bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Exodus 12
Exodus 12
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 13 →
1
প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন,
2
এই মাসই তোমাদের বৎসরের প্রথম মাস হিসাবে গণ্য হবে।
3
সমগ্র ইসরায়েলী সমাজের কাছে তোমরা ঘোষণা কর: এই মাসের দশ তারিখে প্রত্যেক ব্যক্তি তার পরিবারের জন্য একটি মেষশাবক সংগ্রহ করবে। প্রত্যেক পরিবারের জন্য একটি করে মেষশাবক নির্দিষ্ট।
4
কোন পরিবার যদি সম্পূর্ণ একটা মেষশাবকের মাংস আহার করে শেষ করতে না পারে তাহলে সেই পরিবারের কর্তা তার নিকটতম প্রতিবেশির সঙ্গে মিলে একটি মেষশাবক সংগ্রহ করবে। পরিবারের লোকসংখ্যা এবং প্রত্যেকের খাওয়ার পরিমাণ হিসেব করেই তারা মেষশাবকটি সংগ্রহ করবে।
5
পশুটি নিখুঁত এবং এক বছর বয়সের পুংশাবক হওয়া চাই। মেষ কিংবা ছাগ শাবকের যে কোন একটি হলেই চলবে।
6
সেই শাবকটিকে তোমরা এই মাসের চোদ্দ তারিখ পর্যন্ত সযত্নে পালন করবে এবং ঐ দিন সন্ধ্যায় সমগ্র ইসরায়েলী সমাজ সমবেতভাবে ঐ পশুগুলিকে বধ করবে।
7
তারপর তার রক্ত কিছুটা নিয়ে তারা যে ঘরে বসে সেই মাংস খাবে, সেই ঘরের দরজার দুই বাজু এবং উপরের অংশে লাগাবে।
8
সেই রাত্রে তারা সেই মাংস আগুনে ঝলসে খামিরবিহীন রুটি ও তেতো শাকের সঙ্গে খাবে।
9
ঐ মাংস তোমরা কাঁচা বা জলে সেদ্ধ করে খাবে না, মাথা, পা সমেত সবশুদ্ধ পশুটিকে আগুনে ঝল্সে খাবে। তার কোন অংশ ফেলা যাবে না।
10
তোমরা ঐ মাংসের কিছুই সকাল পর্যন্ত অবশিষ্ট রাখবে না। খাওয়ার পরে যা কিছু বাকী থাকবে সব আগুনে পুড়িয়ে ফেলবে।
11
এইভাবে তোমরা আহার করবে: তোমরা শক্ত করে কটিবন্ধন করবে, পায়ে পরে নেবে পাদুকা এবং হাতে নেবে যষ্টি — এই অবস্থায় তোমরা তাড়াতাড়ি খেয়ে নেবে। এই হবে প্রভু পরমেশ্বরের তারণোৎসব।
12
ঐ রাত্রে আমি মিশরের মধ্য দিয়ে যাব এবং মিশরের মানুষ ও পশু নির্বিশেষে সকলের প্রথমজাত সন্তানকে সংহার করব। আমি প্রভু পরমেশ্বর এইভাবেই মিশরের দেবতাদের দণ্ডবিধান করব।
13
তোমরা যে সব বাড়িতে বাস কর, সেগুলি এই রক্তের দ্বারা চিহ্নিত করবে। যে সব বাড়িতে রক্তের চিহ্ন দেখব সেগুলি আমি পরিহার করে যাব। মিশরের উপর আমি যে মারাত্মক আঘাত হানব তা তোমাদের স্পর্শ করবে না।
14
তোমরা এই দিনটিকে স্মরণীয় দিনরূপে উদ্যাপন করবে এবং এই দিনে প্রভু পরমেশ্বরের উৎসব করবে। পুরুষানুক্রমে চিরকাল তোমরা এই রীতি পালন করবে।
15
সাত দিন তোমরা খামিরবিহীন রুটি খাবে। প্রথম দিনেই বাড়ি থেকে সমস্ত খামির সরিয়ে ফেলবে। প্রথম দিন থেকে সপ্তম দিনের মধ্যে যদি কেউ খামিরযুক্ত রুটি খায় তাহলে সে ইসরায়েলী সমাজ থেকে বিচ্যুত হবে।
16
প্রথম ও সপ্তম দিনে পবিত্র সমাবেশের আয়োজন করবে। ঐ দুই দিন খাবার তৈরী করা ছাড়া আর কোন কাজ করা চলবে না।
17
এই নির্দেশগুলি তোমরা যথাযথভাবে পালন করব কারণ মনে রেখ, এই দিনে আমি তোমাদের সমগ্র জাতিকে মিশর থেকে উদ্ধার করে এনেছিলাম। তোমরা পুরুষানুক্রমে চিরকাল উল্লিখিত বিধি অনুযায়ী এই দিবস উদ্যাপন করবে।
18
তোমরা প্রথম মাসের চোদ্দ তারিখের সন্ধ্যা থেকে আরম্ভ করে একুশ তারিখের সন্ধ্যা পর্যন্ত খামিরবিহীন রুটি খাবে।
19
এই সাতদিন তোমরা ঘরে কোন খামির রাখবে না। এই সময়ে কেউ যদি খামিরযুক্ত কিছু খায়, তাহলে বিদেশী বা স্বজাতি, যেই হোক না কেন ইসরায়েলী সমাজে সে হবে পতিত।
20
তোমরা খামিরযুক্ত কিছুই খাবে না, তোমাদের সকলের বাড়িতে শুধু খামিরবিহীন রুটি খাওয়া হবে।
21
মোশি ইসরায়েলীদের নেতৃস্থানীয় সকলকে ডেকে বললেন, তোমরা এখনই গিয়ে প্রত্যেক পরিবারের জন্য মেষশাবক জোগাড় করে তারণোৎসবের বলি উৎসর্গ কর।
22
আর এক গোছা এসোব গামলায় রাখা রক্তে ডুবিয়ে দরজার দুই বাজু ও উপরেরর অংশে সেই রক্ত লেপন করে দাও। ভোর না হওয়া পর্যন্ত কেউ ঘর থেকে বার হবে না।
23
প্রভু পরমেশ্বর মিশরীদের সংহার করার জন্য দেশের মধ্য দিয়ে যাবেন, তখন দরজার দুই বাজু ও উপরের অংশে রক্ত দেখলে তিনি সেই বাড়ি অতিক্রম করে যাবেন এবং তাঁর সংহারককে তোমাদের বাড়িতে ঢুকে আঘাত হানতে দেবেন না।
24
তোমরা ও তোমাদের বংশধরেরা চিরকাল এই বিধি পালন করবে।
25
প্রভু পরমেশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী যে দেশ তোমাদের দেবেন সেই দেশে গিয়েও তেমরা এই অনুষ্ঠান পালন করবে।
26
তোমাদর সন্তানসন্ততিরা যখন জিজ্ঞাসা করবে, এই অনুষ্ঠানের অর্থ কি?
27
তখন তোমরা তাদের বলবে, এ হচ্ছে প্রভু পরমেশ্বরের উদ্দেশে তারণোৎসবের বলিদান। মিশরদেশে তিনি যখন মিশরীদের সংহার করেছিলেন, তখন তিনি ইসরায়েলীদের বাড়িগুলি অতিক্রম করে গিয়েছিলেন এবং আমাদের পরিবারসমূহকে অব্যাহতি দিয়েছিলেন। সমবেত জনতা তখন নত হয়ে প্রণিপাত করল।
28
প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে যে সব নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলীরা সব পালন করল।
29
সেই দিন মধ্যরাত্রে প্রভু পরমেশ্বর মিশররাজ ফারাও-এর সিংহাসনের উত্তরাধিকারী তাঁর জ্যেষ্ঠপুত্র থেকে আরম্ভ করে কারাগারের কয়েদীর জ্যেষ্ঠ সন্তান পর্যন্ত মিশরের সমস্ত প্রথমজাত সন্তানকে সংহার করলেন। প্রথমজাত পশুগুলিও মারা গেল।
30
ফারাও ও তাঁর পারিষদবর্গ এবং মিশরীরা সকলেই বাকী রাত জেগে কাটাল। সারা মিশরে তীব্র ক্রন্দনরোল উঠল, কারণ দেশে এমন একটি পরিবার ছিল না যেখানে কেউ মারা যায়নি।
31
সেই রাত্রেই ফারাও মোশি ও হারোণকে ডেকে এনে বললেন, ইসরায়েলীদের সকলকে নিয়ে তোমরা শিগ্গির আমার প্রজাদের কাছ থেকে চলে যাও। তোমরা যেমন চেয়েছিলে সেই ভাবেই গিয়ে প্রভু পরমেশ্বরের আরাধনা কর।
32
তোমাদের কথামত গরু-ভেড়ার পালও সঙ্গে নিয়ে যাও, আর আমার জন্য প্রভু পরমেশ্বরের করুণা ভিক্ষা কর।
33
ইসরায়েলীরা যাতে তাড়াতাড়ি দেশ ছেড়ে চলে যায় সেই জন্য মিশরীরা তাদের খুব পীড়াপীড়ি করতে লাগল। তারা বলল, তা না হলে আমরা সকলেই মারা পড়ব।
34
ইসরায়েলীরা তখন ময়দায় খামির না মিশিয়েই ময়দা শুদ্ধ বাসন চাদরে জড়িয়ে কাঁধে তুলে নিল।
35
তারা মোশির কথা মত মিশরীদের কাছ থেকে সোনারূপার অলঙ্কার ও কাপড়চোপড় আগেই চেয়ে নিয়েছিল।
36
প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের জন্য মিশরীদের মনে প্রীতির সঞ্চার করেছিলেন, তাই তারা যা চেয়েছিল মিশরীরা তাদের সবই দিয়েছিল। এ ভাবেই তারা মিশরীদের ধনসম্পদ হস্তগত করল।
37
ইসরায়েলীরা রামেসেস নগর থেকে সুক্কোতের দিকে যাত্রা করল। নারী ও শিশু বাদে তাদের দলে ছিল প্রায় ছয় লক্ষ পুরুষ।
38
এ ছাড়াও বিভিন্ন জাতির অনেক লোক এবং গরু-ভেড়া ও ছাগলের বিরাট পাল তাদের সঙ্গে গেল।
39
মিশর থেকে যে ময়দার তালগুলি তারা নিয়ে এসেছিল, সেগুলি দিয়ে তারা খামিরবিহীন রুটি তৈরী করল, কারণ তাদের কাছে খামির ছিল না। মিশর ছেড়ে তাদের এত তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল যে খাবার তৈরী করার সময়টুকুও তারা পায়নি।
40
ইসরায়েলীরা চারশ ত্রিশ বছর মিশরে ছিল।
41
চারশ ত্রিশ বছর যে দিন পূর্ণ হল সেই দিনই প্রভু পরমেশ্বরের প্রজাবাহিনী মিশর ছেড়ে বেরিয়ে এল।
42
এই রাত ছিল জাগরণের রাত, কারণ প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে আনার জন্য এই রাত্রে ছিলেন অতন্দ্র প্রহরায়। সেই জন্যই ইসরায়েলীরা পুরুষানুক্রমে প্রভু পরমেশ্বরের উদ্দেশে এই জাগরণের রাত্রি পালন করে।
43
প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন, এই বিধি অনুযায়ী তোমরা তারণোৎসব পালন করবে: অন্য কোন জাতির লোক এই উৎসবের ভোজে অংশ গ্রহণ করবে না।
44
কিন্তু অর্থমূল্যে ক্রীত দাসেরা সুন্নত সংস্কারের পরই ভোজে অংশ গ্রহণ করতে পারবে।
45
অতিথি কিংবা বেতনভোগী মজুরেরাও এই ভোজ খেতে পারবে না।
46
একই ঘরে বসে সকলকে এই খাবার খেতে হবে, মাংসের কোন অংশ ঘরের বাইরে নিয়ে যাওয়া চলবে না এবং তার কোন হাড় ভাঙ্গতে পারবে না।
47
সমগ্র সমাজ এই উৎসব পালন করবে।
48
তোমাদের মধ্যে বসবাসকারী কোন বিদেশী যদি প্রভু পরমেশ্বরের উদ্দেশে তারণোৎসব পালন করতে চায়, তাহলে তার পরিবারের সকল পুরুষকে সু্ন্নত করতে হবে, তারপর সে উৎসবে যোগদান করতে পারবে। তখন তাকে স্বজাতীয় বলে গণ্য করতে হবে। কিন্তু সুন্নত সংস্কারহীন কোন লোক ভোজে অংশগ্রহণ করতে পারবে না।
49
ইসরায়েল কুলজাত কিম্বা তোমাদের সঙ্গে বসবাসকারী বিদেশী, সকলের জন্যই এক বিধি।
50
প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে যে নির্দেশ দিয়েছিলেন, ইসরায়েলীরা সকলেই সেই নির্দেশ যথাযথভাবে পালন করল।
51
এই দিনেই প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের গোষ্ঠী অনুসারে দলে দলে ভাগ করে সকলকে মিশর থেকে উদ্ধার করে আনলেন।
← Chapter 11
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 13 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40