bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Exodus 32
Exodus 32
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 31
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 33 →
1
পাহাড় থেকে মোশির নেমে আসতে দেরী হচ্ছে দেখে ইসরায়েলীরা জোট বেঁধে হারোণের কাছে গিয়ে বলল, আপনি আমাদের জন্য একজন দেবতা তৈরী করে দিন, যিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবেন, কারণ মোশি, যিনি আমাদের মিশর থেকে নিয়ে এসেছিলেন, তাঁর কি হয়েছে আমরা জানি না।
2
হারোণ তাদের বললেন, তোমাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কানে যে সোনার মাকড়িগুলো রয়েছে সেগুলি খুলে আমার কাছে নিয়ে এস।
3
ইসরায়েলীরা সকলেই তখন সোনার মাকড়িগুলো খুলে হারোণের কাছে নিয়ে এল।
4
তিনি তাদের কাছ থেকে ঐগুলো নিয়ে ছাঁচে ঢালাই করে, একটি সোনার গোবৎস তৈরী করলেন। লোকে তখন বলতে লাগল, হে ইসরায়েলকুল! ইনিই হচ্ছেন তোমাদের দেবতা যিনি মিশর থেকে উদ্ধার করে এনেছেন।
5
এই সব দেখে হারোণ সেই মূর্তির সামনে একটি বেদী নির্মাণ করে দিলেন এবং ঘোষণা করলেন, আগামী কাল প্রভু পরমেশ্বরের সম্মানে উৎসব হবে।
6
পরের দিন ইসরায়েলীরা ভোরে উঠে হোম, স্বস্ত্যয়ন ও বলি উৎসর্গ করল। তারপর তারা পানাহার ও উচ্ছৃঙ্খল আনন্দে উন্মত্ত হয়ে উঠল।
7
প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, তুমি শীঘ্র ফিরে যাও, তুমি যাদের মিশর থেকে উদ্ধার করে এনেছ তারা দুষ্কর্মে লিপ্ত হয়েছে।
8
এই অল্প সময়ের মধ্যেই তারা আমার নির্দেশিত পথ থেকে ভ্রষ্ট হয়েছে। তারা ছাঁচে ঢালাই করে একটি গোবৎসের প্রতিমূর্তি নির্মাণ করে পূজা করেছে ও তার কাছে বলি উৎসর্গ করেছে। তারা বলেছে, হে ইসরায়েলকুল! ইনিই হচ্ছেন তোমাদের দেবতা যিনি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন।
9
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, আমি এই লোকদের চিনি, এরা অত্যন্ত অবাধ্য এক জাতি
10
সুতরাং তুমি বাধা দিও না, ওদের বিরুদ্ধে আমার ক্রোধ এখন প্রজ্বলিত হবে, ওদের আমি ধ্বংস করব, কিন্তু তোমাকে ভিত্তি করে আমি উৎপন্ন করব মহান এক জাতি।
11
মোশি তখন তাঁর আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কাছে বিনতি করে বললেন, মহাপরাক্রম ও বাহুবলে যে প্রজাদের তুমি মিশর থেকে উদ্ধার করে এনেছ, তাদের বিরুদ্ধে কেন প্রজ্বলিত হবে তোমার ক্রোধ?
12
মিশরীরা কেন একথা বলার সুযোগ পাবে যে ওদের অনিষ্ট করার জন্য, পার্বত্য অঞ্চলে এনে ওদের ধ্বংস করার জন্য, ধরাপৃষ্ঠ থেকে ওদের বিলুপ্ত করার অসৎ উদ্দেশে প্রভু পরমেশ্বর ওদের বার করে এনেছিলেন? তোমার ভয়ঙ্কর ক্রোধ সংবরণ কর প্রভু পরমেশ্বর। তোমার প্রজাদের অনিষ্ট করার সঙ্কল্প পরিবর্তন কর।
13
তোমার দাস অব্রাহাম, ইস্হাক ও ইসরায়েলের কথা স্মরণ কর। তাঁদের তুমি নিজ নামে শপথ করে প্রতিশ্রুতি দিয়েছিলে যে, আকাশের নক্ষত্ররাজির মত তুমি তাঁদের বংশবৃদ্ধি করবে। তাঁদের বংশধরদের তুমি তোমার প্রতিশ্রুত এই দেশ দেবে। এই দেশে তাদের স্বত্বাধিকার হবে চিরস্থায়ী।
14
এই কথার পর প্রভু পরমেশ্বর তাঁর সঙ্কল্প পরিবর্তন করলেন। তাঁর প্রজাদের অনিষ্ট সাধন থেকে নিবৃত্ত হলেন।
15
মোশি তখন বিদায় নিলেন এবং দশ অনুশাসন খোদিত প্রস্তর ফলক দুটি সঙ্গে নিয়ে পাহাড় থেকে নেমে এলেন। প্রস্তর ফলক দুটির সামনে ও পিছনে দুদিকেই লেখা ছিল।
16
ঈশ্বর স্বয়ং এই ফলক দুটি তৈরী করেছিলেন এবং এগুলির উপরে উৎকীর্ণ ছিল তাঁরই হস্তাক্ষর।
17
যিহোশূয় জনতার চীৎকার ও হৈ চৈ শুনে মোশিকে বললেন, শিবিরে যুদ্ধের কোলাহল শোনা যাচ্ছে।
18
কিন্তু মোশি বললেনঃ এ তো নয় বীরের রণহুঙ্কার, কিম্বা পরাজিতের আর্তনাদ, আমি যে শুনছি সঙ্গীতের সুললিত তান!
19
শিবিরের কাছাকাছি এসে মোশি সেই গোবৎসের মূর্তি ও তার সামনে ইসরায়েলীদের উদ্দাম নৃত্য দেখতে পেলেন। এই দেখে তিনি প্রচণ্ড ক্রোধে হাতের ফলক দুটি ছুঁড়ে ফেলে দিলেন। পাহাড়তলিতে পড়ে সে দুটি ভেঙ্গে গেল।
20
তারপর মোশি তাদের গোবৎসের মূর্তিটি নিয়ে আগুণে গলিয়ে, ভেঙ্গে গুঁড়ো করে জলের উপর ছড়িয়ে দিলেন। তারপর সেই জল তিনি ইসরায়েলীদের সকলকে খাওয়ালেন।
21
তিনি হারোণকে জিজ্ঞাসা করলেন, এই লোকগুলি তোমার কি করেছিল যে তুমি তাদের এই মহাপাপে লিপ্ত করলে?
22
হারোণ বললেন, তুমি আমার উপর রাগ করো না, তুমি তো জান এদের প্রবৃত্তি কত খারাপ!
23
এরা আমাকে বলল, আমাদের পরিচালনা করার জন্য একজন দেবতা তৈরী করে দিন, কারণ মিশর থেকে যিনি আমাদের উদ্ধার করে এনেছিলেন সেই মোশির খবর আমরা কিছুই জানি না।
24
আমি তাদের বললাম, তোমাদের মধ্যে যার যা সোনাদানা আছে, এনে আমাকে দাও। তারা সেগুলি আমাকে এনে দিলে আমি সেসব আগুনে গলিয়ে এই গোবৎসের মূর্তিটি তৈরী করে দিলাম।
25
মোশি দেখলেন ইসরায়েলীরা স্বেচ্ছাচারী হয়ে গেছে। শত্রুপরিবেষ্টিত পরিবেশে হারোণই তাদের এই স্বেচ্ছাচারিতার সুযোগ করে দিয়েছিলেন।
26
তিনি তখন শিবির সন্নিবেশের প্রবেশপথে দাঁড়িয়ে বললেন, প্রভু পরমেশ্বরের পক্ষে যারা আছ তারা আমার কাছে এস। তখন লেবির বংশধরেরা সকলে এসে তাঁর পাশে দাঁড়াল।
27
তিনি তাঁদের বললেন, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ এই: তোমরা সকলে তরবারি হাতে শিবির সন্নিবেশের মধ্যে গিয়ে প্রত্যেকটি শিবির আক্রমণ কর এবং তোমাদের ভাই, বন্ধু ও প্রতিবেশীদের হত্যা কর।
28
লেবির বংশধরেরা মোশির নির্দেশ পালন করল। ফলে সেদিন প্রায় তিন হাজার লোক নিহত হল।
29
মোশি তাদের বললেন, তোমরা আজ নিজেদের সন্তান ও ভাইদের বিপক্ষে গিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিজেদের সম্পূর্ণ ভাবে উৎসর্গ করেছ। এই জন্য প্রভু পরমেশ্বর আজ তোমাদের আশীর্বাদ করবেন।
30
পরের দিন মোশি ইসরায়েলীদের বললেন, তোমরা মহাপাপ করেছ। তবে আমি এখন প্রভু পরমেশ্বরের কাছে যাব এবং হয়তো তোমাদের পাপের ক্ষমা চেযে নিতে পারব।
31
মোশি প্রভু পরমেশ্বরের কাছে ফিরে গিয়ে বললেন, এই লোকেরা মহাপাপ করেছে। তারা সোনার বিগ্রহ তৈরী করেছে।
32
কিন্তু হে প্রভু, তুমি এদের ক্ষমা কর। যদি না কর তাহলে দয়া করে তোমার লেখা পুস্তক থেকে আমার নাম মুছে দাও।
33
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, যে ব্যক্তি আমার বিরুদ্ধে পাপ করেছে, আমি শুধু তারই নাম আমার পুস্তক থেকে বাদ দেব।
34
তুমি এখন যাও এবং যে স্থান আমি নির্দিষ্ট করে দিয়েছি, সেখানে এই লোকদের নিয়ে যাও। আমার স্বর্গদূত তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। আমার নির্ধারিত বিচারদিনে আমি এদের পাপের দণ্ডবিধান করব।
35
ইসরায়েলীরা হারোণের তৈরী স্বর্ণ গোবৎসের পূজা করেছিল বলে প্রভু পরমেশ্বর তাদের মহামারী পাঠিয়ে দণ্ড দিলেন।
← Chapter 31
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 33 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40