bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Leviticus 10
Leviticus 10
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 11 →
1
হারোণের দুই পুত্র নাদব ও অবিহু তাদের ধূপদানীতে আগুন দিয়ে তার উপর ধূপ ছড়িয়ে দিল এবং প্রভু পরমেশ্বরের নির্দেশ ছাড়াই তাঁর সামনে সেই অবৈধ অগ্নি উপস্থিত করল।
2
সঙ্গে সঙ্গে প্রভু পরমেশ্বরের কাছ থেকে অগ্নিশিখা নির্গত হয়ে তাদের গ্রাস করল এবং প্রভু পরমেশ্বরের সাক্ষাতেই তাদের মৃত্যু হল।
3
মোশি তখন বললেন, প্রভু বলেছেন, আমার সান্নিধ্যে যারা আসবে, আমার পবিত্রতা ও প্রতাপকে তাদের অবশ্যই সম্ভ্রম করতে হবে। আমার মহিমা অবশ্যই সর্বসমক্ষে স্বীকৃত হবে। এ কথা শুনে হারোণ স্তব্ধ হয়ে গেলেন।
4
মোশি তখন হারোণের পিতৃব্য উষিয়েলের দুই পুত্র মিশায়েল ও ইলিশাফনকে ডেকে বললেন, তোমরা গিয়ে তোমাদের ঐ দুই ভাইয়ের মৃতদেহ পবিত্র স্থান থেকে তুলে শিবিরের বাইরে নিয়ে যাও।
5
তারা তখন কাছে গিয়ে মোশির নির্দেশমত পরিচ্ছদ সমেত দেহগুলি তুলে নিয়ে শিবিরের বাইরে চলে গেল।
6
মোশি হারোণ ও তাঁর দুই পুত্র ইলিয়াসর ও ইথামরকে বললেন, তোমরা শোক প্রকাশের জন্য মাথার চুল অবিন্যস্ত করবে না, কিম্বা পোশাক ছিঁড়বে না, তাহলে তোমরাও মরবে আর সমগ্র জনমণ্ডলীর বিরুদ্ধে প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হবে। কিন্তু তোমাদের জ্ঞাতিবর্গ এবং ইসরায়েল কুলের সকলে প্রভু পরমেশ্বরের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের জন্য শোক প্রকাশ করুক।
7
তোমরা সম্মিলন শিবিরের দ্বারের বাইরে যেও না, তাহলে মরবে কারণ তোমাদের শরীরে প্রভু পরমেশ্বরের উদ্দেশে অভিষেকের পবিত্র তেল সিঞ্চন করা হয়েছে। তারা সকলেই মোশির আদেশ পালন করলেন।
8
প্রভু পরমেশ্বর হারোণকে বললেন,
9
তুমি কিম্বা তোমার পুত্রেরা যখন সম্মিলন শিবিরে প্রবেশ করবে, তখন কেউ দ্রাক্ষারস কিম্বা সুরা পান করবে না। অন্যথায় তোমাদের মৃত্যু অবধারিত। এই বিধান তোমরা পুরুষ পরম্পরায় পালন করবে।
10
মহাপবিত্র এবং সাধারণের ব্যবহারের জন্য নির্দিষ্ট বিধিমতে শুচি এবং অশুচি বস্তুর পার্থক্য তোমরা নির্ণয় করবে।
11
মোশির মাধ্যমে প্রভু যে বিধিব্যবস্থা দিয়েছেন ইসরায়েলের সকলকে তা শিখাবে।
12
পরে মোশি হারোণ এ তাঁর অবশিষ্ট দুই পুত্র ইলিয়াসর ও ইথামরকে বললেন, প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া ভক্ষ্য নৈবেদ্যের বাকী অংশ নিয়ে গিয়ে বেদীর পাশে খামির না মিশিয়ে ভোজন করবে, কারণ তা বিশেষভাবে উৎসর্গ করা মহাপবিত্র নৈবেদ্য।
13
কোন পবিত্র স্থানে বসে তোমরা তা ভোজন করবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া নৈবেদ্যের এই অংশ তোমাদের প্রাপ্য আমি এই রকম নির্দেশই পেয়েছি।
14
আর পাঁজর ও উরুর যে অংশ বিশেষ নৈবেদ্যরূপে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আরতি সহকারে নিবেদন করা হয়েছে, তা তুমি ও তোমার পুত্র কন্যারা পরিচ্ছন্ন কোন স্থানে বসে ভোজন করবে। ইসরায়েলীদের দ্বারা উৎসর্গিত স্বস্ত্যয়ন বলির উক্ত অংশে তোমাকে ও তোমার সন্তান সন্ততিদের অধিকার দেওয়া হয়েছে।
15
বিশেষ নৈবেদ্যরূপে পাঁজর ও উরু, যা হোম নৈবেদ্যের মেদের সঙ্গে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আরতি সহকারে নিবেদন করার জন্য লোকে আনবে, সেটি তোমার বংশধরদের চিরকাল প্রাপ্য হবে। প্রভু পরমেশ্বর এই রকম নির্দেশই দিয়েছেন।
16
তারপর মোশি প্রায়শ্চিত্তের জন্য বলি দেওয়া ছাগটির খোঁজ করলেন, কিন্তু সেটিকে পুড়িয়ে ফেলা হয়েছিল। এতে মোশি হারোণের দুই পুত্র ইলিয়াসর ও ইথামরের উপর রেগে গিয়ে বললেন,
17
তোমরা কেন সেই প্রায়শ্চিত্ত বলির মাংস পবিত্রস্থানে ভোজন কর নি? তা মহাপবিত্র। জনমণ্ডলীর অপরাধ বহন করে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে প্রায়শ্চিত্ত করার জন্য সেটিকে তিনি তোমাদের দিয়েছেন।
18
সেই বলির রক্ত শিবিরের মধ্যে পবিত্র স্থানে নিয়ে যাওয়া হয় নি। আমার আদেশ অনুযায়ী পবিত্র স্থানে সেই বলির মাংস ভক্ষণ করা তোমাদের উচিত ছিল।
19
হারোণ মোশিকে বললেন, এরা আজ নিজেদের জন্য প্রায়শ্চিত্ত বলি ও হোমবলি প্রভু পরমেশ্বরের সাক্ষাতে উৎসর্গ করেছে, আর আজই আমার এই দুর্দৈব ঘটল। আমি যদি আজ প্রায়শ্চিত্ত বলির মাংস ভোজন করতাম তাহলে প্রভু পরমেশ্বরের দৃষ্টিতে তা কি গ্রাহ্য হত?
20
তখন একথা ঠিক বলেই মোশির মনে হল।
← Chapter 9
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 11 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27