bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Samuel 15
1 Samuel 15
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 16 →
1
শমুয়েল শৌলকে বললেন, প্রভু পরমেশ্বর তাঁর প্রজা ইসরায়েলের রাজপদে তোমাকে অভিষিক্ত করার জন্য আমাকেই নিযুক্ত করেছেন। সুতরাং তুমি এখন প্রভু পরমেশ্বরের নির্দেশ পালন কর। সর্বাধিপতি প্রভু পরমেশ্বর বলেনঃ
2
মিশর থেকে বেরিয়ে আসার পথে অমালেকীরা ইসরায়েলীদের বিরুদ্ধে যা করেছিল তা আমি লক্ষ্য করেছি।
3
তুমি এখন অমালেকীদের আক্রমণ কর। তাদের সব কিছু সমূলে ধ্বংস কর। স্ত্রী, পুরুষ, বালক, বালিকা, স্তন্যপায়ী শিশু, গরু, ভেড়া, উট, গাধা নির্বিশেষে সব কিছু সংহার কর। কারও উপর দয়া করো না।
4
শৌল তখন সমস্ত লোককে আহ্বান করে টলায়িম নামক স্থানে তাদের গণনা করলেন। যিহুদা বংশের দশ হাজার লোক ছাড়াও আরও দুই লক্ষ পদাতিক সৈন্য সমবেত হল।
5
শৌল তখন অমালেকী উপজাতীয়দের নগরের কাছে একটি উপত্যকায় গিয়ে আত্মগোপন করলেন।
6
তিনি কেনী উপজাতির লোকদের বললেন, ইসরায়েলীরা যখন মিশর থেকে বেরিয়ে এসেছিল তখন তোমরা তাদের প্রতি সদয় ব্যবহার করেছিলে। সুতরাং তোমরা এখন অমালেকীদের মধ্য থেকে বেরিয়ে অন্যত্র চলে যাও, তা না হলে আমি হয়তো ওদের সঙ্গে তোমাদেরও ধ্বংস করতে পারি। কেনী উপজাতির লোকেরা তখন অমালেকীদের মধ্য থেকে বেরিয়ে অন্যত্র চলে গেল।
7
তারপর শৌল টলায়িম থেকে আরম্ভ করে মিশরের প্রান্তসীমার জনপদ শূর পর্যন্ত যত অমালেকী ছিল তাদের সকলকে আক্রমণ করে হত্যা করলেন।
8
তিনি অমালেকীদের রাজা অগাগকে জীবিত অবস্থায় বন্দী করলেন। কিন্তু সমস্ত প্রজাদের খড়্গাঘাতে নিঃশেষে হত্যা করলেন।
9
শৌল ও তাঁর লোকজন অগাগকে অব্যাহতি দিলেন এবং গরু, বাছুর ও ভেড়ার পালের মধ্যে যেগুলি হৃষ্টপুষ্ট সেগুলি এবং অন্যান্য ভাল জিনিসপত্র নষ্ট করতে চাইলেন না। কিন্তু তুচ্ছ এবং নগণ্য সবকিছুই তাঁরা ধ্বংস করলেন।
10
শমুয়েল তখন প্রভু পরমেশ্বরের এই প্রত্যাদেশ পেলেনঃ শৌলকে রাজপদে প্রতিষ্ঠিত করে আমি দুঃখিত কারণ সে আমার পথ পরিত্যাগ করেছে, আমার আদেশ সে পালন করে নি।
11
এ কথা শুনে শমুয়েল অত্যন্ত ক্ষুব্ধ হলেন। তিনি সারারাত প্রভু পরমেশ্বরের কাছে কাঁদলেন।
12
ভোরে উঠে শমুয়েল শৌলের সঙ্গে দেখা করতে গেলেন। তিনি সংবাদ পেলেন যে শৌল কারমেল পর্যন্ত এসেছিলেন। সেখানে তিনি নিজের জন্য একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে গিলগলে ফিরে গিয়েছেন।
13
শমুয়েল শৌলের কাছে গেলে শৌল তাঁকে বললেন, প্রভু পরমেশ্বর আপনার মঙ্গল করুন, আমি তাঁর আদেশ পালন করেছি।
14
শমুয়েল জিজ্ঞাসা করলেন, অনেক পশুপালের ডাক শুনতে পাচ্ছি, এর অর্থ কি?
15
শৌল বললেন, অমালেকীদের কাছ থেকে এগুলি আনা হয়েছে পশুপালের মধ্যে যেগুলি উৎকৃষ্ট সেগুলিকে সৈন্যেরা আপনার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদানের জন্য জীবিত রেখেছে, বাকী সব কিছুই আমরা নিঃশেষে ধ্বংস করেছি।
16
শমুয়েল শৌলকে বললেন, চুপ কর গত রাত্রে প্রভু পরমেশ্বর আমাকে যে কথা বলেছেন, আমার কাছে সেই কথা শোন।
17
শৌল বললেন, বলুন। শমুয়েল তাঁকে বললেন, যদিও একদিন তুমি নিজেকে অত্যন্ত নগণ্য বলে মনে করতে, তবু তুমিই ইসরায়েল জাতির নেতা, প্রভু পরমেশ্বর তোমাকেই ইসরায়েলের রাজপদে অভিষিক্ত করেছেন।
18
প্রভু পরমেশ্বর তোমাকে একটি কাজের ভার দিয়ে পাঠিয়েছিলেন। তিনি বলেছিলেন, যাও বিদ্রোহী অমালেকীদের নিঃশেষে ধ্বংস কর ।
19
তবে কেন তুমি প্রভু পরমেশ্বরের আদেশ অমান্য করলে? কেন তুমি লুঠের দিকে নজর দিয়ে প্রভু পরমেশ্বরের কাছে যা মন্দ তাই করলে?
20
শৌল উত্তর দিলেন, আমি প্রভু পরমেশ্বরের আদেশ পালন করেছি, তিনি যে কাজের ভার দিয়ে আমাকে পাঠিয়েছিলেন আমি তা সম্পন্ন করেছি। অমালেকীদের রাজা অগাগকে বন্দী করে এনেছি,
21
আর অমালেকীদের নিঃশেষে হত্যা করেছি। কিন্তু জনতা ধ্বংসের জন্য নির্দিষ্ট বস্তুর মধ্যে থেকে সেরা গরু ও ভেড়াগুলিকে এনেছে, গিলগলে আপনার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে সেগুলিকে বলিদান করার জন্য।
22
শমুয়েল বললেন, পূর্ণাহুতি কিংবা বলিদানের চেয়ে আদেশ পালনেই কি প্রভুর প্রীতি অধিক নয়? দেখ, বলিদানের চেয়ে বাধ্যতা, মেদ-নৈবেদ্যের চেয়ে আজ্ঞাবহতাই শ্রেয় ।
23
কারণ বিদ্রোহাচরণ মন্ত্রতন্ত্রের মতই পাপাচার, ঔদ্ধত্য প্রতিমাপূজার তুল্য। প্রভু পরমেশ্বরের আদেশ তুমি অমান্য করলে তাই তিনিও তোমায় পরিত্যাগ করে রাজ্যচ্যুত করলেন।
24
শৌল বললেন, আমি সত্যিই পাপ করেছি। আমি প্রভু পরমেশ্বরের আদেশ লঙ্ঘন করেছি, আপনার কথায়ও কর্ণপাত করি নি। জনতার ভয়ে আমি তাদের কথামতই কাজ করেছি।
25
দয়া করে আমার পাপ মার্জনা করুন। আমার সঙ্গে ফিরে চলুন, আমি যাতে প্রভু পরমেশ্বরের অর্চনা করতে পারি তার ব্যবস্থা করুন।
26
শমুয়েল বললেন, না, আমি তোমার সঙ্গে ফিরে যাব না। কারণ তুমি প্রভুর আদেশ অমান্য করেছ, আর প্রভু পরমেশ্বরও তোমায় অগ্রাহ্য করে ইসরায়েলের রাজপদ থেকে বিচ্যুত করেছেন।
27
এই কথা বলে শমুয়েল চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন। শৌল তখন শমুয়েলের জোব্বার প্রান্তভাগ টেনে ধরলেন ফলে শমুয়েলের জোব্বা ছিঁড়ে গেল।
28
তখন শমুয়েল তাঁকে বললেন, প্রভু পরমেশ্বরও এইভাবে তোমার কাছ থেকে ইসরায়েলের রাজ্য ছিনিয়ে নিলেন এবং তোমার চেয়ে যোগ্য তোমার এক প্রতিবেশীকে তা দান করলেন।
29
ইসরায়েল গৌরব প্রভু পরমেশ্বর কখনও মিথ্যা বলেন না বা সিদ্ধান্তের পরিবর্তন করেন না। তিনি তাঁর সিদ্ধান্তে অটল কারণ তিনি মানুষ নন।
30
শৌল বললেন, আমি পাপ করেছি তবু অনুগ্রহ করে আমার রাজ্যের নেতৃবৃন্দ ও ইসরায়েলীদের সামনে আমার সম্মান রক্ষা করুন। প্রভু পরমেশ্বরের অর্চনা যাতে আমি করতে পারি তার জন্য দয়া করে আমার সঙ্গে ফিরে চলুন।
31
এ কথার পর শমুয়েল শৌলের সঙ্গে ফিরে এলেন এবং শৌল প্রভু পরমেশ্বরের অর্চনা করলেন।
32
পরে শমুয়েল বললেন, অমালেকীদের রাজা অগাগকে আমার কাছে নিয়ে এস। এবার নিশ্চয়ই কেটে গেছে মৃত্যুভয়, একথা ভাবতে ভাবতে অগাগ নিশ্চিন্ত মনে তাঁর কাছে এলেন।
33
কিন্তু শমুয়েল বললেন, তোমার খড়্গে বহু নারী হয়েছে সন্তানহীনা, তাই নারীকুলে তোমার জননীও আজ সন্তানহীনা হবে, এই বলে শমুয়েল গিলগলে প্রভু পরমেশ্বরের বেদীর সামনে অগাগকে খণ্ডবিখণ্ড করলেন।
34
তারপর শমুয়েল রামায় চলে গেলেন। শৌলও গিবিয়ায় নিজের বাড়ীতে ফিরে গেলেন।
35
শমুয়েল তাঁর মৃত্যু পর্যন্ত শৌলের সঙ্গে আর সাক্ষাৎ করলেন না, কিন্তু শৌলের জন্য তাঁর গভীর দুঃখ ছিল। শৌলকে ইসরায়েলের রাজা করেছিলেন বলে প্রভু পরমেশ্বরও দুঃখিত ছিলেন।
← Chapter 14
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 16 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31