bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Kings 15
1 Kings 15
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 16 →
1
ইসরায়েলের রাজা যারবিয়ামের রাজত্বের অষ্টাদশ বছরে আবিয়াম যিহুদীয়ার রাজা হলেন।
2
জেরুশালেমে তিনি তিন বছর রাজত্ব করেছিলেন। তাঁর মা ছিলেন অবশালোমের কন্যা মাখা।
3
ইনিও পিতার মত সব রকম পাপাচারে ডুবে থাকতেন। তাঁর পূর্বপুরুষ দাউদের মত প্রভু পরমেশ্বরের অনুগত ছিলেন না।
4
কিন্তু দাউদের সুবাদে প্রভু তাঁকে বংশের প্রদীপরূপে একটি সন্তান দিয়েছিলেন তাঁর মৃত্যুর পরে জেরুশালেমের রাজা হবার জন্য।
5
কারণ দাউদ প্রভুর ইচ্ছা পালন করতেন। একমাত্র হিত্তিয় উরিয়ের ব্যাপার ছাড়া কোনদিন দাউদ তাঁর আদেশ অমান্য করেন নি।
6
আবিয়ামের রাজত্বকালেও তাঁর সাথে যারবিয়ামের অবিরাম যুদ্ধ বিগ্রহ চলেছে।
7
আবিয়ামের রাজত্বকালের বিবরণ যিহুদীয়ার ‘রাজ কাহিনী’তে লেখা আছে।
8
দাউদ নগরে আবিয়ামের মৃত্যু ও সমাধি হয়। তাঁর মৃত্যুর পর তাঁর পুত্র আসা রাজা হন।
9
ইসরায়েলের রাজা যারবিয়ামের রাজত্বকালের বিংশতিতম বছরে যিহুদীয়ার রাজা হন।
10
তিনি জেরুশালেমে একচল্লিশ বছর রাজত্ব করেন। তাঁর পিতামহী ছিলেন অবশালোমের কন্যা মাখা
11
আসা তাঁর পূর্বপুরুষ দাউদের মতই প্রভু পরমেশ্বরের ইচ্ছা পালন করতেন।
12
যে সমস্ত পুরুষ ও নারী দেবস্থানে দেবসেবার অঙ্গ হিসাবে দেহব্যবসায় লিপ্ত ছিল তাদের তিনি দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন এবং তাঁর পিতৃ-পিতামহের প্রতিষ্ঠিত সমস্ত দেব-দেবীর মূর্তি ও বিগ্রহ দূর করে দিয়েছিলেন।
13
তাঁর পিতামহী মাখা উর্বরতার দেবী আশেরার একটি কুৎসিত মূর্তি তৈরী করেছিলেন বলে আসা তাঁকে রাজমাতার পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। মূর্তিটিকে ভেঙ্গে কিদ্রোণ উপত্যকায় নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছিলেন।
14
তবে পাহাড়ের উপরের দেবস্থানগুলি তিনি ধ্বংস করেন নি। তাহলেও সারাজীবন তিনি একনিষ্ঠভাবে প্রভু পরমেশ্বরের অনুগত ছিলেন।
15
তাঁর পিতা যে সমস্ত জিনিস প্রভুর উদ্দেশে উৎসর্গ করেছিলেন এবং তিনিও সোনা-রূপোর যা কিছু পাত্র উৎসর্গ করেছিলেন, সবই তিনি প্রভুর মন্দিরে রেখে দিলেন।
16
যিহুদীয়ার রাজা আসার সঙ্গে ইসরায়েলরাজ বাশার সারাটি জীবনকাল যুদ্ধবিগ্রহ চলেছিল।
17
ইসরায়েলরাজ বাশা যিহুদীয়া আক্রমণ করে রামাতে গড় তৈরী করতে লাগলেন যাতে যিহুদীয়াতে আসা-যাওয়ার কোন পথ না থাকে।
18
রাজা আসা তখন মন্দিরে এবং রাজপ্রাসাদে যা কিছু সোনা-রূপো অবশিষ্ট ছিল সব কয়েকজন কর্মচারীর হাতে দামাসকাসে হিষিরোনের পৌত্র ও তাব্রিম্মোনের পুত্র সিরিয়ার রাজা বেন-হাদাদের কাছে পাঠিয়ে দিলেন। সেইসাথে এই সংবাদও পাঠালেনঃ
19
আপনার পিতার সঙ্গে আমার পিতার যে মৈত্রীচুক্তি ছিল, আপনার সঙ্গে আমারও সেই মৈত্রীচুক্তি বজায় থাকুক। আমি আপনার কাছে উপহারস্বরূপ সোনা রূপো পাঠাচ্ছি। ইসরায়েলরাজ বাশার সঙ্গে আপনার যে চুক্তি আছে, বাতিল করুন। তাহলে সে আমার রাজ্য থেকে তার সৈন্য সরিয়ে নেবে।
20
বেনহাদাদ আসার প্রস্তাবে রাজী হলেন। সৈন্য-সামন্ত নিয়ে সেনাপতিদের পাঠিয়ে দিলেন ইসরায়েলের নগরগুলি আক্রমণ করতে। সেনাপতিরা ইয়োন, দান, আবেল-বেথ-মাখা, সমগ্র কিন্নেরবৎ অঞ্চল এবং নপ্তালি গোষ্ঠীর সমগ্র এলাকা দখল করে নিলেন।
21
বাশা এই সংবাদ পেয়ে রামায় দুর্গনগরী নির্মাণের কাজ বন্ধ করে তির্সায় গিয়ে বাস করতে লাগলেন।
22
তখন রাজা আসা সারা যিহুদীয়ায় এক হুকুমনামা জারি করলেন। তাতে বলা হল, রামায় দুর্গনগরী নির্মাণের জন্য রাজা বাশা যে সমস্ত কাঠ-পাথর সেখানে জমা করেছেন, যিহুদীয়ার প্রত্যেক যেন সেগুলি সেখান থেকে নিয়ে যায়। এ কাজে কারও রেহাই নেই। এইসব সাজ-সরঞ্জাম দিয়ে রাজা আসা বিন্যামীন গোষ্ঠীর এলাকার গেবা ও মিসপাতে দুর্গ নির্মাণ করলেন।
23
রাজা আসার সমস্ত কীর্তিকাহিনী, তাঁর বীরত্ব ও প্রভাব-প্রতিপত্তির কথা যিহুদীয়ার ‘রাজকাহিনী’তে লেখা আছে। কিন্তু বৃদ্ধ বয়সে পায়ের রোগে তিনি পঙ্গু হয়ে পড়েছিলেন।
24
আসার মৃত্যু হলে দাউদ নগরে রাজ পরিবারের সমাধিক্ষেত্রে তাঁকে সমাহিত করা হল। তাঁর পুত্র যিহোশাফট তাঁর সিংহাসনে রাজা হলেন।
25
যিহুদীয়ার রাজা আসার রাজত্বকালের দ্বিতীয় বছরে রাজা যারবিয়ামের পুত্র নাদাব ইসরায়েলের রাজা হন। তিনি মাত্র দু বছর রাজত্ব করেন।
26
তিনিও তাঁর পিতার মত পরমেশ্বরের দৃষ্টিতে গর্হিত কাজে ডুবেছিলেন এবং ইসরায়েলীদেরও পাপের পথে নিয়ে গিয়েছিলেন।
27
ইষাখর গোষ্ঠীর অহিয়র পুত্র বাশা নাদাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এবং নাদাব যখন সসৈন্যে ফিলিস্তিয়ার গিব্বেথন নগরী অবরোধ করেছিলেন তখন বাশা তাঁকে হত্যা করেন।
28
যিহুদীয়ার রাজা আসা-র রাজত্বের তৃতীয় বছরে এই ঘটনা ঘটে। বাশা তাঁকে হত্যা করে তাঁর সিংহাসন অধিকার করেন।
29
রাজা হয়েই তিনি যারবিয়ামের পরিবারের সকলকে হত্যা করতে শুরু করেন। প্রভু পরমেশ্বর তাঁর দাস, শীলোর নবী অহিয়র মাধ্যমে যে কথা বলেছিলেন সেই কথা অনুসারে যারবিয়ামের পরিবারের সকলে নিহত হল, কেউ রেহাই পেল না।
30
যারবিয়াম নিজে গর্হিত কাজ করেছিলেন এবং ইসরায়েলীদেরও সেই পাপ করিয়েছিলেন বলেই ইসরায়েলের ঈশ্বর প্রভু তাঁর উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। তার ফলেই তাঁর এই পরিণাম ঘটেছিল।
31
রাজা নাদাবের সমস্ত কার্যকলাপের বিবরণ ইসরায়েল জাতির ‘রাজকাহিনী’তে লেথা আছে।
32
যিহুদীয়ার রাজা আসা এবং ইসরায়েলের রাজা বাশা যতদিন ক্ষমতাসীন ছিলেন ততদিন পরস্পরের বিরুদ্ধে অবিরাম যুদ্ধ করে গেছেন।
33
যিহুদীয়ার রাজা আসার রাজত্বের তৃতীয় বছরে অহিয়র পুত্র বাশা সমগ্র ইসরায়েলের রাজা হন এবং চল্লিশ বছর রাজত্ব করেন।
34
তির্সা ছিল তাঁর রাজধানী। তাঁর পূর্ববর্তী রাজা যারবিয়ামের মত তিনিও প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে গর্হিত কাজ করেছিলেন এবং ইসরায়েলীদেরও সেই পথে নিয়ে গিয়েছিলেন।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22