bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Kings 13
1 Kings 13
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 14 →
1
পরমেশ্বরের নির্দেশে যিহুদীয়ার একজন ঈশ্বরভক্ত নবী বেথেলে গেলেন। তিনি যখন সেখানে পৌঁছালেন যারবিয়াম তখন বেদীর সামনে দাঁড়িয়ে বলি উৎসর্গ করছিলেন।
2
সেই নবী তখন পরমেশ্বরের প্রত্যাদেশে বেদীকে অভিযুক্ত করে ঘোষণা কলরেনঃ হে বেদি, প্রভু পরমেশ্বর এই কথা বলেছেনঃ শুনে রাখ, দাউদের কুলে একটি বালক জন্ম গ্রহণ করবেন। তার নাম হবে যোশিয়। পাহাড়ের গায়ে তৈরী দেবস্থানের যে পুরোহিতেরা তোমার উপর বলি উৎসর্গ করে, যোশিয় তাদের তোমারই উপর বলিদান করবেন এবং তোমারই উপরে পোড়ানো হবে মানুষের অস্থি।
3
নবী বলে চললেন, যখন এই বেদী ভেঙ্গে পড়বে এবং এর উপরের ভস্ম ছড়িয়ে পড়বে তখনই তোমরা জানবে যে প্রভু পরমেশ্বরই আমার মুখ দিয়ে এ কথা বলেছেন।
4
রাজা যারবিয়াম এ কথা শুনে তাঁর দিকে হাত বাড়িয়ে আঙ্গুল তুলে তাকে দেখিয়ে বললেন, একে ধর। সঙ্গে সঙ্গে রাজার হাত অসাড় হয়ে গেল, হাতটা তিনি আর গুটিয়ে নিতে পারলেন না।
5
তখন হঠাৎ বেদীটা ভেঙ্গে পড়ল, বেদীর উপরের ছাই মাটিতে ছড়িয়ে গেল। প্রভু পরমেশ্বরের নামে নবীর কথা ফলে গেল।
6
রাজা যারবিয়াম নবীকে বললেন, দয়া করে আপনার প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আমার হাত ভাল হয়ে যায়। প্রভু পরমেশ্বরের কাছে নবী প্রার্থনা করলেন। রাজার হাত সুস্থ হয়ে গেল।
7
তখন রাজা নবীকে বললেন, আমার সঙ্গে আমার প্রাসাদে চলুন। কিছু খাওয়া-দাওয়া করবেন। আমি আপনাকে পুরস্কার দেব।
8
কিন্তু নবী বললেন, আপনি যদি আমাকে আপনার ঐশ্বর্যের অর্ধেকও দান করেন তাহলেও আমি আপনার সঙ্গে যাব না বা আপনার সঙ্গে আহার করা দূরে থাকুক, জল পর্যন্ত গ্রহণ করব না।
9
পরমেশ্বর আমাকে কোন খাদ্য বা পানীয় গ্রহণ করতে নিষেধ করেছেন এবং যে পথে আমি এসেছি সেই পথে বাড়ি ফিরতেও নিষেধ করেছেন।
10
কাজেই যে পথে তিনি এসেছিলেন সেই পথ দিয়ে না গিয়ে অন্য পথে ফিরে গেলেন।
11
সেই সময় বেথেলে একজন বৃদ্ধ নবী বাস করতেন। তাঁর ছেলেরা যিহুদীয়ার নবী সেদিন বেথেলে যা করেছিলেন এবং রাজাকে যেসব কথা বলেছিলেন সব তাঁকে বলল।
12
তখন তিনি তাদের জিজ্ঞেস করলেন, তিনি কোন পথে গেলেন।? তারা তাঁকে সেই পথ দেখিয়ে দিলেন।
13
তিনি তখন তাদের বললেন, আমার জন্য গাধা সাজাও। তারা গাধা সাজিয়ে দিল। তিনি তার পিঠে চড়ে
14
যিহুদীয়ার নবীর অনুসরণ করলেন এবং একটি ওক গাছের নীচে তাঁকে বসে থাকতে দেখলেন। তাঁকে তিনি জিজ্ঞাসা করলেন, আপনিই কি যিহুদীয়ার সেই নবী? তিনি বললেন, হ্যাঁ, আমিই সেই।
15
তখন সেই বৃদ্ধ নবী তাঁকে বললেন, আমার বাড়িতে চলুন। সেখানে গিয়ে খাওয়া-দাওয়া করবেন।
16
কিন্তু যিহুদীয়ার সেই নবী তাঁকেও বললেন, আমি আপনার সঙ্গে আপনার বাড়িতে যেতে পারব না, আপনার আতিথ্যও গ্রহণ করতে পারব না, এখানে আপনার সঙ্গে আমি কিছুই পান বা আহার করতে পারব না।
17
কারণ প্রভু পরমেশ্বর আমাকে কোন কিছু পান বা আহার করতে কিম্বা যে পথে আমি এসেছি সেই পথে বাড়ি ফিরতে নিষেধ করেছেন।
18
বেথেলের বৃদ্ধ নবী তখন তাঁকে বললেন, আমিও আপনারই মত একজন নবী এবং পরমেশ্বরের আদেশে একজন স্বর্গদূত আমাকে বলেছেন আপনাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আতিথ্য দিতে। বৃদ্ধ নবী কিন্তু তাঁকে মিথ্যা কথা বললেন।
19
কাজেই, যিহুদীয়ার নবী তাঁর সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করলেন।
20
তাঁরা খাচ্ছেন, এমন সময় বেথেলের বৃদ্ধ নবীর কাছে পরমেশ্বরের প্রত্যাদেশ এল,
21
তিনি যিহুদীয়ার নবীকে চীৎকার করে বললেন, পরমেশ্বর বলছেন, তুমি আমার আদেশ অমান্য করেছ। তিনি যা আদেশ করেছিলেন, তা পালন কর নি।
22
তার পরিবর্তে যেখানে তোমাকে নিষেধ করা হয়েছিল সেখানে ফিরে গিয়ে তুমি খাদ্যগ্রহণ করেছ। এই অপরাধে তুমি নিহত হবে এবং তোমার মৃতদেহ তোমার পারিবারিক সমাধিতে সমাহিত হবে না।
23
তাঁদের খাওয়া-দাওয়া শেষ হলে সেই বৃদ্ধ নবী যিহুদীয়ার নবীর জন্য গাধা সাজিয়ে দিলেন।
24
তিনি রওনা হয়ে গেলেন। পথে এক সিংহের আক্রমণে তিনি মারা গেলেন। তাঁর মৃতদেহ পথে পড়ে রইল এবং মৃতদেহের পাশে সিংহ ও গাধাটি দাঁড়িয়ে রইল।
25
কতকগুলি লোক সেই পথ দিয়ে যাবার সময় তাঁর মৃতদেহ ও তার পাশে সিংহটিকে দাঁড়িয়ে থাকতে দেখে বেথেলে গিয়ে সেই খবর দিল।
26
বৃদ্ধ নবী এই সংবাদ শুনে বললেন, এই সেই নবী, যিনি পরমেশ্বরের আদেশ অমান্য করেছিলেন। সেইজন্য প্রভু পরমেশ্বর তাঁর কথা অনুযায়ী তাঁকে আক্রমণ করে হত্যা করার জন্য সিংহ পাঠিয়েছিলেন।
27
তিনি তাঁর ছেলেদের বললেন তাঁর গাধা সাজিয়ে দিতে। তারা গাধা সাজিয়ে দিলে
28
তিনি গাধায় চড়ে সেইখানে গিয়ে দেখলেন, তাঁর মৃতদেহটি পথের মাঝে পড়ে রয়েছে এবং তার পাশে গাধা ও সিংহটি দাঁড়িয়ে রয়েছে। সিংহটি মৃতদেহ খেয়ে ফেলে নি বা গাধাটিকেও মেরে ফেলেনি।
29
বৃদ্ধ নবী তখন যিহুদীয়ার নবীর অশৌচ-পালন ও সমাধি দানের জন্য মৃতদেহটি গাধায় চড়িয়ে বেথেলে ফিরিয়ে আনলেন।
30
তিনি তাঁকে নিজেদের পারিবারিক সমাধিতে সমাহিত করলেন এবং ভাইয়ের জন্য যেভাবে লোকে শোক করে তেমনি তিনি ও তাঁর ছেলেরা শোক করলেন।
31
সমাধিকৃত্য সারা হলে বৃদ্ধ নবী তাঁর ছেলেদের বললেন, আমার মৃত্যু হলে এই সমাধিতেই আমাকে কবর দিও এবং এর পাশেই আমার দেহটি শুইয়ে দিও।
32
প্রভু পরমেশ্বরের আদেশে বেথেলের পূজার বেদী এবং শমরিয়া শহরের সমস্ত দেবস্থানের পূজার বেদীর বিরুদ্ধে ইনি যে কথা উচ্চারণ করেছেন, তা ফলবেই ফলবে।
33
এতসব ঘটনার পরেও রাজা যারবিয়াম কুপথ ত্যাগ করলেন না বরং আর বেশী করে সাধারণ পরিবারের লোকদের মধ্যে থেকে যাকে খুশী তাকে তাঁর প্রতিষ্ঠিত মন্দিরগুলির পুরোহিত পদে নিযুক্ত করতে লাগলেন।
34
তাঁর এই পাপে তাঁর বংশ সমূলে ধ্বংস হয়ে গেল।
← Chapter 12
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 14 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22