bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Samuel 7
1 Samuel 7
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 8 →
1
কিরিয়াত-জিরিয়ামের অধিবাসীরা এসে প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি নিয়ে গিয়ে পাহাড়ের উপর অবিনাদবের বাড়িতে রাখল এবং তাঁর পুত্র ইলিয়েসরকে অভিষিক্ত করে প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকের রক্ষণাবেক্ষণের জন্য তাকে নিযুক্ত করল।
2
ঈশ্বরের চুক্তিসিন্দুক কিরিয়াত-জিরিয়ামে স্থাপিত হওয়ার পর দীর্ঘকাল-প্রায় বিশ বৎসর কেটে গেল তবুও ইসরায়েলকুল প্রভু পরমেশ্বরের সঙ্গে তাদের বিচ্ছেদের জন্য বিলাপ করতে থাকল।
3
তখন শমুয়েল সমগ্র ইসরায়েলকুলকে সম্বোধন করে বললেন, তোমরা যদি সত্যই সর্বান্তঃকরণে প্রভু পরমেশ্বরের কাছে ফিরে আসতে চাও তবে তোমাদের মধ্য থেকে বিদেশীদের দেবতা ও অষ্টারোৎ দেবদেবীদের দূর করে দাও এবং প্রভু পরমেশ্বরের প্রতি তোমাদের চিত্ত একাগ্র কর। একমাত্র তাঁরই সেবা কর কর, তাহলে তিনি ফিলিস্তিনীদের হাত থেকে তোমাদের উদ্ধার করবেন।
4
তখন ইসরায়েলী জনগণ বেল এবং অষ্টারোৎ দেবদেবীদের দূর করে একমাত্র প্রভু পরমেশ্বরেরই সেবা করতে লাগল।
5
শমুয়েল বললেন, হে ইসরায়েলীবৃন্দ! তোমরা মিসপাতে সমবেত হও, আমি তোমাদের জন্য প্রভু পরমেশ্বরের কাছে বিনতি জানাব।
6
তখন তারা সকলে মিসপাতে সমবেত হল এবং জল তুলে প্রভু পরমেশ্বরের সম্মুখে মাটিতে ঢেলে দিল। সেই দিন তারা সেখানে উপবাস করে বলল, প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে আমরা পাপ করেছি। শমুয়েল মিসপাতে ইসরায়েলীদের বিবাদের নিষ্পত্তি করে দিলেন।
7
ফিলিস্তিনীরা যখন শুনল যে ইসরায়েলী জনতা মিসপাতে একত্র হয়েছে তখন ফিলিস্তিনী রাজন্যবর্গ ইসরায়েলীদের বিরুদ্ধে অভিযান করলেন ।
8
সেই সংবাদ শুনে ইসরায়েলী জনতা অত্যন্ত ভীত হয়ে শমুয়েলকে বলল, আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে আমাদের জন্য প্রার্থনারত থাকুন, থামবেন না। ফিলিস্তিনীদের হাত থেকে যেন তিনি আমাদের উদ্ধার করেন।
9
শমুয়েল তখন একটি দুগ্ধপোষ্য মেষশাবক নিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে পূর্ণাহুতি প্রদান করলেন এবং ইসরায়েলের জন্য তাঁর কাছে কাতর বিনতি জানালেন। প্রভু পরমেশ্বর তাঁর প্রার্থনা গ্রাহ্য করলেন।
10
শমুয়েল যখন হোমবলি উৎসর্গ করছিলেন সেই সময় ফিলিস্তিনীরা আক্রমণ করার জন্য কাছে এসে পড়ল। কিন্তু ভয়ঙ্কর বজ্রগর্জনে প্রভু পরমেশ্বর তাদের আতঙ্কিত করে তুললেন। তারা বিভ্রান্ত হয়ে পড়ল, ইসরায়েলীদের কাছে তাদের পরাজয় ঘটল, তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল।
11
ইসরায়েলী জনতা তখন ফিলিস্তিনীদের পিছু ধাওয়া করে তাদের সংহার করতে করতে বেথকারের সীমানা পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেল।
12
শমুয়েল তখন একটি পাথর নিয়ে মিসপা ও শেনের মাঝামাঝি জায়গায় স্থাপন করলেন এবং তার নাম রাখলেন এবন-এষর (সাহায্যের পাথর)। তিনি বললেন, এ পর্যন্ত প্রভু পরমেশ্বর আমাদের সাহায্য করেছেন।
13
ফিলিস্তিনীরা সম্পূর্ণভাবে পরাজিত হল। এই বিপর্যয়ের পর ফিলিস্তিনীরা আর ইসরায়েলীদের এলাকায় প্রবেশ করেনি। শমুয়েল যতদিন বেঁচে ছিলেন ততদিন প্রভু পরমেশ্বর তাদের ইসরায়েলীদের ত্রিসীমানায় আসতে দেননি ।
14
এক্রোণ থেকে গাৎ পর্যন্ত ইসরায়েলের যে সব জনপদ ফিলিস্তিনীরা অধিকার করে নিয়েছিল তার সবগুলিই আবার ইসরায়েলের অধিকারে ফিরে এল। ফিলিস্তিনীদের হাত থেকে ইসরায়েলীরা তাদের সমস্ত অঞ্চল উদ্ধার করল এবং ইসরায়েলী ও ইমোরীদের মধ্যে শান্তি স্থাপিত হল।
15
শমুয়েল সারাজীবনে ইসরায়েলীদের সমস্ত সমস্যা ও বিবাদের মীমাংসা করেছিলেন,
16
প্রতি বৎসর তিনি পর্যায়ক্রমে বেথেল, গিলগল এবং
17
মিসপাতে পরিভ্রমণ করে এই সমস্ত স্থানে ইসরায়েলীদের বিচার করতেন। তারপর রামায় ফিরে আসতেন কারণ সেখানেই তাঁর বাড়ি ছিল। সেখানেও তিনি ইসরায়েলীদের বিচার করতেন। সেখানে প্রভু পরমেশ্বরের উদ্দেশে তিনি একটি বেদী নির্মাণ করেছিলেন।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31