bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Exodus 21
Exodus 21
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 22 →
1
ইসরায়েলীদের মধ্যে তুমি এই বিধি প্রবর্তন করবে:
2
তোমরা যদি কোন হিব্রু দাস কিনে আন, তাহলে সেই ক্রীতদাস ছয় বছর তোমাদের সেবা করবে। সপ্তম বছরে সে মুক্ত হবে, তার জন্য তাকে কোন মুক্তিপণ দিতে হবে না।
3
সে যদি একাই তোমাদের পরিবারে আসে, তবে যাওয়ার সময় সে একাই যাবে। কিন্তু সে যদি সস্ত্রীক এসে থাকে, তাহলে তার স্ত্রী তার সঙ্গে যাবে।
4
যদি তার মনিব তার বিবাহ দেয় এবং সেই স্ত্রীর গর্ভে তার ছেলেমেয়ে হয়, তবে সেই স্ত্রী ও ছেলেমেয়েগুলি মনিবের বাড়িতেই থেকে যাবে, সে শুধু একাই চলে যাবে।
5
যদি কোন ক্রীতদাস বলে, আমি আমার মনিবকে ভালবাসি, আমার স্ত্রী ও ছেলেমেয়েদেরও ভালবাসি, আমি মুক্ত হতে চাই না, তাহলে তার মনিব তাকে
6
ঈশ্বরের এবং উপাসনার স্থানে নিয়ে যাবে। তাকে বাড়ির দরজা বা খুঁটির কাছে নিয়ে গিয়ে একটি সূঁচ দিয়ে তার কান ফুটো করে দেবে। তখন সে আজীবন তার মনিবের ক্রীতদাস হয়ে থাকবে।
7
কেউ যদি তার কন্যাকে ক্রীতদাসীরূপে বিক্রি করে দেয়, তাহলে সেই দাসী কিন্তু ক্রীতদাসদের মত মুক্তিলাভ করবে না।
8
তার মনিব যদি স্ত্রীরূপে গ্রহণ করার উদ্দেশ্যে তাকে কিনে থাকে, কিন্তু সে যদি তার মনিবকে সন্তুষ্ট করতে পারে, তাহলে মনিব তাকে মুক্তি অর্জনের সুযোগ দেবে। মনিব তাকে কোন বিদেশীর কাছে বিক্রি করতে পারবে না, তাহলে অন্যায় করা হবে।
9
মনিব যদি তাকে পুত্রবধূরূপে গ্রণ করে, তাহলে সে তাকে কন্যার অধিকার দান করবে।
10
সে অন্য স্ত্রী গ্রহণ করলেও প্রথমা স্ত্রীকে অন্নবস্ত্র ও দাম্পত্য অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।
11
যদি মনিব তার দাসীর উক্ত তিনটি দাবী পূরণ না করে, তাহলে সে তাকে মুক্তি দিতে বাধ্য থাকবে, কিন্তু তার জন্য কোন অর্থ গ্রহণ করতে পারবে না।
12
কারও আঘাতের ফলে কেউ যদি মারা যায়, তবে সেই ব্যক্তির অবশ্যই মৃত্যুদণ্ড হবে।
13
কিন্তু যদি তার হত্যার কোন উদ্দেশ্য না থাকে, আকস্মিকভাবে এই ঘটনা ঘটে যায়, তাহলে আমার নির্দিষ্ট স্থানে সে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে পারবে।
14
কিন্তু কেউ যদি হিংসার বশে ছলনা করে তার প্রতিবেশীকে হত্যা করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এমনকি সে যদি আমার বেদীতে গিয়ে আশ্রয়ও নেয়, তাহলেও এর অন্যথা হবে না।
15
পিতা বা মাতাকে যে প্রহার করবে তার অবশ্যই প্রাণদণ্ড হবে।
16
যদি কেউ মানুষ অপহরণ করে বিক্রি করে বা নিজের কাছে রাখে তাহলে তার প্রাণদণ্ড হবে।
17
পিতা বা মাতাকে যে অভিশাপ দেবে তারও প্রাণদণ্ড হবে।
18
ঝগড়া বিবাদের সময় কেউ যদি কাউকে পাথর ছুঁড়ে মারে বা ঘুষি মেরে জখম করে এবং তার ফলে যদি সেই আহত ব্যক্তির মৃত্যু না হয়, যদি সে শুধু শয্যাশায়ী হয়ে থাকে,
19
এবং পরে উঠে লাঠির সাহায্যে চলাফেরা করতে পারে তাহলে আঘাতকারীর কোন দণ্ড হবে না। সে শুধু আহত ব্যক্তির অযথা সময় নষ্টের জন্য ক্ষতিপূরণ দেবে ও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত শুধু আহত ব্যক্তির চিকিৎসার ব্যয় বহন করবে।
20
যদি কেউ তার দাস ও দাসীকে লাঠি দিয়ে এমন প্রহার করে যে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তি অবশ্যই দণ্ডিত হবে।
21
কিন্তু সে যদি দুই-একদিন বেঁচে থাকে, তাহলে মনিবের কোন দণ্ড হবে না, কারণ সে তারই সম্পত্তি। এভাবে সম্পত্তি নষ্ট হওয়ার ফলে তার যথেষ্ট ক্ষতি হয়েছে।
22
মারামারির সময় কোন ব্যক্তি যদি গর্ভবতী কোন নারীকে আঘাত করে এবং তার ফলে তার গর্ভপাত হয়, কিন্তু তার আর কোন ক্ষতি না হয়, তাহলে দোষী সেই নারীর স্বামীর দাবী অনুযায়ী বিচারকদের দ্বারা নির্দিষ্ট জরিমানা দিতে বাধ্য থাকবে।
23
কিন্তু কারও যদি অঙ্গহানি হয়, তাহলে তোমরা প্রাণের পরিবর্তে প্রাণ,
24
চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, হাতের বদলে হাত, পায়ের বদলে পা,
25
পোড়া দাগের বদলে পোড়া দাগ, ক্ষতের বদলে ক্ষত, কালশিরার বদলে কালশিরা — এই নীতিতে দণ্ড বিধান করবে।
26
কেউ যদি আঘাত করে তার দাস বা দাসীর চোখ নষ্ট করে দেয়, তবে চোখের ক্ষতিপূরণ হিসাবে মালিক তাকে মুক্তি দেবে।
27
যদি কারও আঘাতের ফলে তার দাস বা দাসীর দাঁত ভেঙ্গে যায়, তাহলে দাঁতের ক্ষতিপূরণ স্বরূপ মনিব তাকে মুক্তি দেবে।
28
যদি কোন ষাঁড় কোন পুরুষ বা নারীকে গুঁতিয়ে মেরে ফেলে তাহলে সেই ষাঁড়টিকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে। তার মাংস খাওয়া চলবে না। ষাঁড়টির মালিক এর জন্য দায়ী হবে না।
29
কিন্তু যদি ষাঁড়টির আগে থেকেই গুঁতানো অভ্যাস থাকে এবং যদি তার মালিককে এ বিষয়ে সাবধান করে দেওয়া সত্ত্বেও সে ষাঁড়টিকে বেঁধে না রাখে এবং সেই ষাঁড় কোন পুরুষ বা নারীকে মেরে ফেলে তাহলে ষাঁড়টিকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে এবং তার মালিকেরও প্রাণদণ্ড হবে।
30
তার দণ্ডমোচনের জন্য যদি কোন প্রায়শ্চিত্ত নির্ধারিত হয়, তাহলে তাকে তার প্রাণের পরিবর্তে নির্ধারিত ক্ষতিপূরণ পুরোপুরি দিতে হবে।
31
ষাঁড়টি যদি কারও ছেলে বা মেয়েকে গুঁতোয়, তাহলে ঐ একই নীতিতে তার বিচার হবে।
32
ষাঁড়টি যদি কারও দাস বা দাসীকে গুঁতিয়ে মারে তাহলে ষাঁড়ের মালিক ক্রীতদাসের মালিককে ত্রিশ শেকেল পরিমাণ রূপো ক্ষতিপূরণ দেবে, আর ষাঁড়টিকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হবে।
33
যদি কেউ কুয়োর মুখ খুলে রাখে, কিম্বা কুয়ো খুঁড়ে তার মুখ না ঢাকে
34
এবং সেই কুয়োর মধ্যে কারও বলদ বা গাধা পড়ে মারা যায়, তাহলে কুয়োর মালিককে ক্ষতিপূরণ দিতে হবে। পশুর মালিককে সে টাকা দেবে এবং মরা পশুটা তার হবে।
35
যদি কারও ষাঁড় অন্য কারও ষাঁড়কে গুঁতিয়ে মারে, তাহলে জ্যান্ত ষাঁড়টি বিক্রি করে তার দাম দুই মালিক ভাগ করে নেবে, মরা ষাঁড়ের মাংসও দুজনে ভাগ করে নেবে।
36
কিন্তু যদি জানা যায় যে ষাঁড়টির আগেও গুঁতানোর অভ্যাস ছিল এবং তার মালিক তাকে বেঁধে রাখেনি, তাহলে তার মালিককে ষাঁড়ের পরিবর্তে ষাঁড়ই ক্ষতিপূরণ দিতে হবে। মরা পশুটি তার প্রাপ্য হবে।
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 22 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40