bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Exodus 35
Exodus 35
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 34
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 36 →
1
মোশি ইসরায়েলী সমাজের সকলকে ডেকে একত্র করে তাদের বললেন, প্রভু পরমেশ্বর তোমাদের এই নির্দেশ পালন করতে বলেছেনঃ
2
সপ্তাহে ছয়দিন তোমরা কাজ করবে কিন্তু সপ্তমদিন হবে পবিত্র বিশ্রাম দিবস। প্রভু পরমেশ্বরের সম্মানে সেই দিন বিশ্রাম দিবসরূপে গণ্য হবে। এই দিনে যে কাজ করবে তার প্রাণদণ্ড হবে।
3
বিশ্রাম দিবসে তোমাদের বাড়িতে আগুণ পর্যন্ত জ্বালাবে না।
4
মোশি সমগ্র ইসরায়েলী সমাজকে বললেন, প্রভু পরমেশ্বর এই নির্দেশ দিয়েছেন
5
তোমরা প্রত্যেকে প্রভুর উদ্দেশে অর্ঘ্য নিবেদন করবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে যারা স্বেচ্ছায় অর্ঘ্য নিবেদন করবে তারা অর্ঘ্যস্বরূপ সোনা, রূপো, পিতল
6
নীল, বেগুনী ও লাল সুতো, সূক্ষ্ম রেশমী বস্ত্র, ছাগলের লোম,
7
ভেড়ার পাকানো চামড়া, উৎকৃষ্ট চামড়া, শিটিম কাঠ,
8
প্রদীপের তেল, অভিষেকের তেল ও সুগন্ধি ধূপের মশলা, প্রধান পুরোহিতের
9
এফোদ ও বক্ষাবরণ খচিত করার জন্য গোমেদ এবং অন্যান্য মণি দান করবে।
10
তোমাদের মধ্যে যারা কারিগর তারা সকলে মিলে প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী সব কিছু তৈরী করবে।
11
সম্মিলন শিবির ও তার আচ্ছাদন, আঙটা, তক্তা, খিল, খুঁটি ও সেগুলির খাপ,
12
কাষ্ঠাধার ও সেটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ড, আচ্ছাদন, পর্দা,
13
টেবিল, সেটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ড এবং অন্যান্য সরঞ্জাম, প্রভু পরমেশ্বরের সাক্ষাতে নিবেদনের রুটি,
14
আলোর জন্য দীপাধার, প্রদীপ ও প্রদীপের তেল,
15
সুগন্ধি ধূপদাহের বেদী ও তা বয়ে নিয়ে যাওয়ার দণ্ড, অভিষেকের তেল, সুগন্ধি ধূপ, সম্মিলন শিবিরের প্রবেশপথের পর্দা।
16
পিতলে মোড়া হোমবেদী, সেটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ড এবং অন্যান্য আসবাবপত্র, প্রক্ষালন পাত্র ও তার পায়া।
17
প্রাঙ্গণের চারিধারের পর্দা, সেগুলি টাঙ্গানোর খুঁটি ও খাপ, প্রবেশপথের পর্দা,
18
সম্মিলন শিবির ও প্রাঙ্গনের খোঁটা ও দড়িদড়া,
19
পবিত্র স্থানে যজনের জন্য প্রয়োজনীয় পুরোহিতদের শিল্পশোভিত পরিচ্ছদ, অর্থাৎ যজনকালে পুরোহিত হারোণ ও তাঁর পুত্রদের পরিধেয় পবিত্র পোষাক।
20
সমগ্র ইসরায়েলী জনতা তখন মোশির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল।
21
তাদের প্রত্যেকেই স্বেচ্ছাপ্রণোদিত হয়ে সম্মিলন শিবির ও সেখানকার ক্রিয়াকর্মের জন্য প্রয়োজনীয় সব আসবাবপত্র ও পবিত্র পোষাক তৈরীর জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে উপহারসামগ্রী দান করল।
22
নারীপুরুষ নির্বিশেষে সকলেই এসে স্বেচ্ছায় প্রভুর উদ্দেশে তাদের হাতের বালা, কানের দুল আংটি, হার ইত্যাদি সোনার অলঙ্কার উৎসর্গ করল।
23
যাদের কাছে নীল, বেগুনী ও লাল রঙের ও সাদা মিহি সুতো, ছাগলের লোম,ভেড়ার পাকানো চামড়া ও দামী চামড়া ছিল, তারা সকলেই সেই সব জিনিস নিয়ে এল।
24
প্রভু পরমেশ্বরের উদ্দেশে যারা রূপো ও পিতলের জিনিসপত্র পৃথক করে রেখেছিল, তারা সেগুলি এনে উপহার দিল। যাদের কাছে কাজের উপযোগী শিটিম কাঠ ছিল তারা তা নিয়ে এল।
25
সুতো পাকানোর কাজে দক্ষ মেয়েরা নীল, বেগুনী, লাল ও সাদা মিহি সুতো তৈরী করে নিয়ে এল।
26
পশম বোনার কাজে দক্ষ মেয়েরা ছাগলের লোমের সুতো তৈরী করল।
27
নেতৃস্থানীয় ব্যক্তিরা এফোদ ও বক্ষাবরণ খচিত করার জন্য গোমেদ ও অন্যান্য মণি,
28
প্রদীপের ও অভিষেকের তেল ও তার মশলা এবং সুগন্ধি দ্রব্য উপহার দিলেন।
29
প্রভু পরমেশ্বর মোশিকে যে সব কাজ করার নির্দেশ দিয়েছিলেন, তা সম্পন্ন করার জন্য প্রত্যেকটি ইসরায়েলী নারী ও পুরুষ স্বেচ্ছায় তাদের উপহারসামগ্রী প্রভু পরমেশ্বরের উদ্দেশে দান করল।
30
মোশি ইসরায়েলীদের বললেন, যিহুদা বংশের হুরের পৌত্র এবং উরির পুত্র বৎসলেলকে প্রভু পরমেশ্বর এই কাজের জন্য মনোনীত করেছেন।
31
তিনি তাকে ঐশ্বরিক আত্মার অবদানে বুদ্ধিমান, বিচক্ষণ ও সর্বপ্রকার শিল্পকর্মে পারদর্শী করেছেন।
32
সে সোনা, রূপো ও পিতলের সব রকমের কাজের নকশা তৈরী,
33
মণিকারের কাজ, কাঠ খোদাইয়ের কাজ ইত্যাদি সর্বপ্রকার শিল্পকর্মে দক্ষ।
34
অন্যান্য সকলকে এই সব কাজ শিখানোর যোগ্যতা প্রভু তাকে এবং দান বংশের অহিষামকের পুত্র অহলিয়াবকে দিয়েছেন।
35
খোদাইয়ের কাজ, নকশা তৈরী, নীল, বেগুনী, লাল ওসূক্ষ্ম সাদা সুতো ও পশম বোনার কাজ, তাঁতের কাজ ইত্যাদি সব রকমের শিল্পকর্মের নৈপুণ্য তিনি তাদের দান করেছেন। সর্ববিধ শিল্পকর্ম ও নকশা তৈরীর কাজে তারা দক্ষ।
← Chapter 34
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 36 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40