিলিস্তিয়ার গিব্বেথন অবরোধ করেছিল।
16
যখন তারা শুনল যে সিম্রী রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে হত্যা করেছে তখন সঙ্গে সঙ্গে তারা তাদের সেনাপতি আম্রিকে রাজা বলে ঘোষণা করল।
17
আম্রি তখন তাঁর সৈন্য-সামন্ত নিয়ে গিব্বেথন ছেড়ে ফিরে এসে তির্সা অবরোধ করলেন।
18
সিম্রী দেখলেন নগরের পতন হয়েছে তখন তিনি প্রাসাদের দুর্গে গিয়ে প্রাসাদে আগুন ধরিয়ে দিলেন এবং সেই আগুনে নিজেও পুড়ে মরলেন।
19
সিম্রীও যারবিয়ামের মত নিজেও পাপ করেছিলেন এবং ইসরায়েলীদেরও পাপের পথে নিয়ে যাওয়ায় প্রভু পরমেশ্বর তাঁর উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তারই প্রতিফলস্বরূপ এই ঘটনা ঘটেছিল।
20
সিম্রীর সমস্ত কার্য বিবরণ ও ষড়যন্ত্রের কাহিনী ইসরায়েল জাতির ‘রাজকাহিনী’তে লেখা আছে।
21
এই সময়ে ইসরায়েলীরা দু দলে ভাগ হয়ে গেল। একদল গীনাথের পুত্র তিব্নিকে রাজা করতে চাইল আর অন্যদল আম্রির পক্ষে রইল।
22
আম্রির দলের লোকেরা তিব্নির দলের লোকদের পরাজিত করল। তিব্নি নিহত হলেন এবং আম্রি ইসরায়েলের সিংহাসনে বসলেন।
23
যিহুদারাজ আসার রাজত্বের একত্রিশ বছরে আম্রি ইসরায়েলের রাজা হয়েছিলেন এবং বারো বছর রাজত্ব করেছিলেন।এর মধ্যে প্রথম ছয় বছর তিনি রাজধানী তির্সায় রাজত্ব করেন।
24
তিনি শেমের নামে এক ব্যক্তির কাছ থেকে দুই তালন্ত রূপো দিয়ে শমরিয়া পাহাড়টি কিনে নেন। পাহাড়টিকে সুরক্ষিত করে সেখানে একটি নগর পত্তন করেন এবং পাহাড়ের পূর্বতন মালিকের নাম অনুসারে নগরটির নাম রাখেন শমরিয়া।
25
আম্রি রাজা হয়ে প্রভু ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে লাগলেন। তাঁর পূর্বতন রাজাদের চেয়েও তাঁর পাপের মাত্রা বেশি হতে লাগল।
26
তাঁর পূর্বতন রাজা যারবিয়ামের মত তিনিও নিজের কুকীর্তি দিয়ে এবং প্রজাকুলকে পাপ ও প্রতিমাপূজায় লিপ্ত করে ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভুকে ক্রুদ্ধ করে তুলেছিলেন।
27
যা কিছু আম্রি করেছিলেন, তার সমস্ত কার্যবিবরণ ‘ইসরায়েল জাতির রাজকাহিনী'তে লিপিবদ্ধ আছে।
28
আম্রির মৃত্যু হলে তাঁকে শমরিয়াতে সমাধি দেওয়া হল এবং তাঁর পুত্র আহাব রাজা হলেন।
29
যিহুদীয়ারাজ আসার রাজত্বের আটত্রিশ বছরে আম্রির পুত্র আহাব ইসরায়েলের রাজা হল। তিনি রাজধানী শমরিয়া থেকে বাইশ বছর রাজ্য পরিচালনা করেন।
30
তিনি তাঁর পূর্বতন রাজাদের সকলের চেয়ে বেশি পাপ করতে লাগলেন।
31
যারবিয়ামের অন্যায় তাঁর অন্যায়ের তুলনায় নেহাতই সামান্য ছিল। তিনি আরও বাড়াবাড়ি করলেন। সীদোনের রাজা এথবেলের কন্যা ইষেবলকে বিবাহ করলেন এবং বেল দেবতার উপাসনা করতে শুরু করলেন।
32
তিনি শমরিয়া দেশে বেলদেবের জন্য একটি মন্দির তৈরী করলেন এবং বেলদেবের উদ্দেশ্যে তার মধ্যে একটি বেদী প্রতিষ্ঠা করলেন।
33
আশেরা দেবীরও একটি প্রতিমা তৈরী করে প্রতিষ্ঠা করলেন। আহাবের আগে ইসরায়েলের যত রাজা ছিলেন সকলের চেয়ে তিনি ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভুর অসন্তোষজনক কাজ বেশি করেছিলেন।
34
তাঁর আমলে বেথেলনিবাসী হিয়েল নামে এক ব্যক্তি যিরিহো নগর পুননির্মাণ করেছিলেন। নূনের পুত্র যিহোশূয়ের মাধ্যমে প্রভু পরমেশ্বর যা বলেছিলেন সেই অনুযায়ী ঐ নগরের ভিত্তি স্থাপনের সময় হিয়েলের বড় ছেলে অবীরাম মারা যায় এবং নগরের তোরণ তৈরী করার সময় তার ছোট ছেলে সেগুব মারা যায়।
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 17 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22