bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Samuel 25
1 Samuel 25
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 24
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 26 →
1
এই সময়ে শমুয়েল মারা গেলেন ইসরায়েলের সমস্ত লোক সমবেত হয়ে তাঁর জন্য শোক প্রকাশ করল, আর রামায় তাঁর নিজের বাড়ীতে তাঁকে সমাধিস্থ করল। এরপর দাউদ পারাণ প্রান্তরে চলে গেলেন।
2
মায়োন প্রদেশে নাবল নামে কালেব বংশের এক ব্যক্তি বাস করত। তার স্ত্রীর নাম অবিগল। কারমেল অঞ্চলে ঐ ব্যক্তির অনেক বিষয়সম্পত্তি ছিল। সে ছিল খুব ধনী। তার তিন হাজার মেষ ও এক হাজার ছাগল ছিল। অবিগল ছিলেন বুদ্ধিমতী ও সুন্দরী, কিন্তু তাঁর স্বামী ছিল অভদ্র ও ইতর প্রকৃতির লোক। নাবল তখন কারমেল অঞ্চলে তার মেষপালের লোম ছাঁটাই করছিল।
4
দাউদ প্রান্তরে থাকা কালে সংবাদ পেলেন যে নাবল তার মেষপালের লোম ছাঁটাই করছে।
5
দাউদ তখন দশজন যুবককে তার কাছে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বললেন, তোমরা কারমেল পাহাড়ে নাবলের কাছে গিয়ে আমার নাম তাকে সম্ভাষণ করে বল,
6
আপনার ও আপনার পরিবারের সকলের এবং আপনার সমস্ত বিষয়সম্পত্তির শ্রীবৃদ্ধি হোক।
7
সম্প্রতি আমি শুনেছি যে লোমছেদকেরা আপনার কাছে কাজ করছে। আপনার মেষপালকেরা আমাদের সঙ্গে ছিল, আমরা তাদের কোন ক্ষতি করিনি। তারা যতদিন কারমেল অঞ্চলে ছিল ততদিন তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। আপনার দাসদের জিজ্ঞাসা করলে তারাও একথা বলবে।
8
এখন তাহলে আমার এই যুবকদের প্রতি আপনি কৃপাদৃষ্টি করুন। আমরা শুভদিনেই আপনার কাছে এসেছি, অনুগ্রহ করে আপনার সন্তান দাউদ ও এই সেবকদের জন্য মুক্তহস্তে কিছু দান করুন।
9
দাউদের সঙ্গী যুবকেরা গিয়ে তাঁর নাম করে নাবলকে ঐসব কথা বলল এবং তার উত্তরের অপেক্ষায় রইল।
10
নাবল দাউদের সঙ্গী যুবকদের বলল, কে এই দাউদ? যিশয়ের পুত্রই বা কে? আজকাল অনেক দাসই তাদের প্রভুদের ছেড়ে পালিয়ে যাচ্ছে।
11
আমি কি আমার রুটি, জল এবং আমার মেষপালের লোমছেদকদের জন্য যে সব পশু মেরেছি তাদের মাংস অজানা লোকদের দিয়ে দেব?
12
দাউদের অনুচররা সেখান থেকে ফিরে দাউদকে সব কথা জানাল।
13
দাউদ তখন তাঁর অনুচরদের বললেন, তোমরা প্রত্যেকে তরবারি নিয়ে তৈরী হও। তখন প্রত্যেকে যে যার তরবারি নিয়ে তৈরী হল, দাউদ নিজেও তৈরী হলেন। তাঁর সঙ্গে প্রায় চারশো লোক অভিযানে বেরিয়ে গেল। শ’দুয়েক লোক মালপত্র পাহারা দেওয়ার জন্য সেখানেই থাকল।
14
দাসদের মধ্যে একজন নাবলের স্ত্রী অবিগলকে বলল, দেখুন, প্রান্তর থেকে দাউদ আমাদের কর্তাকে সম্ভাষণ জানিয়ে দূত পাঠিয়েছিলেন, কিন্তু কর্তা তাদের গালিগালাজ করে বিদায় দিয়েছেন।
15
ঐ লোকগুলি আমাদের সঙ্গে খুব ভাল ব্যবহার করেছে। আমরা প্রান্তরে যতদিন ওদের সঙ্গে ছিলাম ততদিন আমাদের কোন ক্ষতি হয়নি, কোন কিছু হারায় নি।
16
আমরা যতদিন ওদের সঙ্গে থেকে মেষ চরিয়েছি, ততদিন ওরা দিনরাত্রি আমাদের চারদিকে দেওয়ালের মত ছিল।
17
এখন আপনার কর্তব্য কি তা বিবেচনা করে দেখুন। কারণ এখন ওরা কর্তা ও তাঁর পরিবারের সকলেরই অনিষ্ট করার সঙ্কল্প করেছে। কিন্তু কর্তা এমন উগ্রস্বভাব যে তাঁকে কোন কথাই বলা যায় না।
18
অবিগল তাড়াতাড়ি দুশো চাপাটি, দুই মশকভর্তি সুরা, রান্না করা পাঁচটি ভেড়ার মাংস, পাঁচ বস্তা ভাজা শস্য, একশো গোছা শুকনো আঙুর, ডুমুর দিয়ে তৈরী দুশো পিঠে নিয়ে গাধার পিঠে বোঝাই করে দাসদের বললেন, তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের পিছনে যাচ্ছি।
19
তিনি তাঁর স্বামী নাবলকে এ বিষয়ে কিছুই জানালেন না।
20
অবিগল গাধায় চড়ে যখন পাহাড়ের আড়ালে এসে পৌঁছালেন, তখন দাউদও তাঁর লোকজন সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন।
21
অবিগলের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হল। দাউদ বলেছিলেন, প্রান্তরে বৃথাই আমি এতদিন ওদের রক্ষা করেছি, যার জন্য নাবলের সম্পত্তির কোন ক্ষতি হয়নি। কিন্তু সে এই উপকারের প্রতিদানে খারাপ ব্যবহার করেছে।
22
ঈশ্বরের দিব্য, যদি কাল সকাল পর্যন্ত আমি তার পরিবারের একটি পুরুষকেও জীবিত রাখি তাহলে যেন ঈশ্বরের সমস্ত দণ্ড দাউদের উপর বর্তায়।
23
দাউদকে দেখতে পেয়ে অবিগল তাড়াতাড়ি গাধা থেকে নেমে মাটিতে উপুড় হয়ে তাঁকে প্রণাম করলেন।
24
তাঁর পায়ে পড়ে বললেন, প্রভু, সব অপরাধ আমারই। দয়া করে আপনার এই দাসীর নিবেদন শুনুন।
25
এই বেয়াদব নাবলের কথা ধরবেন না। যেমন তার নাম সে নিজেও তেমনি। তার নাম নাবল-অর্থাৎ নির্বোধ, আসলেও সে একটি নির্বোধ। প্রভু যাদের পাঠিয়েছিলেন তাদের সঙ্গে এই দাসীর সাক্ষাৎ হয়নি।
26
জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, আপনার দিব্য, প্রভু আপনাকে রক্তপাতের অপরাধে লিপ্ত হতে এবং নিজের হাতে প্রতিশোধ নিতে নিষেধ করেছেন। প্রভুর শত্রুকুল, যারা প্রভুর অনিষ্ট কামনা করে তাদের দশা নাবলের মতই হোক।
27
এখন তাহলে আপনার দাসী আপনার জন্য এই যে উপহার সামগ্রী এনেছে তা আপনার অনুচরদের মধ্যে বিতরণ করার অনুমতি দিন।
28
অনুগ্রহ করে আপনার দাসীর অপরাধ মার্জনা করুন। প্রভু পরমেশ্বর নিশ্চয়ই আপনার বংশ সুপ্রতিষ্ঠিত করবেন, কারণ প্রভুর স্বপক্ষে আপনি যুদ্ধ করছেন।
29
সারা জীবন আপনি নিষ্কলঙ্ক থাকবেন। লোকে আপনার শত্রুতা করে প্রাণনাশের চেষ্টা করলেও কিছু করতে পারবে না, কারণ আপনার জীবন প্রভু পরমেশ্বরের কাছে নিরাপদে গচ্ছিত আছে। কিন্তু ফিঙ্গায় করে যেভাবে পাথর নিক্ষেপ করা হয়, ঠিক সেই ভাবে প্রভু পরমেশ্বর আপনার শত্রুদের ঈবনও নিক্ষেপ করবেন।
30
প্রভু আপনার মঙ্গলের জন্য যে সব প্রতিশ্রুতি দিয়েছেন তা পূর্ণ হলে এবং তিনি আপনাকে ইসরায়েলের রাজপদে প্রতিষ্ঠিত করলে আপনার কোন দুঃখের কারণ আর থাকবে না।
31
তখন অকারণ রক্তপাত ও নিজের হাতে প্রতিশোধ নেওয়ার জন্য কোন বিবেকদংশনও আপনাকে অনুভব করতে হবে না। প্রভু পরমেশ্বর আপনার মঙ্গল করবেন, সেদিন আপনার এই দাসীকে স্মরণ করবেন।
32
দাউদ অবিগলকে বললেন, ধন্য প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, যিনি আজ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটালেন। ধন্য তুমি, ধন্য তোমার সুবিবেচনা।
33
তুমিই আজ রক্তপাত ও নিজের হাতে প্রতিশোধ নেওয়া থেকে আমাকে নিরস্ত করলে।
34
তোমার অনিষ্ট করা থেকে যিনি আমাকে বিরত করেছেন, সেই জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, তুমি যদি আজ অবিলম্বে এসে আমার সঙ্গে সাক্ষাৎ না করতে, তাহলে নাবলের পরিবারের একটি পুরুষও সকাল পর্যন্ত জীবিত থাকত না।
35
দাউদ তাঁর জন্য আনা উপহার সামগ্রী অবিগলের কাছ থেকে গ্রহণ করলেন এবং তাঁকে বললেন, তুমি কুশলে বাড়ি ফিরে যাও। তোমার কথাই আমি মেনে নিলাম, তোমার আবেদন গ্রাহ্য করলাম।
36
অবিগল নাবলের কাছে ফিরে এলেন। তখন তাঁদের বাড়িতে রাজসমারোহে পানভোজন চলছিল। নাবল অতিরিক্ত সুরা পান করে মত্ত হয়েছিলেন। সকাল না হওয়া পর্যন্ত অবিগল তাঁকে কিছুই বললেন না।
37
সকালে নাবলের নেশা কেটে গেলে তাঁর স্ত্রী তাঁকে সব কথা বললেন। ব্যাপার শুনে নাবল হৃদরোগে আক্রান্ত হলেন, পক্ষাঘাতে তাঁর সর্বাঙ্গ অবশ হয়ে গেল।
38
দশদিন পরে প্রভু পরমেশ্বর নাবলকে দণ্ড দিলেন, তিনি মারা গেলেন।
39
মৃত্যু সংবাদ পেয়ে দাউদ বললেন, ধন্য প্রভু পরমেশ্বর নাবলের হাতে আমার অপমানের প্রতিশোধ তিনিই গ্রহণ করলেন। তিনি তাঁর এই দাসকে মন্দ কাজ করা থেকে নিবৃত্ত করলেন। নাবলের অপকর্মের প্রতিফল প্রভু তারই উপরে বর্তালেন। এর পরে দাউদ অবিগলের কাছে বিবাহের প্রস্তাব জানিয়ে লোক পাঠালেন।
40
দাউদের লোকজন কারমেলে অবিগলের কাছে গিয়ে বলল, দাউদ আপনাকে বিবাহ করতে চান। আপনাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদের পাঠিয়েছেন।
41
অবিগল মাটিতে উবুড় হয়ে দাউদের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, প্রভু, আপনার এই দাসী আপনার সেবার জন্য প্রস্তুত। আপনি আদেশ করলে আপনার দাসদেরও আমি পা ধোয়াতে পারি।
42
অবিগল তখন তাড়াতাড়ি গাধায় চড়ে পাঁচজন সহচরী সঙ্গে নিয়ে দাউদের অনুচরদের সঙ্গে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি দাউদের স্ত্রীরূপে অধিষ্ঠিত হলেন।
43
দাউদ জেজরিলের অহিনোয়ামকেও বিবাহ করলেন। তাঁরা দুজনেই তাঁর স্ত্রী হলেন।
44
এদিকে শৌল তাঁর কন্যা দাউদের স্ত্রী মিখলকে পল্টির সঙ্গে বিবাহ দিলেন। সে ছিল গল্লিম নিবাসী লায়িশের পুত্র।
← Chapter 24
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 26 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31