bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Exodus 30
Exodus 30
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 29
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 31 →
1
তুমি ধূপ জ্বালানোর জন্য শিটিম কাঠের একটি বেদী নির্মাণ করবে।
2
এটি হবে চারকোণা, এক হাত লম্বা, এক হাত চওড়া এবং দুহাত উঁচু। এর শৃঙ্গগুলি একই সাথে অখণ্ড ভাবে নির্মিত হবে।
3
এর উপরিভাগে, চারিধার এবং শৃঙ্গগুলি তুমি খাঁটি সোনা দিয়ে মুড়ে দেবে। এর চারিধারে সোনার বেড় তৈরী করে দেবে।
4
এটির জন্য তুমি দুই জোড়া সোনার আঙটা তৈরী করে বেড়ের নীচে দুই ধারে জুড়ে দেবে যেন এটিকে বয়ে নিয়ে যাওয়ার ডাণ্ডা দুটি ঐ আঙটার মধ্যে গলানো যায়।
5
শিটিম কাঠের দুটি ডাণ্ডা তৈরী করে তুমি সেগুলি সোনা দিয়ে মুড়ে দেবে।
6
চুক্তি সিন্দুকের সম্মুখে যে পর্দা থাকবে, তারই সামনে যেখানে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব সেখানে এই বেদীটি স্থাপন করবে।
7
এই বেদীর উপরে হারোণ সুগন্ধি ধূপ জ্বালাবে। প্রতিদিন সকালে প্রদীপগুলি পরিষ্কার করার সময় সুগন্ধি ধূপ জ্বালাবে।
8
সন্ধ্যায় প্রদীপ জ্বালাবার সময় আবার সে ধূপ জ্বালাবে। প্রভু পরমেশ্বরের সম্মুখে বংশানুক্রমে এইভাবে চিরকাল নিয়মিত ধূপ জ্বালাতে হবে।
9
এই বেদীর উপরে তোমরা কোন নির্দিষ্ট ধূপ জ্বালাবে না। হোম-বলি, ভোগ বা কোন পানীয় নৈবেদ্য উৎসর্গ করবে না।
10
বছরে একবার হারোণ বেদীর শৃঙ্গে প্রায়শ্চিত্ত বলির রক্ত লেপন করে বেদীকে শুচি করবে। বার্ষিক প্রায়শ্চিত্ত বলির রক্ত দিয়ে সে বেদী শোধন করবে । প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত এই বেদী মহাপবিত্র।
11
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
12
তুমি যখন ইসরায়েলীদের সংখ্যা গণনা করবে তখন প্রত্যেক ব্যক্তি তার জীবনের জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে মুক্তিপণ দেবে যেন লোকগণনার সময় তাদের কোন বিপত্তি না ঘটে।
13
তালিকাভুক্ত প্রত্যেক ব্যক্তি পবিত্র পীঠস্থানের শেকেলের মাপে আধ শেকেল প্রভু পরমেশ্বরের উদ্দেশে দান করবে (বিশ গেরায় এক শেকেল)।
14
বিশ বছর এবং তার বেশী বয়সের তালিকাভুক্ত প্রত্যেক লোক প্রভু পরমেশ্বরের উদ্দেশে এই পরিমাণ অর্থ দান করবে।
15
প্রভু পরমেশ্বরকে ব্যক্তিগতভাবে মুক্তিপণ দেবার সময় যারা ধনী তারা এর চেয়ে বেশী দেবে না এবং যারা গরীব তারা কম দেবে না।
16
এই মুক্তিপণ বাবদ যে অর্থ ইসরায়লীদের কাছ থেকে সংগৃহীত হবে তা তুমি সম্মিলন শিবিরের ক্রিয়াকর্মের জন্য ব্যয় করবে। তোমাদের জীবনের জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ এই মুক্তিপণ প্রভু পরমেশ্বরের কাছে ইসরায়েলীদের স্মারকস্বরূপ হবে।
17
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
18
তুমি পায়া সমেত একটি পিতলের গামলা তৈরী করবে। সম্মিলন শিবির ও বেদীর মাঝখানে সেটি স্থাপন করে জল পূর্ণ করবে।
19
হারোণ ও তার পুত্রেরা সেই জলে হাত-পা ধোবে।
20
সম্মিলন শিবিরে প্রবেশ করার সময়, শিবিরের ভিতরে পরিচর্যা করার সময় কিম্বা প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম-বলি উৎসর্গের জন্য বেদীর কাছে যাওয়ার সময়
21
তারা সেই জলে হাত-পা ধোবে। অন্যথায় তারা মারা যাবে। হারোণ ও তার বংশধরদের চিরকাল এই রীতি অতি অবশ্যই পালন করতে হবে।
22
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
23
তুমি এই গন্ধ্যদ্রব্যগুলি সংগ্রহ করবে: পবিত্র পীঠস্থানের শেকেলের নির্দিষ্ট মান অনুযায়ী পাঁচশো শেকেল গন্ধরস, তার অর্ধেক পরিমাণ অর্থাৎ আড়াইশো শেকেল সুগন্ধি দারুচিনি,
24
আড়াইশো শেকেল সুগন্ধি বচ, পাঁচশো শেকেল মিহি দারুচিনি ও এক হিন জলপাইয়ের তেল।
25
এইগুলির সংমিশ্রণে তুমি গন্ধদ্রব্য প্রস্তুতকারকদের পদ্ধতি অনুযায়ী পবিত্র অভিষেকের তেল প্রস্তুত করবে।
26
এই পবিত্র তেল দিয়ে তুমি সম্মিলন শিবির, চুক্তিসিন্দুক
27
বেদী ও তার সমস্ত আসবাবপত্র, দীপাধার ও তার সব সরঞ্জাম, ধূপ বেদী,
28
হোমের বেদী ও তার সমস্ত পাত্র, প্রক্ষালন পাত্র ও তার পায়াগুলি অভিসিঞ্চিত করবে।
29
এইভাবে তুমি এগুলি শুদ্ধ করে, উৎসর্গ করবে। এগুলি হবে মহাপবিত্র বস্তু। এগুলির সঙ্গে কোন কিছুর সংস্পর্শ ঘটলে তা পূত ও পবিত্র বলে গণ্য হবে।
30
হারোণ ও তার পুত্রদের তুমি অভিষেক করে আমার পৌরোহিত্যের কাজের জন্য উৎসর্গ করবে।
31
ইসরায়েলীদের বলবে যেন তারা বংশানুক্রমে এই পবিত্র অভিষেকের তেল আমার সেবায় ব্যবহার করে।
32
কোন সাধারণ ব্যক্তির দেহে এই তেল ঢালবে না কিম্বা এর প্রকরণ অনুযায়ী এই ধরণের কোন তেল প্রস্তুত করবে না। এই তেল পবিত্র, একে তোমরা পূত ও স্বতন্ত্র বলে গণ্য করবে।
33
যে ব্যক্তি এই ধরণের তেল প্রস্তুত করবে বা যে সাধারণ কোন লোকের দেহে এই তেল ঢালবে সে সমাজচ্যুত হবে।
34
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি সমপরিমাণে এই সুগন্ধি দ্রব্যগুলি সংগ্রহ করবে, গুগ্গুল, নখী, কুন্দুরু ও খাঁটি ধূপ।
35
এইগুলি একসঙ্গে মিশিয়ে তুমি গন্ধদ্রব্য প্রস্তুতকারকদের পদ্ধতি অনুযায়ী লবণ সহযোগে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করবে। এ হবে খাঁটি ও পবিত্র বস্তু।
36
এর খানিকটা অংশ তুমি খুব মিহি করে গুঁড়ো করবে এবং তা সম্মিলন শিবিরের মধ্যে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করার স্থানে অর্থাৎ চুক্তি সিন্দুকের সম্মুখে রাখবে। এই ধূপ তোমরা মহাপবিত্র বলে গণ্য হবে।
37
এই প্রকরণ অনুযায়ী কোন ধূপ তোমরা নিজেদের ব্যবহারের জন্য তৈরী করবে না একে তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে পূত ও স্বতন্ত্র বস্তু বলে বিবেচনা করবে।
38
যে ব্যক্তি নিজের ব্যবহারের জন্য এই ধরণের ধূপ প্রস্তুত করবে সে সমাজচ্যুত হবে।
← Chapter 29
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 31 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40