bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Exodus 1
Exodus 1
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 2 →
1
যাকোবের পুত্রেরা তাঁর সঙ্গে সপরিবারে মিশরে গিয়েছিলেন। এঁদের নাম:
2
রূবেণ, শিমিয়োন, লেবি ও যিহুদা,
3
ইষাখর, সবুলুন ও বিন্যামীন,
4
দান, নপ্তালি, গাদ ও আশের।
5
যাকোবের সন্তান-সন্ততি ও তাঁর বংশধরেরা ছিলেন সর্বমোট সত্তর জন, আর যোষেফ মিশরেই ছিলেন।
6
কালক্রমে যোষেফ, তাঁর ভাইয়েরা এবং সেই আমলের লোকজন সকলেই গত হলেন।
7
ইসরায়েলীদের জন্মের হার ছিল খুবই বেশি। তাদের লোকসংখ্যা বৃদ্ধির ফলে তারা খুব শক্তিশালী হয়ে উঠল এবং সারা দেশে ছড়িয়ে পড়ল।
8
পরবর্তীকালে মিশরে এক নতুন রাজার রাজত্ব শুরু হল, ইনি যোষেফ সম্পর্কে কিছুই জানতেন না।
9
তিনি তাঁর প্রজাদের বললেন, ইসরায়েলীরা সংখ্যায় অনেক বেশী ও আমাদের চেয়ে শক্তিমান।
10
তাদের সম্পর্কে আমরা যদি সতর্ক ব্যবস্থা অবলম্বন না করি তাহলে তারা আরও বেড়ে উঠবে এবং যুদ্ধের সময় শত্রুপক্ষে যোগদান করে আমাদেরই বিরুদ্ধে যুদ্ধ করবে আর এদেশ পরিত্যাগ করে চলে যাবে।
11
তখন ইসরায়েলীদের উৎপীড়ন করার জন্য তাদের বাধ্যতামূলক কঠোর শ্রমের কাজে নিয়োগ করা হল এবং তাদের কাজকর্ম তদারক করার জন্য তদারককারী নিযুক্ত করা হল। এইভাবেই ফারাও-এর রসদপত্র মজুত রাখার জন্য পিথোম ও রামেসিস নগর গড়ে উঠল।
12
কিন্তু তারা ইসরায়েলীদের যতই নির্যাতন করতে লাগল ততই তারা সংখ্যায় বৃদ্ধিলাভ করে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগল, ফলে তারা মিশরীদের চক্ষুঃশূল হয়ে উঠল।
13
তারা তখন নির্দয়ভাবে ইসরায়েলীদের খাটাতে লাগল।
14
তারা তাদের কাদা করা, ইঁট তৈরী করা, এবং ক্ষেতের সবরকম কঠোর পরিশ্রমের কাজে লাগিয়ে তাদের জীবন অতিষ্ঠ করে তুলল। এইভাবে সব ব্যাপারেই তারা তাদের সঙ্গে নির্মম ব্যবহার করত।
15
একদিন শিফ্রা ও পুয়া নামে দুই জন হিব্রু ধাত্রীকে ডেকে মিশর রাজ আদেশ দিলেন,
16
হিব্রু নারীদের প্রসব করানোর সময় তোমরা যদি দেখ পুত্রসন্তান হয়েছে তবে তাকে মেরে ফেলবে। আর যদি কন্যাসন্তান হয় তবে বাঁচিয়ে রাখবে।
17
কিন্তু এই ধাত্রীরা ঈশ্বরকে ভয় করত, তাই তারা মিশররাজের আদেশ না মেনে পুত্র সন্তানদের জীবিত রাখত।
18
মিশররাজ তখন সেই ধাত্রীদের তলব করলেন, ক্রুদ্ধস্বরে বললেন, তোমরা কেন এ কাজ করছ? কেন তোমরা পুত্র সন্তানদের মেরে ফেলছ না?
19
ধাত্রীরা তাঁকে বলল, হিব্রু নারীরা মিশরী নারীদের মত নয়। তারা স্বাস্থ্যবতী, প্রসব বেদনা উঠলে ধাত্রী গিয়ে পৌঁছানোর আগেই তাদের প্রসব হয়ে যায়।
20
ধাত্রীদের এই কাজের জন্য ঈশ্বর তাদের মঙ্গল করলেন। ইসরায়েলীরা সংখ্যায় বৃদ্ধিলাভ করে আরও শক্তিশালী হয়ে উঠল।
21
ঐ ধাত্রীরা ঈশ্বরকে সম্ভ্রম করত বলে ঈশ্বর তাদের নিজস্ব সংসারে প্রতিষ্ঠিত করলেন।
22
অবশেষে ক্রুদ্ধ ফারাও তাঁর প্রজাদের আদেশ দিলেন, তোমরা হিব্রুদের নবজাত পুত্রসন্তানদের নদীগর্ভে নিক্ষেপ করবে, কিন্তু কন্যাসন্তানদের জীবিত রাখবে।
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 2 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40