bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Exodus 36
Exodus 36
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 35
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 37 →
1
বৎসলেল, অহলিয়াব এবং অন্যান্য কারিগর যাদের প্রভু পরমেশ্বর নৈপুণ্য ও বিচক্ষণতা দান করেছেন, পবিত্র আবাস নির্মাণের জন্য প্রয়োজনীয় সব কাজের অভিজ্ঞতা যাদের আছে, তারা সকলে প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী সব কাজ করবে।
2
বৎসলেল, অহলিয়াব এবং এই কাজে আগ্রহী অন্যান্য কারিগর যাদের প্রভু পরমেশ্বর নৈপুণ্য ও বিচক্ষণতা দান করেছিলেন তাদের সকলকে ডেকে মোশি কাজ সুরু করতে বললেন।
3
পবিত্র আবাস নির্মাণের জন্য ইসরায়েলীরা যে সব জিনিস দান করেছিল, মোশির কাছ থেকে সবই তারা পেল। লোকেরা তখনও প্রতিদিন সকালে স্বেচ্ছায় তাদের উপহারসামগ্রী দান করছিল।
4
পবিত্র আবাস নির্মাণের কাজে নিযুক্ত কারিগরেরা তখন তাদের কাজ ছেড়ে মোশির কাছে এসে বলল,
5
প্রভু পরমেশ্বর যে সব কাজ করার নির্দেশ দিয়েছেন, তার জন্য আমাদের যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশী জিনিস লোকে নিয়ে আসছে।
6
মোশি তখন ছাউনির সর্বত্র এই নির্দেশ জানিয়ে দিলেন যে পবিত্র আবাস নির্মাণের জন্য নারী বা পুরুষ কেউ যেন আর কোন উপহার না আনে।
7
লোকেরা তখন উপহার আনা বন্ধ করল। সমস্ত কাজের জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশী উপহারসামগ্রী তখন সংগৃহীত হয়ে গিয়েছিল।
8
কাজে নিযুক্ত দক্ষ কারিগরেরা সকলে মিলে শিবিরটি তৈরী করল। নীল, বেগুনী ও লাল রং এর সূক্ষ্ম সুতোয় তৈরী দশটি পর্দা জুড়ে এটি তৈরী করা হল। এগুলির উপরে সূচীশিল্পের কাজ করা করূব মূর্তি আঁকা ছিল।
9
সবগুলি পর্দা ছিল এক মাপের, আটাশ হাত লম্বা ও চার হাত চওড়া।
10
তারা পাঁচটি করে পর্দা একসঙ্গে জোড়া দিয়েছিল।
11
এবং প্রত্যেক প্রস্থ পর্দার ধারে নীল সুতো দিয়ে ফাঁস তৈরী করে দিয়েছিল।
12
প্রত্যেক প্রস্থ পর্দার ধারে তারা পঞ্চাশটি ফাঁস তৈরী করেছিল। এই ফাঁসগুলি পরস্পর মুখোমুখিভাবে সাজানো হয়েছিল।
13
পঞ্চাশটি সোনার আঙটা তৈরী করে তারা সেগুলির সাহায্যে ঐ দুই প্রস্থ পর্দা জোড়া দিয়ে পুরো একটি তাঁবু প্রস্তুত করল।
14
তারপর তাঁবুর উপরে ছাউনির জন্য তারা ছাগলের লোমের এগারোটি পর্দা তৈরী করল।
15
এগারোটি পর্দার সবগুলিই ছিল সমান মাপের, ত্রিশ হাত লম্বা ও চার হাত চওড়া।
16
তারা এক প্রস্থে পাঁচটি পর্দা এবং অপর প্রস্থে বাকী ছয়টি পর্দা একসঙ্গে জুড়ে দিল।
17
প্রথম প্রস্থের শেষ পর্দা এবং দ্বিতীয় প্রস্থের শেষ পর্দাটির ধারে পঞ্চাশটি করে ফাঁস তৈরী করা হল।
18
পিতলের পঞ্চাশটি আঙটা দিয়ে সেগুলি জুড়ে গোটা একটা ছাউনি তৈরী করা হল।
19
শিবিরের চূড়া ঢাকার জন্য তারা ভেড়ার পাকানো চামড়ার একটি এবং উৎকৃষ্ট চামড়ার একটি আচ্ছাদন তৈরী করল।
20
তারপর তারা শিবিরের জন্য শিটিম কাঠের খাড়া তক্তা তৈরী করল।
21
তক্তাগুলির প্রত্যেকটি ছিল দশহাত লম্বা ও দেড় হাত চওড়া।
22
তক্তাগুলি পরস্পর জোড়া দেওয়ার জন্য প্রত্যেকটির সঙ্গে দুটো করে পায়া লাগানো ছিল। শিবিরের সবগুলি তক্তাই এই ভাবে তৈরী করা হল।
23
তক্তাগুলি সাজানো হল এই ভাবে: দক্ষিণ দিকে কুড়িটি তক্তা।
24
প্রত্যেকটি তক্তার নীচে তার পায়া দুটি বসানোর জন্য দুটি করে রূপোর খাপ। কুড়িটি তক্তার জন্য সবশুদ্ধ চল্লিশটির রূপোর খাপ।
25
শিবিরের উত্তর দিকে কুড়িটি তক্তা।
26
প্রত্যেকটি তক্তার নীচে দুটি করে মোট চল্লিশটি রূপোর খাপ।
27
শিবিরের পিছনে পশ্চিম দিকে ছয়টি তক্তা।
28
শিবিরের পিছনে দুই কোণে দুটি তক্তা।
29
এই তক্তা দুটি ছিল দুভাঁজ করা, উপরে ও নীচে একটি আঙটা দিয়ে জোড়া দেওয়া।
30
দুই কোণের দুটি তক্তা তারা একই ভাবে তৈরী করেছিল। সবশুদ্ধ ছিল আটটি তক্তা এবং এদের দুটি করে পায়ার জন্য মোট ষোলটি রূপোর খাপ।
31
তারপর তারা শিটিম কাঠের খিল তৈরী করল। শিবিরের একদিকের জন্য পাঁচটি
32
অন্যদিকের জন্য আর পাঁচটি এবং শিবিরের পিছনে পশ্চিম দিকের জন্য পাঁচটি খিল তৈরী করা হল।
33
মাঝের খিলটি তক্তাগুলির মাঝ বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রসারিত ছিল।
34
তক্তাগুলি সোনা দিয়ে মুড়ে দেওয়া হল। খিলগুলি লাগানোর জন্য সোনার আঙটা তৈরী করা হল এবং খিলগুলিও সোনা দিয়ে মুড়ে দেওয়া হল।
35
নীল, বেগুনী, লাল ও সূক্ষ্ম সাদা সুতো দিয়ে তারা একটি পর্দা তৈরী করল। এটির উপরে সূচীশিল্পের কাজ করা করূবমূর্তি আঁকা ছিল।
36
এটি টাঙ্গানোর জন্য তারা শিটিম কাঠের চারটি খুঁটি তৈরী করে সোনা দিয়ে মুড়ল। এগুলির আঙটাও ছিল সোনার। এগুলি বসানের জন্য চারটি রূপোর খাপ তৈরী করা হল।
37
শিবিরের প্রবেশ দ্বারের জন্য তারা নীল, বেগুনী, লাল ও সূক্ষ্ম সাদা সুতো দিয়ে আর একটি পর্দা তৈরী করল। এটিও সূচীশিল্প শোভিত।
38
এটি টাঙ্গানোর জন্য আঙটা সমেত পাঁচটি খুঁটি তৈরী করা হল। এগুলির মাথা ও কাণ্ড সোনা দিয়ে মুড়ে দেওয়া হল কিন্তু এগুলির খাপ পাঁচটি হল পিতলের।
← Chapter 35
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 37 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40