bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Kings 17
1 Kings 17
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 18 →
1
গিলিয়দ প্রদেশের তিশবী নিবাসী নবী এলিয় রাজা আহাবকে বললেন, ইসরায়েলীদের আরাধ্য যে ঈশ্বরের সেবক আমি, সেই জাগ্রত প্রভু পরমেশ্বরের নামে বলছি, আমি না বলা পর্যন্ত আগামী কয়েক বছর দেশে বৃষ্টি বা শিশির কিছুই পড়বে না।
2
তারপর প্রভু পরমেশ্বর তাঁকে প্রত্যাদেশ দিলনঃ
3
তুমি এ দেশ ছেড়ে পূর্ব দিকে চলে যাও এবং জর্ডনের পূর্বে ছোট নদী কেরিতের ধারে গিয়ে লুকিয়ে থাক।
4
তুমি নদীর জল খাবে আর দাঁড়কাকদের আমি আদেশ দিয়েছি, তারা তোমায় খাবার জোগাবে।
5
এলিয় পরমেশ্বরের আদেশ অনুযায়ী কেরিত নদীর ধারে গিয়ে থাকতে লাগলেন।
6
প্রতিদিন কাকেরা তাঁকে সকালে-সন্ধ্যায় রুটি আর মাংস এনে দিত। আর তিনি নদীর জল খেতেন।
7
দেশে বৃষ্টি না হওয়ায় কিছুদিন পরে ঝরণার জলও শুকিয়ে গেল।
8
তখন প্রভু পরমেশ্বর এলিয়কে প্রত্যাদেশ দিলেনঃ বললেন,
9
এবার তুমি যাও সীদোন নগরের কাছে সারিফত গ্রামে এবং সেখানেই থাক। সেখানকার একজন বিধবাকে আমি আদেশ দিয়েছি। সে তোমাকে খাবার জোগাবে।
10
এলিয় সারিফতে চলে গেলেন। শহরে ঢুকবার পথে তিনি দেখতে পেলেন একটি বিধবা নারী জ্বালানি কাঠ কুড়াচ্ছে। তিনি তাকে বললেন, দয়া করে আমায় একটু খাবার জল দেবে?
11
সে যখন জল আনতে যাচ্ছিল তখন তিনি তাকে বললেন, সেই সঙ্গে আমার জন্য কিছু রুটিও এনো।
12
বিধবা নারী বলল, আপনার ঈশ্বর, জাগ্রত প্রভুর দিব্য, আমার কাছে একটাও রুটি নেই। শুধু এক মুঠো ময়দা আর ভাঁড়ে সামান্য একটু তেল পড়ে আছে। এখান থেকে গোটা দুই কাঠ কুড়িয়ে বাড়িতে নিয়ে গিয়ে আমার ও আমার ছেলেটার জন্য খাবার তৈরী করে শেষবারের মত খাব, তারপর অনাহারে মারা যাব।
13
এলিয় তাকে বললেন, ভয় নেই,। যাও, খাবার তৈরী কর গিয়ে। তবে, তোমার যেটুকু ময়দা আছে, তাই দিয়ে প্রথম আমার জন্য ছোট একখানা রুটি তৈরী করে নিয়ে এস। তারপর বাকীটা দিয়ে তোমার আর তোমার ছেলের জন্য রুটি করো।
14
কারণ ইসরায়েলের ঈশ্বর, প্রভু পরমেশ্বর বলেছেন, যতদিন না আমি পৃথিবীতে বৃষ্টিপাত করি, ততদিন তোমার ময়দার পাত্র শূন্য হবে না বা তোমার তেলের ভাঁড় শুকাবে না।
15
বিধবা নারী তখন এলিয়র কথা মত কাজ করল। তারপর থেকে তাদের সকলের অনেক দিন খাবারের অভাব হয়নি।
16
এলিয়র মাধ্যমে প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী তাদের ময়দার পাত্র খালি হয়নি আর তেলের ভাঁড় শুকিয়ে যায় নি।
17
কিছুদিন পর সেই বিধবা নারীর ছেলের খুব অসুখ করল। দিন দিন তার অবস্থা খারাপের দিকে চলতে লাগল। শেষে একদিন ছেলেটি মারা গেল।
18
বিধবা মেয়েটি এলিয়কে বলল, হে ঈশ্বরের ভক্তদাস, আপনি কেন আমার এমন অবস্থা করলেন? আপনি কি ঈশ্বরকে আমার পাপের কথা মনে করিয়ে দিয়ে আমার ছেলের মরণ ডাকতে এসেছেন?
19
এলিয় তাকে বললেন, ছেলেটিকে আমার কাছে দাও। তিনি তার কোল থেকে ছেলেটিকে নিয়ে উপর তলায় নিজের ঘরে নিয়ে গিয়ে নিজের বিছানায় শুইয়ে দিলেন।
20
তারপর তিনি জোরে জোরে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আমার ঈশ্বর, কেন তুমি এই বিধবার এমন সর্বনাশ করলে? সে আমার এত সেবা যত্ন করল আর তুমি তার ছেলেটিকে মেরে ফেললে।
21
তারপর এলিয় ছেলেটির দেহের উপর তিনবার উবুড় হয়ে শুলেন এবং প্রার্থনা করলেন, হে প্রভু, আমার ঈশ্বর, তুমি ছেলেটির প্রাণ ফিরিয়ে দাও।
22
প্রভু এলিয়ের প্রার্থনা শুনলেন। ছেলেটির আবার শ্বাস-প্রশ্বাস বইতে লাগল। সে বেঁচে উঠল।
23
এলিয় ছেলেটিকে নীচে তার মায়ের কাছে নিয়ে গিয়ে বললেন, দেখ, তোমার ছেলে বেঁচে উঠেছে।
24
বিধবা জননী তখন বলল, এবার আমি জানলাম, আপনি সত্যিই ঈশ্বরের ভক্তদাস। সত্যিই প্রভু পরমেশ্ব আপনার মুখ দিয়ে কথা বলেন।
← Chapter 16
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 18 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22