bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Samuel 16
1 Samuel 16
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 17 →
1
প্রভু পরমেশ্বর শমুয়েলকে বললেন, তুমি আর কতদিন শৌলের জন্য দুঃখ করবে? ইসরায়েলের উপর তার রাজ কর্তৃত্ব আমি বাতিল করে দিয়েছি। তুমি এখন তোমার তেলের শিঙাটিতে তেল ভরে নাও, আমি তোমাকে বেথলেহেমনিবাসী যিশয়ের কাছে পাঠাব, সেখানে যাও, কারণ আমি তার পুত্রদের মধ্যে একজনকে রাজা করব বলে মনস্থ করেছি।
2
শমুয়েল বললেন, কিন্তু আমি যাব কি করে? শৌল যদি এ কথা শোনে তাহলে আমাকে হত্যা করবে। প্রভু পরমেশ্বর বললেন, তুমি একটি গোবৎস সঙ্গে নাও এবং বল যে প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদান করার জন্যই তুমি যাচ্ছ।
3
বলিদানের সময় যিশয়কে নিমন্ত্রণ কর। তারপর তোমাকে কি করতে হবে আমি তোমাকে জানাব। তোমার কাছে আমি যার নাম উল্লেখ করব তাকে তুমি আমার উদ্দেশে অভিষেক করবে।
4
প্রভু পরমেশ্বরের আদেশ মতই শমুয়েল কাজ করলেন। তিনি বেথলেহেমে গেলেন। সেই নগরের নেতৃবৃন্দ ভয়ে কাঁপতে কাঁপতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তাঁরা তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি শান্ত মেজাজে এসেছেন তো?
5
শমুয়েল বললেন, হ্যাঁ, তোমাদের শান্তি হোক, আমি প্রভু পরমেশ্বরের উদ্দেশে এখানে বলি উৎসর্গ করতে এসেছি। তোমরা নিজেদের শুচি করে আমার সঙ্গে বলি উৎসর্গ করতে এস। পরে তিনি যিশয় এবং তাঁর পুত্রদের শুচীকরণ সম্পন্ন করে বলি উৎসর্গ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানালেন।
6
তারা এলে শমুয়েল ইলিয়াবকে দেকে ভাবলেন, তাঁর সামনের এই ব্যক্তিই নিশ্চয় প্রভু পরমেশ্বরের অভিষিক্ত।
7
কিন্তু প্রভু পরমেশ্বর শৌলকে বললেন, তুমি এর রূপ বা দৈহিক উচ্চতার দিকে তাকিও না। এ ব্যক্তি আমার মনোনীত নয়। মানুষ যে ভাবে বিচার করে, প্রভু পরমেশ্বর সেভাবে করেন না। মানুষের দৃষ্টি বাহ্য রূপের দিকে, কিন্তু প্রভু পরমেশ্বর দেখেন অন্তর।
8
তারপর যিশয় অবিনাদবকে ডেকে শমুয়েলের সম্মুখে তাকে উপস্থিত করলেন।
9
তিনি বললেন, প্রভু পরমেশ্বর একেও মনোনীত করেন নি। তখন যিশয় শাম্পাকে উপস্থিত করলেন, কিন্তু তিনি বললেন, প্রভু একেও মনোনীত করেননি।
10
এইভাবে যিশয় তাঁর পুত্রদের মধ্যে সাত জনকে শমুয়েলের সম্মুখে উপস্থিত করলেন।। কিন্তু শমুয়েল বললেন প্রভু পরমেশ্বর এদের কাউকেই মনোনীত করেন নি।
11
তিনি যিশয়কে বললেন, এরাই কি তোমার সব সন্তান? যিশয় বললেন, ছোটটি শুধু বাকী আছে, কিন্তু সে এখন মেষ চরাচ্ছে। শমুয়েল যিশয়কে বললেন, লোক পাঠিয়ে তাকে আনাও। সে এখানে না আসা পর্যন্ত আমরা খেতে বসব না।
12
যিশয় তখন লোক পাঠিয়ে ছেলেটিকে আনালেন। ছেলেটি সুদর্শন, রক্তিম তার গায়ের রং, চোখ দুটি উজ্জ্বল ও বুদ্ধিদীপ্ত। প্রভু পরমেশ্বর শমুয়েলকে বললেন, ওঠ, এই সেই ব্যক্তি, একে অভিষেক কর।
13
শমুয়েল তার ভাইদের সামনে তেলের শিঙাটি নিয়ে তাকে অভিষেক করলেন। সেই দিন থেকে প্রভু পরমেশ্বরের আত্মা দাউদকে মহতী প্রেরণায় অনুপ্রাণিত করতে লাগলেন। এরপর শমুয়েল রামায় চলে গেলেন।
14
প্রভু পরমেশ্বর শৌলের কাছ থেকে নিজ শক্তি হরণ করলেন, তার পরিবর্তে তাকে দিলেন তীব্র মানসিক অশান্তি ও অস্থিরতা ।
15
শৌলের অমাত্যবর্গ তাঁকে বললেন, মহারাজ, ঈশ্বর আপনার উপর রুষ্ট, তাঁরই ইচ্ছায় আপনি চরম অশান্তিতে অস্থির হয়ে উঠেছেন।
16
এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একজন নিপুণ বীণাবাদকের খোঁজ করতে পারি। আপনি যখন মানসিক যন্ত্রণায় অস্থির হয়ে উঠবেন তখন সে বীণা বাজাবে, তাহলে আপনি স্বস্তি পাবেন।
17
শৌল তাঁর অমাত্যদের বললেন, বেশ, তোমরা তাহলে একজন নিপুণ যন্ত্রবাদককে খুঁজে নিয়ে এস।
18
কর্মচারীদের মধ্যে একজন বলল, আমি বেথলেহেম নিবাসী যিশয়ের এক পুত্রকে জানি, সে খুব ভাল বীণা বাজায়, তাছাড়া সে বীর যোদ্ধা, সুদর্শন, বুদ্ধিদীপ্ত তার কথাবার্তা।
19
প্রভু পরমেশ্বর তার সহায়। শৌল তখন যিশয়ের কাছে দূত পাঠিয়ে বললেন, তোমার পুত্র দাউদ, যে মেষপালের দেখাশোনা করছে তাকে আমার কাছে পাঠিয়ে দাও।
20
তখন যিশয় একটা গাধার পিঠে রুটি ও সুরার পাত্র বোঝাই করে সঙ্গে একটি ছাগশিশু দিয়ে তাঁর পুত্র দাউদকে শৌলের কাছে পাঠিয়ে দিলেন।
21
দাউদ শৌলের কাছে এসে তাঁর সেবায় নিযুক্ত হলেন। ক্রমে তিনি শৌলের প্রিয়পাত্র হয়ে উঠলেন এবং তাঁর অস্ত্রবাহকের পদে নিযুক্ত হলেন।
22
পরে শৌল যিশয়কে বলে পাঠালেন, আমার অনুরোধ, দাউদ আমার কাজে নিযুক্ত থাকুক কারণ তার প্রতি আমি প্রসন্ন।
23
যখনই শৌল সেই অশান্তিতে অস্থির হয়ে উঠতেন, তখন দাউদ বীণা বাজাতেন, তাতে শৌল শান্তি পেতেন এবং সুস্থ হয়ে উঠতেন।
← Chapter 15
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 17 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31