bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Leviticus 5
Leviticus 5
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 6 →
1
নিম্নলিখিত বিষয়গুলির ক্ষেত্রে প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ একান্ত প্রয়োজনঃ যদি কোন ব্যক্তি কোন বিষয়ে বিচার সভায় প্রত্যক্ষদর্শীর বিবরণ বা সাক্ষ্য প্রমাণ দেওয়ার সরকারী আহ্বান সত্ত্বেও যদি সেই আহ্বান অগ্রাহ্য করে সাক্ষ্য না দেয় তবে তাকে এর ফল ভোগ করতে হবে।
2
যদি কেউ অশুচি কোন বস্তু স্পর্শ করে অশুচি কোন জন্তুর শব, গৃহপালিত জন্তুর, শব বা কোন সরীসৃপের শব স্পর্শ করে, এমন কি তা যদি নিজের অজ্ঞাতসারেও ঘটে থাকে, তাহলে বিধি অনুসারে সে অশুচি হয় ও তাতে তার দোষ হয।
3
সে যদি মানুষের দেহ নিঃসৃত কোন বস্তু অর্থাৎ যার দ্বারা মানুষ অশুচি হয় এমন কিছু না জেনে স্পর্শ করে তাহলে সে যখন জানতে পারবে, তখন বিধি অনুসারে তার অশুচিতাজনিত দোষ হবে।
4
যদি কোন ব্যক্তি ভালোমন্দ বিচার বিবেচনা না করে হঠকারিতাবশতঃ শপথ করে এবং সে যখন তা উপলব্ধি করে তখন বিধি অনুসারে তার দোষ হবে।
5
কোন ব্যক্তি এই ধরণের পাপ করলে তাকে সেই পাপের কথা স্বীকার করতে হবে।
6
পাপ কাজের জন্য তাকে নিজের পশুপাল থেকে একটি মেষী বা ছাগী এনে প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলির জন্য আনতে হবে। তার পাপের জন্য পুরোহিত তার পক্ষে এই বলি উৎসর্গ করবে।
7
সে যদি মেষী বা ছাগী আনতে সমর্থ না হয় তাহলে পাপের জন্য তাকে এক জোড়া ঘুঘু কিম্বা এক জোড়া পায়রা প্রায়শ্চিত্ত বলির জন্য প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত করতে হবে। এর একটি প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করতে হবে।
8
এগুলি সে পুরোহিতের কাছে নিয়ে যাবে। পুরোহিত প্রথমে পাপ মোচনের বলি উৎসর্গ করে সেটির ঘাড় মুচড়ে দেবে কিন্তু ছিঁড়ে ফেলবে না।
9
তারপর সে পাপমোচনের বলির রক্ত কিছুটা নিয়ে বেদীর গায়ে ছিটিয়ে দেবে এবং বাকী রক্ত সবটুকু বেদীমূলে ঢেলে দেবে। এটি হবে প্রায়শ্চিত্ত বলি।
10
পরে সে বিধি অনুযায়ী দ্বিতীয়টি হেমবলিরূপে উৎসর্গ করবে। তাহলে তার পাপ মোচন হবে।
11
আর সে যদি ঘুঘু কিম্বা পায়রাও আনতে সমর্থ না হয় তাহলে সে তার পাপের জন্য এক ঐফার দশ ভাগের এক ভাগ পরিমাণ ময়দা প্রায়শ্চিত্তের নৈবেদ্য রূপে উৎসর্গ করবে। তাতে সে তেল ঢালবে না বা কোন সুগন্ধি মেশাবে না, কারণ এটি প্রায়শ্চিত্ত নৈবেদ্য।
12
পুরোহিতের কাছে সে এই নৈবেদ্য নিয়ে এলে পুরোহিত তার থেকে এক মুঠো ময়দা স্মারকস্বরূপ নিয়ে প্রভুর পরমেশ্বরের উদ্দেশে বেদীর আগুণে আহুতি দেবে। এটি হবে প্রায়শ্চিত্ত নৈবেদ্য।
13
উল্লিখিত উপকরণগুলির মধ্যে যে কোন একটির দ্বারা পুরোহিত সেই ব্যক্তির পাপের প্রায়শ্চিত্ত করবে। তাহলে তার পাপ মোচন করা হবে। অবশিষ্ট অংশ ভক্ষ্য নৈবেদ্যের মত পুরোহিতের প্রাপ্য হবে।
14
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
15
প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করে আলাদা করে রাখা নৈবেদ্য ও উপহার সংক্রান্ত বিধি অজ্ঞতাবশতঃ যদি কেউ লঙ্ঘন করে পাপ করে, তাহলে সে পাপমোচনের জন্য পবিত্র পীঠস্থানের শেকেলের নির্ধারিত মাপ অনুযায়ী তুমি যা ধার্য করে দেবে, সেই পরিমাণ রূপোর বিনিময়ে তার পশুপাল থেকে নিখুঁত একটি মেষ প্রায়শ্চিত্তের বলিরূপে উৎসর্গ করবে
16
পবিত্র দ্রব্যাদির জন্য সে তার দেয় পরিশোধ করবে এবং তার সঙ্গে এক পঞ্চমাংশ বেশি দেবে। পুরোহিতের কাছে সে তা নিয়ে এলে পুরোহিত সেই প্রায়শ্চিত্তের মেষবলির দ্বারা তার পাপের প্রায়শ্চিত্ত করবে, তাহলে তার পাপমোচন হবে।
17
যদি কোন ব্যক্তি প্রভু পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে পাপ করে, তবে সে তা না জেনে করলেও দোষী হবে এবং অপরাধের জন্য দায়ী হবে।
18
তুমি যে মূল্য ধার্য করে দেবে সে তা দিয়ে পশু পাল থেকে নিখুঁত একটি মেষ সংগ্রহ করে প্রায়শ্চিত্তের বলিস্বরূপ পুরোহিতের কাছে নিয়ে যাবে। সে অজ্ঞতাবশতঃ যে দোষ করেছে পুরোহিত তার প্রায়শ্চিত্ত করবে, তাহলে সে পাপের ক্ষমা পাবে।
19
সে প্রভু পরমেশ্বরের কাছে দোষী, তাই এটি তার প্রায়শ্চিত্তের বলি।
← Chapter 4
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 6 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27