bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Kings 9
1 Kings 9
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 10 →
1
প্রভু পরমেশ্বরের মন্দির ও রাজপ্রাসাদ নির্মাণের কাজ শেষ হল। শেষ হল রাজা শলোমনের পরিকল্পনা অনুযায়ী আর সমস্ত কাজ।
2
তখন গিবিয়োনে প্রভু পরমেশ্বর যেভাবে তাঁকে দর্শন দিয়েছিলেন সেইভাবে আবার তাঁকে দর্শন দিলেন।
3
প্রভু তাঁকে বললেন, তোমার নিবেদন আমি শুনেছি। তোমার নির্মিত মন্দির আমি পবিত্র করেছি। এখানে চিরকাল আমার আরাধনা হবে আমি সর্বদা এর প্রতি দৃষ্টি রাখব এবং একে রক্ষা করব।
4
তোমার পিতা দাউদ যে ভাবে চলত তুমিও যদি সেইভাবে চল, একনিষ্ঠভাবে ন্যায়পথে থেকে আমার সমস্ত আদেশ পালন কর। আমার বিধান ও অনুশাসন মেনে চল
5
তাহলে ‘ইসরায়েলের সিংহাসনে আরোহণ করার জন্য তোমার বংশে লোকের অভাব হবে না’—তোমার পিতার কাছে দেওয়া আমার এই প্রতিশ্রুতি আমি পূর্ণ করব
6
কিন্ত তুমি বা তোমার বংশধরেরা যদি আমার অনুগামী না হও, আমার বিধান ও অনুশাসন অমান্য করে অন্যান্য দেবতার পূজা কর,
7
তাহলে আমি আমার প্রজা ইসরায়েলীদের যে দেশ দিয়েছি, সেখান থেকে তাদের উচ্ছেদ করব। যে মন্দির আমি আমার উপাসনার জন্য পবিত্র করেছি, সেই মন্দিরও আমি পরিত্যাগ করব। সর্বজাতির কাছে ইসরায়েল হবে বিদ্রূপ ও নিন্দার পাত্র।
8
এই মন্দির পরিণত হবে ধ্বংসস্তূপে। পথচারীরা এর কাছ দিয়ে যাবার সময় বিস্ময়ে স্তম্ভিত হবে। তারা জিজ্ঞাসা করবে: প্রভু পরমেশ্বর এই দেশ ও এই মন্দিরের এমন দশা করলেন কেন?
9
লোকে তখন বলবে: এদের পূর্বপুরুষদের যিনি মিশর থেকে উদ্ধার করে এনেছিলেন, এরা এদের সেই আরাধ্য ঈশ্বর প্রভুকে পরিত্যাগ করে অন্য দেবতাদের আশ্রয় নিয়েছিল এবং তাদের পূজা করেছিল, সেইজন্যই প্রভু পরমেশ্বর এদের এই দুর্দশা করেছেন।
10
প্রভুর মন্দির ও রাজপ্রাসাদ নির্মাণ করতে শলোমনের বিশ বছর সময় লেগেছিল।
11
টায়ারের রাজা হীরাম এই কাজের জন্য শলোমনের চাহিদা অনুযায়ী সমস্ত সীডার ও দেবদারু কাঠ এবং সোনা সরবরাহ করেছিলেন। কাজ শেষ হয়ে গেলে রাজা শলোমন হীরামকে গ্যালিলি প্রদেশের কুড়িটি শহর দিয়েছিলেন।
12
হীরাম শহরগুলি দেখতে এলেন কিন্তু সেগুলি তাঁর পছন্দ হল না।
13
তিনি শলোমনকে বললেন, বন্ধু, এই সব শহর তুমি আমাকে দিলে। এই জন্যই এগুলির নাম তিনি দিলেন ‘কাবুল’, আজও এগুলি এই নামেই পরিচিত।
14
হীরাম রাজা শলোমনকে কুড়ি তালন্ত সোনা দিয়েছিলেন।
15
রাজা শলোমন মন্দির, রাজপ্রাসাদ, মিল্লো, জেরুশালেমের প্রাচীর, হাজোর, মেগিদ্দো এবং গেজের নগর নির্মাণের জন্য বেগার খাটা মজুরদের নিযুক্ত করেছিলেন।
16
মিশররাজ ফারাও গেজের নগর আক্রমণ করে পুড়িয়ে দেন এবং সেখানকার অধিবাসীদের হত্যা করেন। পরে শলোমন যখন তাঁর কন্যাকে বিবাহ করেন, তখন ফারাও তাঁর কন্যাকে নগরটি যৌতুক দেন।
17
শলোমন তারপর নগরটি পুনর্নির্মাণ করেন। বেগার মজুরদের দিয়ে শলোমন বেথ-হারোণের নিম্নভূমি,
18
বালেথ, যিহুদীয়ার প্রান্তরের তামর,
19
তাঁর সমস্ত খাদ্যে ভাণ্ডারের নগরী, রথ ও অশ্ববাহিনীর ঘাঁটি জেরুশালেম, লেবানন এবং রাজ্যের সর্বত্র নিজের পরিকল্পনা অনুযায়ী যাবতীয় নির্মাণকার্য শেষ করলেন।
20
বেগার খাটার জন্য শলোমন যে সমস্ত মজুরদের কাজে লাগিয়েছিলেন, তারা ছিল অমোরী, হিত্তিয়, পরিষী, হিব্বিয় এবং যিবুষী জাতির লোক। এদের বংশধরেরা আজও ক্রীতদাসেরই জীবন যাপন করছে। এরা ছিল কনান দেশের আদিম অধিবাসী। ইসরায়েলীরা কনান অধিকার করার পর এদের আর হত্যা করে নি।
22
শলোমন কিন্তু ইসরায়েলীদের কাউকে এই বেগারী মজুরের কাজে লাগান নি। তারা নিযুক্ত হয়েছিল তাঁর সৈন্য, কর্মচারী, সৈন্যাধ্যক্ষ, নায়ক এবং তাঁর রথ ও অশ্বারোহী বাহিনীর কর্মী হিসাবে।
23
শলোমনের কাজকর্ম তদারকের জন্য পাঁচশো পঞ্চাশজন কর্মাধ্যক্ষ ছিল। এদের অধীনে এই বেগার মজুরেরা কাজ করত।
24
ফারাওয়ের কন্যা দাউদ নগর ছেড়ে তাঁর জন্য নির্মিত প্রাসাদে চলে গেলেন। তারপর শলোমন মিল্লো নির্মাণ করলেন
25
শলোমন প্রভুর উদ্দেশে যে যজ্ঞবেদী নির্মাণ করেছিলেন, সেখানে তিনি বছরে তিনবার হোম ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করতেন এবং প্রভুর উদ্দেশে সুগন্ধি ধূপ জ্বালাতেন। শলোমনের মন্দির নির্মাণের কাজ সমাপ্ত হল।
26
রাজা শলোমন ইদোম দেশে লোহিত সাগরের তীরে এলতের কাছে ইৎসিয়োন গেবরে নৌবহর নির্মাণ করেছিলেন। হীরাম তাঁর কয়েকজন দক্ষ নাবিককে শলোমনের কর্মচারীদের সঙ্গে এইসব জাহাজে পাঠিয়েছিলেন।
28
তারা ওফির দেশে গিয়ে সেখান থেকে চারশো কুড়ি তালন্ত সোনা রাজা শলোমনের জন্য এনেছিল।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22