bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Samuel 23
1 Samuel 23
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 24 →
1
দাউদ লোকমুখে সংবাদ পেলেন যে ফিলিস্তিনীরা কেয়িলা আক্রমণ করে ক্ষেত-খামার সব লুঠ করছে।
2
তখন তিনি প্রভু পরমেশ্বরের কাছে জানতে চাইলেন, আমি কি গিয়ে ঐ ফিলিস্তিনীদের আক্রমণ করব? প্রভু পরমেশ্বর দাউদকে বললেন, যাও ফিলিস্তিনীদের আক্রমণ করে কেয়িলা নগরী রক্ষা কর।
3
কিন্তু দাউদের অনুচররা তাঁকে বলল, দেখুন, আমরা এই যিহুদীয়া দেশেই থাকতে ভয় পাচ্ছি, কেলিয়াতে ফিলিস্তিনী সৈন্যদের বিরুদ্ধে যাওয়া আরও বিপজ্জনক নয় কি?
4
দাউদ আবার প্রভুর কাছে এ বিষয়ে জানতে চাইলেন। প্রভু পরমেশ্বর বললেন, হ্যাঁ, তুমি কেলিয়াতে যাও কারণ, আমি ফিলিস্তিনীদের তোমার হাতে সমর্পণ করব।
5
তখন দাউদ ও তাঁর লোকজন কেলিয়াতে গেলেন এবং ফিলিস্তিনীদের আক্রমণ করে তাদের পশুপাল সব ছিনিয়ে আনলেন এবং প্রচণ্ডভাবে তাদের সংহার করলেন। এইভাবে দাউদ কেয়িলার অধিবাসীদের রক্ষা করলেন।
6
অহিমেলকের পুত্র অবিয়াথর কেয়িলায় দাউদের কাছে পালিয়ে আসার সময় একটি এফোদ সঙ্গে নিয়ে এসেছিলেন।
7
শৌল সংবাদ পেলেন যে দাউদ কেয়িলায় এসেছেন। তিনি বললেন, ঈশ্বর এবার তাকে আমার হাতে সমর্পণ করেছেন কারণ দ্বার ও অর্গলযুক্ত নগরে প্রবেশ করে সে আটক হয়ে পড়েছে।
8
শৌল কেয়িলাতে গিয়ে যুদ্ধ করে দাউদ ও তাঁর লোকজনকে অবরোধ করবার জন্য সমস্ত লোককে ডেকে পাঠালেন।
9
দাউদ জানতে পারলেন যে শৌল তাঁর অনিষ্ট করার ষড়যন্ত্র করছেন। তিনি পুরোহিত অবিয়াথরকে বললেন, এখানে এফোদ নিয়ে এস।
10
তারপর তিনি বললেন, হে প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, তোমার এই দাস জানতে পেরেছে শৌল আমারই জন্য কেয়িলাতে এসে এই নগর ধ্বংস করার চেষ্টা করছেন।
11
কেয়িলার অধিবাসীরা কি আমাকে তাঁর কাছে ধরিয়ে দেবে? তোমার এই দাস শৌলের আসার সম্বন্ধে যে খবর পেয়েছে তা কি সত্যই ঘটবে? হে প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, অনুগ্রহ করে তোমার দাসকে তা বল।
12
প্রভু বললেন, সে আসবে। দাউদ জানতে চাইলেন, কেয়িলার অধিবাসীরা কি আমাকে ও আমার লোকজনকে শৌলের হাতে ধরিয়ে দেবে? প্রভু পরমেশ্বর বললেন। হ্যাঁ, ধরিয়ে দেবে।
13
তখন দাউদ ও তাঁর সঙ্গের প্রায় ছশো লোক কেয়িলা থেকে বেরিয়ে যে যেদিকে পারলেন পালিয়ে গেলেন, আর শৌলের কাছে যখন সংবাদ গেল যে দাউদ কেয়িলা ছেড়ে পালিয়ে গেছেন। তখন শৌল যাত্রা স্থগিত রাখলেন।
14
দাউদ প্রান্তরে বিভিন্ন নির্জন স্থানে বাস করতে লাগলেন, সীফ প্রান্তরের পাহাড়ী অঞ্চলেই ছিল তাঁর বাস। শৌল প্রতিদিন তাঁর খোঁজ করতেন কিন্তু ঈশ্বর তাঁর হাতে দাউদকে সমর্পণ করলেন না।
15
শৌল তাঁর প্রাণনাশের চেষ্টায় বেরিয়েছেন শুনে দাউদ ভীত হলেন।
16
দাউদ তখন সীফ প্রান্তরে হোরেশের জঙ্গলে ছিলেন। শৌলের পুত্র যোনাথন জঙ্গলে দাউদের কাছে গেলেন এবং ঈশ্বরের নামে তাঁকে উৎসাহিত করলেন।
17
তিনি তাঁকে বললেন, ভয় করো না, আমার পিতা শৌল তোমার কোন ক্ষতি করতে পারবে না। তুমি ইসরায়েলের রাজা হবে এবং তোমার পরেই আমার স্থান। আমার পিতা শৌলও সে কথা জানেন।
18
তাঁরা দুইজনে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে এক চুক্তিতে আবদ্ধ হলেন। দাউদ জঙ্গলেই থাকলেন আর যোনাথন বাড়ি ফিরে গেলেন।
19
সীফের অধিবাসীরা গিবিয়ায় শৌলের কাছে গিয়ে জানাল, দাউদ আমাদের কাছাকাছি জঙ্গলে দুর্গম স্থানে লুকিয়ে আছে। এ জায়গাটি যিহুদীয়ার প্রান্তরের দক্ষিণ হাখিলা পাহাড়ে।
20
মহারাজ, আমরা জানি আপনি তাকে বন্দী করতে কত আগ্রহী। কাজেই আপনি শীঘ্র আমাদের অঞ্চলে চলে আসুন, মহারাজের হাতে তাঁকে সমর্পণ করাই আমাদের কর্তব্য।
21
শৌল বললেন, প্রভু পরমেশ্বর তোমাদের আশীর্বাদ করুন, কারণ আমার জন্য তোমাদের মমতা আছে।
22
তোমরা যাও, আরও সঠিক সন্ধান নাও, খোঁজ করে দেখ তার আস্তানা কোথায় আর সেখানে কে তাকে দখেছে।
23
লোকে আমাকে বলেছে সে অত্যন্ত চতুর। তাই সে যে সব জায়গায় লুকিয়ে থাকে সেগুলি লক্ষ্য করবে এবং এখন সে কোথায় লুকিয়ে আছে তার সঠিক সংবাদ নিয়ে আমার কাছে আসবে। তখন আমি তোমাদের সঙ্গে যাব এবং সে যদি সেখানে থাকে তবে যিহুদার সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে তাকে আমি খুঁজে বার করবই।
24
তখন তারা বিলম্ব না করে শৌলের আগেই সীফে ফিরে গেল। দাউদ এবং তাঁর লোকজন তখন সেই মরুভূমির দক্ষিণে আরাবায় নির্জন মায়োন প্রান্তরে ছিলেন।
25
শৌল তাঁর লোকজন নিয়ে দাউদের সন্ধানে বার হয়েছেন-দাউদ লোকমুখে এই সংবাদ পেলেন। তখন তিনি মায়োন প্রান্তরে একটি পাহাড়ে গিয়ে রইলেন। শৌল তা জানতে পেরে মায়োন প্রান্তরে দাউদের পিছনে তাড়া করে গেলেন।
26
শৌল পাহাড়ের এক পাশে এবং দাউদ ও তাঁর লোকজন পাহাড়ের আর এক পাশে গিয়ে উপস্থিত হলেন। দাউদ শৌলের ভয়ে অন্যত্র যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। কারণ তাঁকে ও তাঁর লোকজনকে ধরবার জন্য শৌল তাঁর অনুচরদের নিয়ে তাঁকে ঘিরে ফেলেছিলেন।
27
এমন সময় একজন চর এসে শৌলকে বলল, আপনি শিগগির চলে আসুন, ফিলিস্তিনীরা দেশ আক্রমণ করেছে।
28
তখন শৌল আর দাউদের পিছনে তাড়া না করে ফিরে গেলেন এবং ফিলিস্তিনীদের বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করলেন। আর এই জন্য সেই জায়গারটির নাম হোল রক্ষাশৈল।
29
দাউদ সেখানে থেকে চলে গেলেন এবং এনগেদির নানা দুর্গম স্থানে বাস করতে লাগলেন।
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 24 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31