bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Kings 3
1 Kings 3
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 4 →
1
মিশরের রাজা ফারাওয়ের কন্যাকে বিবাহ করে শলোমন মিশরের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করলেন। রাজকন্যাকে তিনি দাউদ নগরে নিয়ে এলেন এবং তাঁর নিজের রাজপ্রাসাদ, মন্দির এবং জেরুশালেমের চারিদিকের প্রাচীর তৈরী না হওয়া পর্যন্ত রাজকন্যাকে সেখানেই রাখলেন।
2
তখনও পর্যন্ত প্রভু পরমেশ্বরের কোন মন্দির তৈরী হয়নি বলে লোকেরা নানা জায়গায় বেদীতে বলি উৎসর্গ করত।
3
শলোমন প্রভু পরমেশ্বরকে ভক্তি শ্রদ্ধা করতেন এবং পিতা দাউদের সমস্ত অনুশাসন পালন করতেন কিন্তু তিনিও বিভিন্ন পীঠস্থানে বলিদান ও হোম করতেন।
4
গিবিয়োনের পীঠস্থানটি ছিল খুব বিখ্যাত। তাই সেখানেই শলোমন হোমবলি উৎসর্গ করতেন। একবার তিনি গিবিয়োনে যান এবং সেই বেদীতে এক হাজার পশু বলিদান করেন।
5
সেইদিন রাতে প্রভু পরমেশ্বর শলোমনকে দর্শন দিয়ে বললেন, তুমি আমার কাছে কি বর চাও?
6
শলোমন বললেন, তুমি তোমার দাস, আমার পিতা দাউদের প্রতি সুমহান অবিচল ভালবাসা দেখিয়েছ। তিনি তোমার অনুগত হয়ে বিশ্বস্ত, সৎ ও সরল ভাবে জীবন যাপন করেছেন এবং তুমিও চিরদিন অকুন্ঠভাবে তাঁকে ভালবেসেছ। তাঁর সিংহাসনের উত্তরাধিকারীরূপে তাঁকে একটি পুত্র সন্তানও দিয়েছ যে এখন রাজত্ব করছে।
7
হে প্রভু পরমেশ্বর, আমি নিতান্ত নাবালক হওয়া সত্ত্বেও তুমি তোমার এই দাসকে আমার পিতা দাউদের সিংহাসনে বসিয়েছ। অথচ কিভাবে রাজ্যশাসন করতে হয় আমি জানি না।
8
তোমার একমাত্র মনোনীত তোমার এই দাস এমন একটি জাতির মধ্যে রয়েছে যার সংখ্যা গণনা করা যায় না।
9
তাই তুমি আমাকে এমন একটি হৃদয় দাও যেন ভাল ও মন্দের পার্থক্য বুঝে তোমার প্রজাদের ন্যায্যভাবে শাসন করতে পারি। তা না হলে কেমন করে এই মহান প্রজামণ্ডলীর শাসনকার্য আমি পরিচালনা করব?
10
শলোমনের এই প্রার্থনায় প্রভু পরমেশ্বর পরম তুষ্ট হলেন।
11
তাঁকে বললেন, যেহেতু তুমি নিজের জন্য দীর্ঘ জীবন ধন ঐশ্বর্য কিম্বা শত্রুদের প্রাণনাশের আবেদন না করে বরং প্রজাদের ন্যায় বিচার করার জন্য জ্ঞান ভিক্ষা করেছ,
12
সেইজন্য আমি তোমার প্রার্থনা পূরণ করলাম। আমি তোমাকে এমন জ্ঞান ও বিচক্ষণতা দান করছি যা তোমার আগে কখনও কারও ছিল না এবং পরেও কখনও কারও হবে না।
13
সেইসাথে, তুমি যা চাও নি, সেই ধনসম্পদ ও সম্মানও আমি তোমাকে দিচ্ছি, যার ফলে তোমার জীবনকালে কোন রাজা তোমার সমকক্ষ হতে পারবে না।
14
তুমি যদি আমার পথে চল, তোমার পিতা দাউদের মত আমার সমস্ত বিধি নির্দেশ পালন কর, তাহলে আমি তোমাকে দীর্ঘায়ু করব।
15
শলোমনের ঘুম ভেঙ্গে গেল। তিনি বুঝলেন, তিনি স্বপ্ন দেখছিলেন। জেরুশালেমে ফিরে এসে তিনি প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকের সামনে গিয়ে দাঁড়ালেন এবং সেখানে হোম ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করলেন। তারপর তাঁর সমস্ত কর্মচারীদের জন্য ভোজের আয়োজন করলেন।
16
একদিন দুজন গণিকা রাজা শলোমনের দরবারে এসে উপস্থিত হল।
17
তাদের একজন বলল, মহারাজ, আমি আর এই মেয়েঠি একই ঘরে থাকি। আমার একটি ছেলে হয়েছিল। এই মেয়েটি তখন সেখানেই ছিল।
18
আমার ছেলের জন্মের দুদিন পরে এরও একটি ছেলে হল। সেই ঘরে আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না।
19
একদিন রাতে এই মেয়েটি ঘুমের ঘোরে তার ছেলের উপর গড়িয়ে পড়ায় শিশুটি তার চাপে মারা যায়।
20
সে সেই রাতের বেলায় উঠে আমার ছেলেটিকে পাশ থেকে তুলে নিয়ে তার মরা ছেলেটিকে শুইয়ে দিয়ে যায়।
21
আমি তখন ঘুমিয়ে ছিলাম। পরের দিন সকালে উঠে ছেলেকে দুধ খাওয়াতে গিয়ে দেখি সে মরে গেছে। ছেলেটিকে ভাল করে লক্ষ্য করে দেখি ছেলেটি আমার নয়।
22
কিন্তু অন্য মেয়েটি বলল, না, না মরা ছেলেটা তোমার, জ্যান্ত ছেলেটা আমার। প্রথমজন বলল, না না, মরা ছেলেটা তোমার, জ্যান্ত ছেলেটা আমার। এইভাবে রাজার সামনে তারা ঝগড়া করতে লাগল।
23
রাজা শলোমন তখন বললেন, তোমরা দুজনেই বলছ, জ্যান্ত ছেলেটা আমার। মরা ছেলেটা অন্যের।
24
এই বলে তিনি একটি তরবারি আনতে আদেশ দিলেন। তরবারি আনা হলে রাজা শলোমন বললেন,
25
জ্যান্ত ছেলেটিকে কেটে দুটুকরো কর এবং দুজনকে একটা করে টুকরো দিয়ে দাও।
26
জ্যান্ত ছেলেটির আসল মা যে, তার প্রাণ কেঁদে উঠল। সে রাজাকে বলল, মহারাজ, দোহাই আপনার। ছেলেটিকে মারবেন না, ওকেই দিয়ে দিন। কিন্তু অন্য মেয়েটি বলল, না আমাদের কাউকেই দিতে হবে না। ঐ ছেলেকে কেটে দুটুকরোই করা হোক।
27
রাজা শলোমন তখন বললেন, ছেলেটিকে মেরো না। ওকে প্রথম মেয়েটির হাতেই তুলে দাও। ও-ই ওর আসল মা।
28
রাজা শলোমনের এই সুবিচারের কথা শুনে তাঁর প্রতি গভীর শ্রদ্ধায় ইসরায়েলীদের মন ভরে গেল। তারা বুঝল যে ন্যায়বিচার করার জন্য ঈশ্বর তাঁকে প্রজ্ঞা দান করেছেন।
← Chapter 2
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 4 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22