bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Samuel 12
1 Samuel 12
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 13 →
1
শমুয়েল ইসরায়েলীদের সম্বোধন করে বললেন, দেখ, আমাকে যা কিছু অনুরোধ করেছ সবই আমি গ্রাহ্য করেছি। তোমাদের শাসন পরিচালনার জন্য রাজপদে একজন রাজাকে প্রতিষ্ঠা করেছি।
2
এখন সেই রাজাই তোমাদের নেতা। আমার এখন বয়স হয়েছে, চুল পেকেছে। আমার ছেলেরাও তোমাদের সঙ্গেই আছে। আমি ছেলেবেলা থেকে আজ পর্যন্ত তোমাদের নেতৃত্ব দান করেছি। দেখ, আমি তোমাদের সামনেই আছি।
3
আমার বিরুদ্ধে তোমাদের যদি কোন অভিযোগ থাকে তবে প্রভু পরমেশ্বর এবং তাঁর অভিষিক্ত রাজার সাক্ষাতে সে কথা বল। কারও বলদ কিংবা গাধা কি আমি হরণ করেছি? কাউকে কি আমি প্রবঞ্চনা করেছি? কারও উপর কি আমি অত্যাচার করেছি? কারও কাছ থেকে ঘুষ নিয়ে কি আমি অন্যায় বিচার করেছি?
4
বল, আমি তার প্রতিকার করব। তারা বলল, না, আপনি আমাদের উপর কোন অন্যায় করেন নি বা অত্যাচারও করেন নি, কারও কাছ থেকে কিছু নেন নি।
5
তিনি তাদের বললেন, প্রভু পরমেশ্বর এবং তাঁর অভিষিক্ত রাজা আজ সাক্ষী, যে আমার বিরুদ্ধে তোমাদের কোন অভিযোগ নেই। তারা বলল, হ্যাঁ প্রভু পরমেশ্বরই আমাদের সাক্ষী।
6
তখন শমুয়েল জনতাকে বললেন, ইনিই সেই প্রভু পরমেশ্বর যিনি মোশি এবং হারোণকে নিযুক্ত করেছিলেন এবং তোমাদের পিতৃপুরুষদের মিশর থেকে উদ্ধার করে এনেছিলেন।
7
এখন তাহলে স্থির হয়ে শোন, প্রভু পরমেশ্বর তোমাদের এবং তোমাদের পিতৃপুরুষদের উদ্ধারের জন্য যে সব কাজ করেছেন সে সম্পর্কে প্রভুর সাক্ষাতে আমি তোমাদের বিরুদ্ধে অভিযোগ আনব।
8
যাকোব মিশরে যাওয়ার পর তোমাদের পিতৃপুরুষেরা প্রভু পরমেশ্বরের কাছে আর্ত আবেদন জানিয়েছিল। প্রভু তখন মোশি ও হারোণকে পাঠিয়েছিলেন। তাঁরা তাদের মিশর থেকে উদ্ধার করে এ দেশে এনে বসতি করালেন।
9
কিন্তু তারা তাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভুলে গেল। তখন তিনি হাৎসোর দেশের সৈন্যাধক্ষ্য সিসেরা, মোয়াব দেশের রাজা ও ফিলিস্তিনীদের হাতে তাদের সমর্পণ করলেন।
10
তারা তোমাদের পিতৃপুরুষদের বিরুদ্ধে যুদ্ধ করল। তোমাদের পিতৃপুরুষেরা তখন প্রভু পরমেশ্বরের কাছে আকুল বিনতি জানিয়ে বলল, প্রভুকে পরিত্যাগ করে বেল ও অষ্টারোৎ দেবদেবীদের ভজনা করে আমরা পাপ করেছি। কিন্তু এখন শত্রুদের হাত থেকে তুমি আমাদের উদ্ধার কর, আমরা তোমারই আরাধনা করব।
11
প্রভু পরমেশ্বর তখন যিরুব্বাল, বারাক, যিপ্তহ এবং আমাকে পাঠিয়ে শত্রুদের হাত থেকে তোমাদের উদ্ধার করলেন। তারপর তোমরা নিরাপদে বাস করতে পেরেছিলে।
12
যখন আম্মোন দেশের রাজা নাহস তোমাদের আক্রমণের জন্য অভিযান করেছিল, তখন প্রভু পরমেশ্বর তোমাদের রাজা থাকা সত্ত্বেও তোমরা আমাকে বলেছিলে, না, আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য একজন রাজা চাই।
13
দেখ, এই তোমাদের রাজা যাকে তোমরা চেয়েছ ও মনোনীত করেছ। প্রভু পরমেশ্বর একেই তোমাদের উপর রাজত্ব করার জন্য নিযুক্ত করেছেন।
14
এখন যদি তোমরা প্রভুকে সম্ভ্রম কর, তাঁর আরাধনা কর, তাঁর বাধ্য হও, তাঁর আদেশের বিরুদ্ধাচরণ না কর এবং তোমরা ও তোমাদের রাজা, যিনি তোমাদের নেতৃত্ব দান করবেন-তোমরা সকলে যদি তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের অনুগামী হও, তবে তোমাদের মঙ্গল হবে।
15
কিন্তু তোমরা যদি তাঁর বাধ্য না হও, তাঁর আদেশের বিরুদ্ধাচরণ কর, তাহলে তিনিও তোমাদের এবং তোমাদের রাজার বিরুদ্ধাচরণ করবেন।
16
এখন স্থির হয়ে দাঁড়াও এবং প্রভু পরমেশ্বর তোমাদের চোখের সামনে যে মহাশ্চর্য কাজ করবেন, দেখ।
17
এখন কি গম কাটার মরশুম নয়? কিন্তু আমি আজ প্রভুর কাছে বজ্র ও বৃষ্টির জন্য অনুরোধ করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে নিজেদের জন্য একজন রাজা দাবী করে তোমরা প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে কি গুরুতর অন্যায় করেছ।
18
শমুয়েল প্রভুকে অনুরোধ জানালে প্রভু পরমেশ্বর সেইদিন বজ্র ও বৃষ্টিপাত ঘটালেন। ফলে ইসরায়েলীরা প্রভু পরমেশ্বর ও শমুয়েলের প্রতি গভীর সম্ভ্রম পোষণ করতে লাগল।
19
তারা তখন শমুয়েলেকে বলল, আপনার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে আপনার এই দাসদের জন্য বিনতি করুন যেন আমরা প্রাণে না মরি। আমাদের জন্য একজন রাজা দাবী করে আমরা আমাদের পাপের বোঝা আরও ভারী করেছি।
20
শমুয়েল তখন জনতাকে বললেন, ভয় করো না, অন্যায় যদিও তোমরা করেছ তবুও প্রভু পরমেশ্বরের ইচ্ছা পালনে বিরত হয়ো না। মনে প্রাণে তাঁরই ভজনা কর।
21
অসার বস্তুর পিছনে যেও না, তারা কোন উপকার করতে পারে না বা উদ্ধারও করতে পারে না, কারণ তারা অলীক।
22
প্রভু পরমেশ্বর আপন মাহাত্ম্যে তাঁর প্রজাদের পরিত্যাগ করবেন না, কারণ প্রভু পরমেশ্বর স্বেচ্ছায় তোমাদের তাঁর প্রজারূপে মনোনীত করেছেন।
23
প্রভু না করুন, আমি যেন কখনও তোমাদের জন্য বিনতি করতে ক্ষান্ত হয়ে প্রভুর কাছে অপরাধী না হই। আমি বরং তোমাদের সৎ ন্যায় পথে চলতে শিক্ষা দেব।
24
তোমরা শুধু প্রভুকে সম্ভ্রম কর এবং বিশ্বত্বভাবে মনে প্রাণে তাঁর আরাধনা কর। দেখ, তোমাদের প্রতি তাঁর আচরণ কেমন মহৎ।
25
কিন্তু যদি তোমরা এর পরেও দুষ্কর্ম করতে থাক তবে তোমরা এবং তোমাদের রাজা সকলেই ধ্বংস হয়ে যাবে।
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 13 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31