bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Exodus 26
Exodus 26
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 27 →
1
তুমি নীল, বেগুনী ও লাল রং-এর সূক্ষ্ম সুতোয় বোনা দশটি পর্দা দিয়ে একটি শিবির তৈরী করবে। এই পর্দাগুলিতে সূচীশিল্প দ্বারা স্বর্গদূতের মূর্তি চিত্রিত থাকবে।
2
প্রত্যেকটি পর্দা হবে আটাশ হাত লম্বা ও চার হাত চওড়া। পর্দাগুলি একই মাপের হওয়া চাই।
3
পাঁচটি করে পর্দা একসঙ্গে জোড়া লাগিয়ে দুই প্রস্থ পর্দা তৈরী করবে।
4
জোড়া দেওয়া প্রত্যেক প্রস্থ পর্দার দুই প্রান্তের পর্দাগুলির ধারে নীলসুতোর কাজ করা ছিদ্র রাখবে।
5
প্রথম প্রস্থ পর্দার প্রথমটিতে পঞ্চাশটি ছিদ্র এবং দ্বিতীয় প্রস্থ পর্দার শেষেরটিতে ফাঁস থাকবে। ঐ ফাঁসগুলি পরস্পরের মুখোমুখি থাকবে।
6
পঞ্চাশটি সোনার আঙটা তৈরী করে সেগুলি দিয়ে দুই প্রস্থ পর্দার প্রান্তের ফাঁসগুলি জুড়ে দেবে, তাহলে সম্পূর্ণ একটি শিবির তৈরী হয়ে যাবে।
7
শিবিরের উপরে ছাউনির জন্য ছাগলের লোম দিয়ে এগারোটি পর্দা তৈরী করবে।
8
প্রত্যেকটি পর্দা ত্রিশ হাত লম্বা ও চার হাত চওড়া হবে। এগারোটি পর্দা একই মাপের হওয়া চাই।
9
এর পাঁচটি পর্দা পৃথকভাবে জুড়বে এবং বাকী ছয়টি পর্দাও পৃথক ভাবে জুড়বে। ষষ্ঠ পর্দাটি দুঁভাজ করে শিবিরের সামনের দিকে রাখবে।
10
প্রথম প্রস্থ পর্দার শেষের পর্দাটির ধারে পঞ্চাশটি ফাঁস এবং দ্বিতীয় প্রস্থ পর্দার শেষেরটির ধারেও পঞ্চাশটি ফাঁস থাকবে।
11
পঞ্চাশটি পিতলের আঙটা দিয়ে ঐ ছিদ্রগুলি পরস্পর জোড়া লাগাবে, তাহলে সম্পূর্ণ একটি ছাউনি তৈরী হবে।
12
ছাউনির পর্দাগুলির বাড়তি অংশটুকু শিবিরের পিছন দিকে ঝুলে থাকবে।
13
ছাউনির দুই পাশের পর্দাগুলি লম্বায় এক হাত করে বেশী থাকবে, সেগুলি শিবিরকে ঢেকে রাখার জন্য তার দুই পাশে ঝুলে থাকবে।
14
তুমি শিবিরের চূড়া ঢাকার জন্য ভেড়ার পাকানো চামড়া ও শুশুকের চামড়া দিয়ে আচ্ছাদন তৈরী করবে।
15
শিবিরের জন্য তুমি শিটিম কাঠের লম্বা তক্তা তৈরী করবে।
16
প্রত্যেকটি তক্তা দশ হাত লম্বা ও দেড় হাত চওড়া হবে।
17
প্রত্যেকটিতে দুটি করে পায়া লাগানো থাকবে। শিবিরের সব তক্তাই এইভাবে তৈরী করবে।
18
সেগুলি তুমি এইভাবে সাজাবে: ডান দিকে দক্ষিণ মুখো করে কুড়িটি তক্তা ও
19
কুড়িটি তক্তার নীচে লাগানোর জন্য তুমি চল্লিশটি রূপোর খাপ তৈরী করবে। প্রত্যেকটি তক্তার নীচে তার দুটি পায়ার জন্য দুটি করে খাপ থাকবে।
20
তাঁবুর অন্য ধারে অর্থাৎ উত্তর দিকে কুড়িটি তক্তা
21
এবং প্রত্যেকটির নীচে দুটি পায়ার জন্য চল্লিশটি রূপোর খাপ থাকবে।
22
পশ্চিমে শিবিরের পিছন দিকের জন্য ছটি তক্তা তৈরী করবে।
23
শিবিরের পিছনে দুই কোণের জন্য দুখানা তক্তা করবে।
24
তক্তা দুটি তলায় ও মাথার দিকে একই রকমের হবে এবং একটি মাত্র আঙটা দিয়ে জোড়া থাকবে। একই ভাবে এই দুটি তক্তা তৈরী করবে এবং এগুলি হবে দুই কোণের জন্য।
25
মোট আটখানা তক্তা এবং তাদের দুটি করে পায়ার জন্য ষোলটি রূপোর খাপ তৈরী করতে হবে।
26
তুমি শিটিম কাঠের খিল তৈরী করবে। শিবিরের একদিকের কাঠামোর জন্য পাঁচটি খিল এবং
27
অন্য দিকের কাঠামোর জন্য পাঁচটি খিল। পশ্চিম শিবিরের পিছন দিকের কাঠামোর জন্য পাঁচটি খিল।
28
মাঝখানের খিলটি তক্তাগুলির মাঝ বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাবে।
29
তক্তাগুলি তুমি সোনা দিয়ে মুড়বে। খিলগুলি লাগানোর জন্য সোনার আঙটা তৈরী করবে এবং খিলগুলিও সোনা দিয়ে মুড়বে।
30
পাহাড়ের উপরে যে নকশা তোমাকে দেখানো হল সেই অনুযায়ী তুমি শিবিরটি স্থাপন করবে।
31
তুমি নীল, বেগুনী ও লাল রং-এর সূক্ষ্ম সুতো দিয়ে একটি পর্দা তৈরী করবে। সেটির উপরে সূচীশিল্প দ্বারা স্বর্গ দূতের মূর্তি চিত্রিত করবে।
32
সোনা দিয়ে মোড়া শিটিম কাঠের চারটি থামের উপর তুমি সেই পর্দাটি টাঙ্গিয়ে দেবে। থামগুলিতে সোনার আঙটা লাগানো থাকবে এবং রূপোর তৈরী খাপের উপর থামগুলি বসাতে হবে।
33
আঙটাগুলির নীচে পর্দাটি ঝুলিয়ে দেবে এবং চুক্তি সিন্দুকটি এনে পর্দার আড়ালে রাখবে। এই পর্দাটি তখন তোমাদের কাছে পবিত্রস্থান ও মহাপবিত্রস্থানের ব্যবধান সূচীত করবে।
34
মহাপবিত্রস্থানে চুক্তি সিন্দুকটির উপরে তার আবরণ স্থাপন করবে।
35
পর্দার বাইরে শিবিরের উত্তর দিকে বেদীটি রাখবে, এবং বেদীর বিপরীতে শিবিরের দক্ষিণ দিকে দীপাধারটি স্থাপন করবে।
36
শিবিরের প্রবেশ পথের জন্য তুমি নীল, বেগুনী ও লাল রং-এর সূক্ষ্ম সুতোয় বোনা নকশা কাটা একটা পর্দা তৈরী করবে।
37
পর্দাটি টাঙ্গানোর জন্য শিটিম কাঠের পাঁচটি খুঁটি তৈরী করবে এবং সেগুলি সোনা দিয়ে মুড়বে। সেগুলির জন্য সোনার আঙটা এবং পাঁচটি পিতলের খাপ তৈরী করবে।
← Chapter 25
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 27 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40