bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Exodus 29
Exodus 29
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 30 →
1
হারোণ ও তাঁর পুত্রদের আমার পৌরোহিত্যে বরণ করার জন্য তুমি এই অনুষ্ঠান করবে: অল্প বয়সের নিখুঁত একটি বৃষ এবং দুটি মেষ সংগ্রহ করবে।
2
রুটি ও তেলের ময়ান দেওয়া পিঠে এবং তেলে ভিজানো চাপাটি তৈরী করবে। এগুলি সবই খামির বিহীন মিহি ময়দায় তৈরী হওয়া চাই।
3
এগুলি একটি ঝুড়িতে করে নিয়ে আসবে ঐ বৃষ ও মেষ দুটিকেও আনবে।
4
হারোণ ও তার পুত্রদের সম্মিলন শিবিরের দ্বারে নিয়ে আসবে এবং সেখানে তাদের স্নান করাবে।
5
তারপর তাদের সাজপোষাক এনে হারোণকে জামা, এফোদের উপরের বহির্বাস বক্ষসংলগ্ন থলিসহ এফোদটি পরাবে। এফোদ এবং কোমরবন্ধটি তার গায়ে এঁটে দেবে।
6
তার মাথায় পাগড়ি পরাবে এবং পাগড়ির উপরে প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গের গোলাকার পবিত্র প্রতীকটি আটকে দেবে।
7
তারপর অভিষেকের তেল নিয়ে তার মাথায় ঢেলে তাকে অভিষিক্ত করবে।
8
এর পরে হারোণের পুত্রদের সামনে এনে তুমি তাদের জন্য নির্দিষ্ট পোষাক পরিয়ে দেবে।
9
তাদের মাথায় টুপি এবং কোমরবন্ধ পরিয়ে দেবে। আমার চিরস্থায়ী বিধিবলে তারা পৌরোহিত্যের পদে নিযুক্ত হবে। এইভাবে তুমি হারোণ ও তার পুত্রদের অভিষেক করবে।
10
তারপর সম্মিলন শিবিরের সম্মুখে তুমি বৃষটিকে নিয়ে আসবে, তারা তখন সেটির মাথায় হাত রাখবে
11
সম্মিলন শিবিরের সম্মুখে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তুমি বৃষটি বলি দেবে।
12
আঙুলে করে ঐ বৃষের রক্ত কিছুটা নিয়ে তুমি বেদীর শৃঙ্গে লাগিয়ে দেবে। অবশিষ্ট রক্ত বেদীমূলে ঢেলে দেবে।
13
তারপর তুমি অন্ত্র ও যকৃতের উপরের সমস্ত মেদসমেত বৃক্ক দুটি নিয়ে বেদীর উপর হোমানলে উৎসর্গ করবে।
14
বৃষটির মাংস, চামড়া এবং নাড়িভুঁড়ি ইত্যাদি শিবির সন্নিবেশের বাইরে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দেবে। এটি পাপস্খলনের বলি।
15
এর পরে তুমি মেষদুটির একটিকে আনবে। হারোণ ও তার পুত্রেরা সেটির মাথায় হাত রাখবে।
16
তুমি সেটিকে বলি দিয়ে তার রক্ত কিছুটা নিয়ে বেদীর গায়ে ছিটিয়ে দেবে।
17
মেষটিকে খণ্ড খণ্ড করে কেটে তার নাড়িভুঁড়ি ও পেছনের পাগুলি ধুয়ে ফেলবে তারপর সেগুলি এবং মাংসখণ্ডগুলি কাটা মাথার উপরে রাখবে।
18
তারপর গোটা মেষটি বেদীর উপরে হোমানলে উৎসর্গ করবে। এটি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভিত পূর্ণাহুতি।
19
তারপর তুমি দ্বিতীয় মেষটি আনবে। হারোণ ও তার পুত্রেরা সেটির মাথায় হাত রাখবে।
20
তুমি সেটিকে বলি দিয়ে তার রক্ত কিছুটা নিয়ে হারোণ ও তার পুত্রদের ডান কানের লতিতে, ডান হাতের ও পায়ের বুড়ো আঙ্গুলে লাগিয়ে দেবে। অবশিষ্ট রক্ত তুমি বেদীর গায়ে ছিটিয়ে দেবে।
21
বেদীর গায়ে ছিটানো রক্তের কিছুটা এবং অভিষেকের তেল কিছুটা নিয়ে তুমি হারোণ ও তার পুত্রদের গায়ে ও পোষাকের উপর ছিটিয়ে দেবে। এর দ্বারা হারোণ, তার পুত্রেরা ও তাদের পোষাক পরিচ্ছদ সবই পবিত্র হবে।
22
মেষটির সমস্ত মেদ, মেদ সমেত লেজটি, অন্ত্রাবরক মেদ, যকৃত ও মেদ সমেত বৃক্ক দুটি এবং ডান পাটি তুমি নেবে কারণ এটি হচ্ছে অভিষেক অনুষ্ঠানের মেষ।
23
প্রভু পরমেশ্বরের সম্মুখে খামিরবিহীন রুটির যে ঝুড়ি থাকবে তা থেকে তুমি একটি রুটি, তেলে-ভাজা একটি পিঠে এবং একটি চাপাটি নেবে।
24
এগুলি তুমি হারোণ ও তার পুত্রদের হাতে দেবে। তারা বিশেষ নৈবেদ্যরূপে এই ভোগ প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।
25
পরে তুমি তাদের হাত থেকে এই ভোগ নিয়ে বেদীর হোমানলে উৎসর্গিত হোম-বলির উপরে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভিত নৈবেদ্যরূপে আহুতি দেবে।
26
তারপর তুমি হারোণের অভিষেক অনুষ্ঠানে উৎসর্গিত মেষটির বুকের অংশটুকু নিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে। এই অংশটুকু তোমার প্রাপ্য হবে।
27
হারোণ ও তার পুত্রদের অভিষেক অনুষ্ঠানে উৎসর্গিত মেষটির বুকের অংশ এবং পুরোহিতদের জন্য সংরক্ষিত ঊরু নিয়ে তুমি প্রভু পরমেশ্বরের উদ্দেশে বিশেষ নৈবেদ্যরূপে নিবেদন করে পবিত্র করবে।
28
আমার চিরস্থায়ী বিধিবলে ইসরায়েলীদের প্রদত্ত বলির এই অংশ হারোণ ও তার বংশধরদের প্রাপ্য হবে। ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে যে স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করবে তার এক অংশ বিশেষ নৈবেদ্যরূপে নিবেদন করা হবে। এই অংশটুকু যাজকদের জন্য পৃথক করে রাখতে হবে।
29
হারোণের মৃত্যুর পর তার পোষাক পরিচ্ছদগুলি তার পুত্রদের হবে। সেইগুলি পরিয়ে তাদের অভিষেক ও পৌরোহিত্যের পদে বরণ করতে হবে।
30
হারোণের পুত্রদের মধ্যে যে তার স্থলে পুরোহিত নিযুক্ত হবে, পবিত্র স্থানে পরিচর্যার জন্য যে সম্মিলন শিবিরে প্রবেশ করবে, সে সাতদিন ঐ পোষাকগুলি পরে থাকবে।
31
অভিষেক অনুষ্ঠানে উৎসর্গিত মেষটির মাংস তুমি কোন শুচিশুদ্ধ স্থানে নিয়ে গিয়ে পাক করবে।
32
সম্মিলন শিবিরের দ্বারে বসে হারোণ ও তার পুত্রেরা সেই মাংস ও ঝুড়িতে রাখা রুটি ভোজন করবে।
33
অভিষেক ও বরণানুষ্ঠানে তাদের জন্য যে সব দ্রব্য উৎসর্গ করা হবে তা তারা ভক্ষণ করবে। কেবলমাত্র যাজকেরাই এই পবিত্র বস্তু ভোজন করবে।
34
পরের দিন সকাল পর্যন্ত যদি ঐ মাংস বা রুটির কিছু অবশিষ্ট থাকে তাহলে সব পুড়িয়ে ফেলতে হবে। ঐ খাবার আর খাওয়া চলবে না কারণ তা পবিত্র।
35
হারোণ ও তার পুত্রদের সম্পর্কে আমার দেওয়া সমস্ত নির্দেশ তুমি পালন করবে। সাত দিন ধরে তুমি তাদের বরণের অনুষ্ঠান করবে।
36
প্রতিদিন তুমি প্রায়শ্চিত্তের জন্য পাপস্খালনের বিল স্বরূপ একটি বৃষ বলিদান করবে। বেদীর উপরে পাপস্খালনের বলি উৎসর্গ করে তুমি সেটিকে পাপমুক্ত করবে এবং তারপর বেদী অভিষিক্ত করে পবিত্র করবে।
37
সাতদিন তুমি বেদীর জন্য প্রায়শ্চিত্ত করে সেটিকে পবিত্র করবে। তখন তা হবে মহাপবিত্র বেদী। যা কিছু সেই বেদীর সংস্পর্শ লাভ করবে তা পূর্ত ও পবিত্র বলে গণ্য হবে।
38
বেদীর উপরে তুমি এই গুলি আহুতি দেবে: নিয়মিতভাবে প্রতিদিন একবছর বয়সের দুটি মেষশাবক।
39
সকালে একটি এবং সন্ধ্যায় আর একটি উৎসর্গ করবে।
40
প্রথম মেষশাবকটির সঙ্গে তুমি এক এফার দশ ভাগের এক ভাগ মিহি ময়দা এবং এক হিনের সিকি পরিমাণ খাঁটি জলপাইয়ের তেল উৎসর্গ করবে। এর সঙ্গে তুমি এক হিনের সিকি পরিমাণ দ্রাক্ষারস পানীয় নৈবেদ্যরূপে উৎসর্গ করবে।
41
দ্বিতীয় মেষশাবকটি তুমি সন্ধ্যায় উৎসর্গ করবে। এর সঙ্গে সকালের মতই ভোগ ও পানীয় নৈবেদ্য উৎসর্গ করবে। এ হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত সুরভিত ভোগ ও পানীয় নৈবেদ্যের হোম।
42
সম্মিলন শিবিরের দ্বারে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে পুরুষানুক্রমে প্রতিদিন তোমরা এই হোম-বলি উৎসর্গ করবে। এখানেই আমি তোমাকে দর্শন দেব এবং তোমার সঙ্গে কথা বলব।
43
আমি এখান থেকে ইসরায়েলীদের দর্শন দেব। আমার মহিমায় এই স্থান হবে পবিত্র।
44
সম্মিলন শিবির ও বেদীটিকে আমি পবিত্র করব। হারোণ ও তার পুত্রদের আমি আমার পৌরোহিত্যের কাজে নিয়োগ করব।
45
ইসরায়েলীদের মাঝে আমি বসতি করব এবং আমিই হব তাদের ঈশ্বর।
46
তারা জানবে, আমি প্রভু পরমেশ্বর তাদের আরাধ্য ঈশ্বর, আমিই তাদের মিশর থেকে উদ্ধার করে এনেছি। আমি স্বয়ং প্রভু পরমেশ্বর, তাদের আরাধ্য ঈশ্বর।
← Chapter 28
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 30 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40