bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Samuel 21
1 Samuel 21
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 22 →
1
দাউদ নোবে পুরোহিত অহিমেলকের কাছে গেলেন। অহিমেলক ভয়ে কাঁপতে কাঁপতে তাঁর কাছে এসে বললেন, আপনি একা এসেছেন কেন? আপনার সঙ্গে কেউ নেই কেন?
2
দাউদ পুরোহিত অহিমেলককে বললেন, মহারাজ আমাকে একটি কাজের ভার দিয়ে বলেছেন, আমি তোমাকে যে কাজের জন্য পাঠাচ্ছি ও তোমাকে যে আদেশ দিয়েছি তার কথা যেন কেউ জানতে না পারে। আমি আমার সঙ্গীদের একটা নির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে নির্দেশ দিয়েছি।
3
এখন বলুন, আপনার কাছে কি আছে, খান পাঁচেক রুটি কিম্বা যা আছে তাই দিন আমাকে।
4
পুরোহিত দাউদকে বললেন, আমার কাছে সাধারণ কোন রুটি নেই, শুধু নৈবেদ্যের রুটি আছে, আপনার লোকজন যদি স্ত্রীসংসর্গ রহিত অবস্থায় থাকে তবেই-দাউদ বললেন,
5
আমরা সত্যিই শুচি অবস্থায় আছি। আমি যখন কোন অভিযানে বার হই, তখন যেমন এখনও তেমনিই আছি। সাধারণ যাত্রাপথেও আমার লোকজনের সাজসরঞ্জাম শুচি থাকে, আজ তাদের সাজসরঞ্জাম বরং আরও বেশী শুচি।
6
তখন পুরোহিত তাঁকে সেই নৈবেদ্যের রুটি দিলেন, কারণ তাঁর কাছে প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক যে রুটি বেদীর উপরে থাকে তা ছাড়া অন্য কোন রুটি ছিল না। বেদী থেকে এই রুটি সেদিন সরিয়ে নিয়ে তার বদলে টাটকা গরম রুটি সেখানে রাখা হয়েছিল।
7
সেদিন শৌলের ভৃত্যদের মধ্যে একজন সেখানে বেদীর সামনে ধরণা দিয়ে পড়েছিল। তার নামে দোয়েগ, সে ইদোম দেশের অধিবাসী। সে ছিল শৌলের প্রধান পশুপালক।
8
দাউদ অহিমেলককে বললেন, আপনার কাছে কোন বর্শা বা তরবারি আছে কি?
9
রাজকার্যের তাড়ায় আমি নিজের তরবারি বা অস্ত্র সঙ্গে আনতে পারিনি। পুরোহিত বললেন, ফিলিস্তিনী গলিয়াৎ, যাকে আপনি এলা উপত্যকায় বধ করেছিলেন তারই তরবারি খানা ঐ দেখুন, এফোদের পিছনে কাপড়ে জড়ানো রয়েছে। যদি ওটা নিতে চান তো নিতে পারেন, ওটা ছাড়া আর কোন তরবারি এখানে নেই। দাউদ বললেন, ওটার মতন আর কোনটাই নয়, ওটাই আমাকে দিন।
10
দাউদ সেদিনই শৌলের ভয়ে গাতের রাজা আখীশের কাছে পালিয়ে গেলেন।
11
আখীশের পারিষদবর্গ তাঁকে বলল, ইনিই কি দেশের রাজা দাউদ নন? এঁর সম্পর্কেই কি লোকে নেচে নেচে গান গেয়ে বলেনি, হাজার হাজার মেরেছেন শৌল, দাউদ মেরেছেন অযুত অযুত।
12
দাউদ এসব কথা শুনে খুব ভয় পেলেন এবং গাতের রাজা আখীশের সম্বন্ধে সতর্ক হলেন।
13
তিনি তাদের সামনে তাঁর চালচলন বদলে ফেললেন এবং দরজার কপাট আঁচড়ে দাড়ি লালাসিক্ত করে তাদের কাছে পাগলের ভাণ করতে লাগলেন।
14
আখীশ তাঁর পারিষদদের বললেন, তোমরা দেখছ এ লোকটা পাগল, তবু কেন একে আমার কাছে নিয়ে এলে?
15
আমার রাজ্যে কি পাগলের অভাব আছে যে তোমরা আমাকে জ্বালাতন করার জন্য এ লোকটাকে ধরে নিয়ে এলে? এ লোকটা আমার প্রাসাদেও ঢুকবে নাকি?
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 22 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31