bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Exodus 7
Exodus 7
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 8 →
1
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, দেখ, আমি ফারাও-এর কাছে তোমাকে ঈশ্বরস্বরূপ করেছি, আর তোমার ভাই হারোণকে করেছি তোমার মুখপাত্র।
2
আমি তোমাকে যে সব নির্দেশ দেব, সব তুমি হারোণকে জানাবে। সে ফারাওকে সেই কথা বলবে যেন ফারাও ইসরায়েলীদের মিশর ছেড়ে চলে যেতে দেয়।
3
কিন্তু আমি ফারাও-এর হৃদয় কঠিন করে তুলব। মিশরে আমি নানাপ্রকার অলৌকিক নিদর্শন ও কীতি প্রদর্শন করা সত্ত্বেও
4
ফারাও তোমাদের কথায় কান দেবে না। তখন আমি মিশরের উপরে আঘাত হানব এবং মিশরীদের চরম দণ্ড বিধান করে আমার প্রজাবাহিনী ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে আনব।
5
আমি যখন মিশরের বিরুদ্ধে আঘাত হেনে ইসরায়েলীদের সেই দেশ থেকে উদ্ধার করব, তখন মিশরীরাও জানতে পারবে যে আমিই সেই নিত্যসত্তা প্রভু পরমেশ্বর
6
মোশি ও হারোণ প্রভু পরমেশ্বরের নির্দেশ যথাযথভাবে পালন করলেন।
7
ফারাও-এর সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলার সময় মোশির বয়স হয়েছিল আশী বছর এবং হারোণের তিরাশী বছর।
8
প্রভু পরমেশ্বর মোশি ও হারোণকে বললেন,
9
ফারাও যদি তোমাদের কোন অলৌকিক নিদর্শন দেখাতে বলে, তাহলে তুমি হারোণকে বলবে ফারাও-এর সম্মুখে তার লাঠিটা ফেলে দিতে, সেটা তখন সাপ হয়ে যাবে।
10
মোশি ও হারোণ ফারাও-এর দরবারে গিয়ে প্রভু পরমেশ্বরের নির্দেশ মতই কাজ করলেন। ফারাও এবং তাঁর অমাত্যবর্গের সামনে হারোণ তাঁর লাঠিটা ফেলে দিলেন আর সেটা সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেল।
11
তখন ফারাও তাঁর দরবারের গুণিন ও জাদুকরদের ডেকে পাঠালেন আরা তারাও তাদের মন্ত্রতন্ত্রের দ্বারা সেই রকম কাজ করল।
12
তারা তাদের লাঠিগুলো মাটিতে ফেলে দিল এবং সেগুলি সাপ হয়ে গেল, কিন্তু হারোণের লাঠি সেগুলিকে গিলে ফেলল।
13
প্রভু পরমেশ্বর যেমন বলেছিলেন, ফারাও-এর হৃদয় তেমনই কঠিন হয়ে রইল। তিনি মোশি ও হারোণের কথায় কান দিলেন না।
14
প্রভু পরমেশ্বর তখন মোশিকে বললেন, ফারাও-এর বুদ্ধি লোপ পেয়েছে, সে ইসরায়েলীদের মুক্তি দিতে অস্বীকার করেছে।
15
ফারাও যখন সকালে নদীতে স্নান করতে যাবে তখন তার সঙ্গে গিয়ে দেখা কর। তুমি নদীতীরে তার জন্য অপেক্ষা করবে এবং যে লাঠিটা সাপে পরিণত হয়েছিল সেটা সঙ্গে নেবে।
16
ফারাওকে তুমি বলবে, ইসরায়েলীদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, আমাকে আপনার কাছে এই কথা বলতে পাঠিয়েছেন, তাঁর প্রজারা প্রান্তরে গিয়ে তাঁর উপাসনা করবে, আপনি তাদের ছেড়ে দিন। এ পর্যন্ত আপনি তাঁর কথা গ্রাহ্য করেন নি।
17
দেখুন, আমার হাতে এই লাঠি দিয়ে আমি নীলনদের জলে আঘাত করব আর সঙ্গে সঙ্গে এর জল রক্ত হয়ে যাবে। নদীর সব মাছ মরে যাবে এবং জলে এত দুর্গন্ধ হবে যে মিশরীরা সেই জল আর পান করতে পারবে না। এতেই আপনি বুঝতে পারবেন যে তিনিই ‘নিত্যসত্তা প্রভুপরমেশ্বর’।
19
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি হারোণকে বলো যেন সে মিশরের সমস্ত নদী, জলাশয়, খাল, বিল, পুকুর ইত্যাদির উপরে তার হাতের লাঠি বাড়িয়ে ধরে, তাহলে সেগুলির জল রক্ত হয়ে যাবে। সারা মিশরের জল রক্তে পরিণত হবে, এমন কি কাঠ ও পাথরের পাত্রে রাখা জলও রক্ত হয়ে যাবে।
20
মোশি ও হারোণ প্রভু পরমেশ্বরের নির্দেশ মত কাজ করলেন। ফারাও ও তাঁর সভাসদ্দের সাক্ষাতে মোশি লাঠি তুলে নীলনদের জলে আঘাত করলেন আর নদীর জল রক্ত হয়ে গেল।
21
নদীর সব মাছ মরে গেল, জলে এত দুর্গন্ধ হল যে মিশরীরা নীলনদের জল আর পান করতে পারল না। মিশর দেশের সর্বত্র জল রক্ত হয়ে গেল।
22
তখন মিশরের জাদুকরেরাও মন্ত্রতন্ত্রের দ্বারা সেই রকম করল আর প্রভু পরমেশ্বর যেমন বলেছিলেন, ফারাও-এর হৃদয় তেমনই কঠিন হয়ে রইল। মোশি ও হারোণের কথা তিনি গ্রাহ্য করলেন না।
23
ফারাও তাঁর প্রাসাদে ফিরে গেলেন, এই ঘটনা তাঁর মনে কোন রেখাপাত করল না।
24
নীলনদের জল পানের অযোগ্য হওয়ায় মিশরীরা নদীতীরে ও আশেপাশে পানীয় জলের খোঁজে গর্ত খুঁড়তে লাগল।
25
নীলনদের জলে প্রভু পরমেশ্বর আঘাত হানার পর এই ভাবে সাত দিন কেটে গেল।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 28
Chapter 29
Chapter 30
Chapter 31
Chapter 32
Chapter 33
Chapter 34
Chapter 35
Chapter 36
Chapter 37
Chapter 38
Chapter 39
Chapter 40
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40