bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Samuel 26
1 Samuel 26
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 27 →
1
সীফের অধিবাসীরা গিবিয়ায় শৌলের কাছে গিয়ে বলল,
2
মরুভূমির প্রান্তে হাখিলা পাহাড়ে দাউদ লুকিয়ে আছে। শৌল তখন তিন হাজার বাছাই করা ইসরায়েলীকে সঙ্গে নিয়ে দাউদের খোঁজে সীফ প্রান্তরে চলে গেলেন।
3
শৌল মরুভূমির প্রান্তে পথের ধারে হাখিলা পাহাড়ে শিবির স্থাপন করলেন। দাউদ প্রান্তরে ছিলেন। তিনি বুঝলেন শৌল তাঁকে ধরবার জন্যই প্রান্তরে আসছেন।
4
দাউদ চর পাঠিয়ে জানতে পারলেন যে শৌল সত্যি সত্যিই এসেছেন।
5
তিনি তখন শৌলের শিবিরের কাছে গেলেন এবং শৌল তাঁর সেনাপতি নেরের পুত্র অবনের যেখানে শুয়েছিলেন সেই স্থানটি দেখলেন। শৌল ও তাঁর শিবিরের মধ্যে শুয়েছিলেন। তাঁর শিবিরের চারিদিকে ঘিরে ছিল সৈন্যদের ছাউনি।
6
দাউদ হিত্তীয় উপজাতির লোক অহিমেলক এবং সরুয়ার পুত্র যোয়াবের ভাই অবিশয়কে বললেন, ঐ শিবিরে শৌলের কাছে আমার সঙ্গে কে যেতে চাও? অবিশয় বললেন, আমি আপনার সঙ্গে যাব।
7
রাত্রে দাউদ ও অবিশয় সৈন্য শিবিরের কাছে গেলেন। শৌল তখন শিবিরের মধ্যে ঘুমিয়েছিলেন। তাঁর বর্শাটি শিয়রের কাছে মাটিতে গাঁথা ছিল এবং অবনের ও তাঁর সৈনেরা তাঁর চারপাশে শুয়েছিল।
8
অবিশয় দাউদকে বললেন, ঈশ্বর আজ আপনার শত্রুকে আপনার হাতে সমর্পণ করেছেন। অনুমতি দিন, ওঁকে আমি বর্শার এক আঘাতে মাটির সঙ্গে গেঁথে ফেলি।
9
একবার ছাড়া দুবার আমি ওঁকে আঘাত করব না। কিন্তু দাউদ তাঁকে বললেন, না, ওঁকে হত্যা করো না। কারণ প্রভু পরমেশ্বরের অভিষিক্ত ব্যক্তির অঙ্গে হস্তক্ষেপ করে কেউ দণ্ড এড়াতে পারে না।
10
তিনি আরও বললেন, জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, প্রভুই ওঁকে দণ্ড দেবেন, কিম্বা ওঁর দিন ঘনিয়ে এলে উনি মরবেন অথবা, যুদ্ধে গিয়ে নিহত হবেন।
11
প্রভু না করুন, আমি যেন তাঁর অভিষিক্ত ব্যক্তির অঙ্গে হস্তক্ষেপ করি, কিন্তু ওঁর শিয়রের কাছ থেকে বর্শা এবং জলের পাত্রটি তুলে নিয়ে এস। তারপর আমরা চলে যাব।
12
দাউদ এইভাবে শৌলের শিয়র থেকে বর্শা এবং জলের পাত্রটি নিয়ে চলে গেলেন। কেউ তা দেখতে পেল না বা জানতেও পারল না। কারো ঘুম ভাঙ্গল না, সকলেই ঘুমিয়ে ছিল, কারণ প্রভু পরমেশ্বর তাদের সকলকে গভীর নিদ্রায় অচেতন করে রেখেছিলেন।
13
দাউদ অপর পারে নিরাপদ দূরত্বে গিয়ে দূরে একটি পাহাড়ের চূড়ায় দাঁড়ালেন।
14
তারপর তিনি সৈন্যদের এবং নেবের পুত্র অবনেরকে ডেকে বললেন, ভাই অবনের, শুনতে পাচ্ছ? অবনের বললেন, কে হে তুমি মহারাজের সামনে এমন চেঁচামেচি করছ?
15
দাউদ অবনেরকে বললেন, তুমি তো একজন বীরপুরুষ, ইসরায়েলীদের মধ্যে তোমার মত আর কে আছে? তা সত্ত্বেও কেন তুমি তোমার প্রভু মহারাজকে সাবধানে রাখতে পারলে না? দেখ, একজন লোক তোমার প্রভু মহারাজকে হত্যা করতে গিয়েছিল।
16
তুমি ভাল কাজ করনি। জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, তোমরা মৃত্যুদণ্ডের যোগ্য, কারণ তোমাদের রাজা, প্রভু পরমেশ্বরের অভিষিক্ত ব্যক্তি, তাঁকে তোমরা সাবধানে রাখনি। এখন খুঁজে দেখ মহারাজের শিয়রের কাছে যে বর্শা ও জলের পাত্র ছিল, সেগুলি কোথায়?
17
শৌল দাউদের কন্ঠস্বর চিনতে পেরে বললেন, বৎস দাউদ! এ কি তোমার কন্ঠস্বর? দাউদ বললেন, হ্যাঁ মহারাজ, এ আমারই কন্ঠস্বর।
18
দাউদ আরও বললেন, মহারাজ, আপনার এই দাসকে আপনি কেন তাড়া করে বেড়াচ্ছেন?
19
আমি কি করেছি? কি আমার অপরাধ? অনুগ্রহ করে আপনার এই দাসের কথা শুনুন মহারাজ। যদি প্রভু পরমেশ্বর আপনাকে আমার বিরুদ্ধে প্ররোচিত করে থাকেন তবে নৈবেদ্যে তাঁর তৃপ্তি হোক কিন্তু যদি এ প্ররোচনা মানুষের হয়, তবে তারা প্রভু পরমেশ্বরের সাক্ষাতে অভিশপ্ত হোক কারণ তারা আমার উত্তরাধিকার স্বরূপ প্রভু পরমেশ্বরের আপন দেশ থেকে আমাকে বিতাড়িত করেছে অন্য দেশে। সেখানে আমি আমার প্রভু পরমেশ্বরের সেবা করতে পারব না।
20
কিন্তু আমার বিনতি, প্রভু পরমেশ্বরের পীঠস্থান থেকে দূরবর্তী কোন দেশে যেন আমার রক্তপাত না হয়। তিতির পাথি ধরার জন্য লোকে যেমন পাহাড়ে ছুটে বেড়ায় তেমনি একটি কীটের সন্ধানে ইসরায়েলরাজের এই অভিযান কি শোভা পায়?
21
তখন শৌল বললেন, আমি পাপ করেছি। বৎস দাউদ, তুমি ফিরে এস। আমি আর তোমার অনিষ্টকরব না। তোমার দৃষ্টিতে আজ আমার জীবন মহামূল্যবান ছিল। আমি নির্বোধের মত কাজ করে বড়ই ভুল করেছি।
22
দাউদ উত্তর দিলেন, মহারাজ, এই দেখুন সেই বর্শা। আপনার লোকজনের মধ্যে থেকে কেউ পার হয়ে এসে এটা নিয়ে যাক।
23
প্রভু পরমেশ্বর প্রত্যেককে তার ধার্মিকতা ও বিশ্বস্ততা অনুযায়ী পুরস্কার দেবেন। প্রভু আজ আপনাকে আমার হাতে সমর্পণ করেছিলেন, কিন্তু আমি তাঁর অভিষিক্ত ব্যক্তির অঙ্গে হস্তক্ষেপ করতে চাইনি।
24
আজ আমার দৃষ্টিতে আপনার জীবন যেমন বহু মূল্যবান বিবেচিত হল তেমনি প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে আমার জীবনও বহু মূল্যবান বলে বিবেচিত হোক। সমস্ত সঙ্কট থেকে তিনি আমায় উদ্ধার করুন।
25
শৌল দাউদকে বললেন, বৎস দাউদ, ধন্য তুমি, তুমি হবে কীর্তিমান, সকল কাজেই সাফল্য লাভ করবে তুমি। এরপর দাউদ তাঁর পথে চলে গেলেন। শৌলও নিজ প্রাসাদে ফিরে গেলেন।
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 27 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31