bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Exodus 25
Exodus 25
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 24
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 26 →
1
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
2
ইসরায়েলীদের তুমি আমার উদ্দেশে অর্ঘ্য নিবেদন করতে বল। স্বেচ্ছায় যে যা নিবেদন করবে তা-ই তুমি আমার অর্ঘ্যরূপে গ্রহণ করবে।
3
তাদের কাছ থেকে তুমি অর্ঘ্যস্বরূপ সোনা, রূপো, পিতর,
4
নীল, বেগুনী ও লাল সুতো, ক্ষৌমবস্ত্র, ছাগলের লোম,
5
ভেড়ার পাকানো চামড়া, শুশুকের চামড়া, শিটিম কাঠ,
6
প্রদীপের তেল, অভিষেকের তেল, সুগন্ধি ধূপের জন্য গন্ধ দ্রব্য,
7
এফোদ ও রক্ষাবরণ খচিত করার জন্য গোমেদ ও অন্যান্য মণি গ্রহণ করবে।
8
তাদের মাঝে আমার বসতির জন্য তারা যেন আমার উদ্দেশে একটি পবিত্র আবাস নির্মাণ করে।
9
সেই শিবির ও তার আসবাবপত্র ও সাজসরঞ্জামের যে নক্শা আমি তোমাকে দেখাব, সেই মত তুমি সব কিছু তৈরী করবে।
10
তোমরা শিটিম কাঠের একটি সিন্দুক তৈরী করবে। সেটি হব আড়াই হাত লম্বা, দেড় হাত চওড়া এবং দেড় হাত উঁচু।
11
তার ভিতরে ও বাইর এতুমি নিখাদ সোনা দিয়ে মুড়ে দেবে এবং উপরে চারিধারে সোনার বেড় লাগিয়ে দেবে।
12
চারটি সোনার আঙটা ঢালাই করে তুমি তা চার পায়াতে জুড়ে দেবে। সেটার দুই ধারে দুটি করে আঙটা থাকবে।
13
শিটিম কাঠের দুটি দণ্ড তৈরী করে তুমি সেগুলি সোনা দিয়ে মুড়ে দেবে।
14
সিন্দুকটি বয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি ঐ দণ্ড দুটি সিন্দুকের দুই দিকের আঙটাতে লাগিয়ে দেবে।
15
দণ্ড দুটি সিন্দুকের আঙটায় লাগানো থাকবে, কখনও বার করা হবে না।
16
আমি তোমাকে আমার দশ অনুশাসন সংবলিত যে প্রস্তরফলক দেব, তা তুমি ঐ সিন্দুকে রাখবে।
17
তুমি খাঁটি সোনা দিয়ে আড়াই হাত লম্বা ও দেড় হাত চওড়া একটি আবরণ তৈরী করবে। এই আবরণটি হবে পাপ আচ্ছাদক আবরণ।
18
তার দুই প্রান্তে পেটাই সোনা দিয়ে দুটি করূব মূর্তি গড়বে।
19
মূর্তি দুটি আবরণের সঙ্গে সংলগ্ন থাকবে।
20
করূব দুটির পাখা উপরের দিকে বিস্তার করা থাকবে এবং তার দ্বারা তারা আবরণটি ঢেকে রাখবে। তারা মুখোমুখি থাকবে এবং তাদের দৃষ্টি আবরণের উপর নিবন্ধ থাকবে।
21
এই আবরণটি তুমি সিন্দুকের উপরে স্থাপন করবে এবং আমি তোমাকে দশ অনুশাসন খোদিত যে প্রস্তরফলক দেব তা তুমি ঐ সিন্দুকের মধ্যে রাখবে।
22
আমি সেখানে তোমাকে দর্শন দেব। উপরে স্থাপিত দশ অনুশাসন সংবলিত সন্দুকের আবরণের সঙ্গে সংলগ্ন দুই করূব মূর্তির মাঝখান থেকে আমি তোমার সঙ্গে কথা বলব এবং ইসরায়েলীদের প্রতি আমার সকল নির্দেশ তোমাকে জানিয়ে দেব।
23
তুমি শিটিম কাঠের একটি বেদী তৈরী করবে। সেটি হবে দুহাত লম্বা, একহাত চওড়া এবং দেড় হাত উঁচু।
24
খাঁটি সোনা দিয়ে এটি মুড়বে এবং এর চারিধারে সোনার পাটি লাগিয়ে দেবে।
25
এর চারিদিকে তুমি চার আঙুল চওড়া একটি বেড় তৈরী করে দেবে এবং তার চারিধারে সোনা পটি লাগাবে।
26
চারটি সোনার আঙটা তৈরী করে বেদীর চার কোণে চারটি পায়ার সঙ্গে জুড়ে দেবে।
27
বেদীটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ডগুলি এই আঙটাগুলির মধ্য পরিয়ে দিতে হবে এবং এই আঙটাগুলি বেড়ের কাছে লাগানো থাকবে।
28
বয়ে নিয়ে যাওয়ার দণ্ডগুলি শিটিম কাঠের হবে এবং সেগুলি সোনা দিয়ে মুড়তে হবে।
29
তুমি পানীয় নৈবেদ্য উৎসর্গের জন্য থালা, বাটি ও কলস তৈরী করবে। এগুলি সবই খাঁটি সোনা দিয়ে গড়তে হবে।
30
আমার উদ্দেশে সর্বদা এই বেদীর উপরে ভোগ নৈবেদ্যের রুটি রাখতে হবে।
31
তুমি নিখাদ সোনা দিয়ে একটি দীপাধার তৈরী করবে সোনার পুরু পাত দিয়ে দীপাধারের তলদেশ, কাণ্ড ও শাখা তৈরি করবে। কুঁড়ি সমেত ফুল কাণ্ডের সঙ্গে অখণ্ডভাবে গড়বে।
32
দীপাধারের দুইদিকে তিনটি করে ছয়টি শাখা থাকবে।
33
এই ছয়টি শাখার প্রত্যেকটিতে কুঁড়ি ও ফুল সমেত বাদাম ফুলের মত একটি করে পাত্র থাকবে।
34
দীপাধারের কাণ্ডে কুঁড়ি ও ফুল সমেত বাদাম ফুলের মত চারটি পাত্র থাকবে।
35
দীপাধার থেকে নির্গত ছয়টি শাখার প্রত্যেক জোড়ার নীচে একটি করে কুঁড়ি থাকবে।
36
কুঁড়ি ও শাখাগুলি কাণ্ডের সঙ্গে অখণ্ডভাবে জোড়া থাকবে। এক খণ্ড সোনার পাত দিয়ে এগুলি গড়তে হবে।
37
দীপাধারের জন্য সাতটি প্রদীপ তৈরী করবে এবং দীপাধারের উপরে স্থাপন করবে। প্রদীপগুলি জ্বালানো হলে সম্মুখভাগ আলোকিত হবে।
38
দীপাধারের চিমটা ও ছাইদান খাঁটি সোনা দিয়ে তৈরী করবে।
39
এক তালন্ত পরিমাণ সোনা দিয়ে দীপাধার ও তার যাবতীয় সরঞ্জাম তৈরী করবে।
40
পর্বতের উপরে তোমাকে এগুলির যে নকশা দেখানো হল ঠিক সেই অনুযায়ী তুমি সবকিছু তৈরী করবে।
← Chapter 24
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 26 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40