bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
1 Samuel 5
1 Samuel 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 6 →
1
ফিলিস্তিনীরা ঈশ্বরের চুক্তিসিন্দুকটি অধিকার করে এবন-এষর থেকে আসদোদে নিয়ে এল।
2
পরে তারা ঈশ্বরের চুক্তিসিন্দুকটি দাগোন দেবতার মন্দিরে নিয়ে গিয়ে দাগোনের পাশে স্থাপন করল।
3
পরের দিন ভোরে আসদোদের অধিবাসীরা দেখল, প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকের সম্মুখে দাগোন উবুড় হয়ে পড়ে রয়েছে। তখন তারা দাগোনকে উঠিয়ে তার নিজের জায়গায় স্থাপন করল।
4
কিন্তু তার পরের দিনও তারা ভোরে উঠে দেখল, প্রভু পরমেশ্বরের চুক্তিসিন্দুকের সম্মুখে দাগোন মাটিতে উবুড় হয়ে পড়ে রয়েছে, দাগোনের মুণ্ড ও দুই হাত ছিন্ন অবস্থায় চৌকাঠের উপর পড়ে আছে, দাগোনের ধড় টুকুই শুধু অবশিষ্ট।
5
এই জন্যই দাগোনের পুরোহিত কিম্বা দাগোন-মন্দির যাত্রীদের কেউ আজও আসদোদের দাগোন-মন্দিরের চৌকাঠ স্পর্শ করে না।
6
প্রভু পরমেশ্বর কঠোর হস্তে আসদোদের অধিবাসীদের দণ্ড দিলেন। তিনি আসদোদ এবং ঐ অঞ্চলের অধিবাসীদের দেহ বিষফোড়ার দ্বারা জর্জরিত করে শাস্তি দিলেন।
7
এই দেখে আসদোদের অধিবাসীরা বলল, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের চুক্তিসিন্দুক আমাদের কাছে রাখা চলবে না কারণ আমাদের উপর এবং আমাদের দেবতা দাগোনের উপর তিনি কঠোরহস্ত।
8
অতএব তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের সমস্ত ভূস্বামীদের সমবেত করে তাদের জিজ্ঞাসা করল, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের চুক্তিসিন্দুক সম্পর্কে আমাদের করণীয় কি? তাঁরা বললেন, সিন্দুকটি গাৎ-এ নিয়ে যাওয়া হোক। তখন তারা চুক্তিসিন্দুকটি গাৎ-এ নিয়ে গেল।
9
কিন্তু সেটি সেখানে নিয়ে যাওয়ার পর সেই নগরের উপর ঈশ্বরের কঠোর দণ্ড নেমে এল এবং সেখানে মহাত্রাসের সঞ্চার হল। তিনি নগরের ছোট বড় সকলকেই আঘাত করলেন এবং তারা বিষফোড়ার দ্বারা আক্রান্ত হল।
10
তখন তারা ঈশ্বরের চুক্তিসিন্দুকটি এক্রোণে পাঠিয়ে দিল। কিন্তু সেটি এক্রোণে উপস্থিত হলে এক্রোণের অধিবাসীরা আর্তনাদ করে বলল, ওরা আমাদের এবং আমাদের সব লোকজনকে বধ করার জন্যেই ইসরায়েলের ঈশ্বরের চুক্তিসিন্দুকটি আমাদের কাছে এনেছে।
11
তারা লোক পাঠিয়ে ফিলিস্তিনীদের সমস্ত ভূস্বামীকে একত্র করে বলল, ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের চুক্তিসিন্দুকটি পাঠিয়ে দিন, এটি স্বস্থানে ফিরে যাক, এটি যেন আর আমাদের ও আমাদের লোকজনদের বধ না করে। কারণ ঈশ্বর কঠোরহস্তে দণ্ড দেওয়ায় সেই নগরের সর্বত্র মহামৃত্যুভয় সঞ্চারিত হয়েছিল। যারা মৃত্যুমুখে পতিত হয়নি তারা বিষফোড়া দ্বারা আক্রান্ত হয়েছিল এবং তাদের আর্তনাদে নগরের আকাশ বাতাস পরিপূর্ণ হয়েছিল।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31