bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Leviticus 7
Leviticus 7
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 8 →
1
অপরাধ মোচনের বলি সংক্রান্ত বিধি এই: এই বলি মহাপবিত্র।
2
যেখানে হোমবলির পশু হনন করা হয় সেখানেই অপরাধ মোচনের বলির পশু হনন করবে। পুরোহিত বেদীর গায়ে চারিদিকে সেই বলির রক্ত ঢেলে দেবে।
3
বলির সমস্ত মেদ উৎসর্গ করতে হবে। মেদপুষ্ট লেজ, অন্ত্রাবরক মেদ,
4
বৃক্ক দুটি এবং তার উপরের ও আশেপাশের মেদ এবং বৃক্কদুটির সঙ্গে যকৃতের উপরের অংশ পৃথক করে নিতে হবে।
5
পুরোহিত এগুলি হোমের নৈবেদ্যস্বরূপ বেদীর আগুনে আহুতি দেবে। এটি হবে অপরাধ মোচনের বলি।
6
পুরোহিতের পরিবারের পুরুষেরা তা ভক্ষণ করতে পারবে, কোন পবিত্র স্থানে এই বলির মাংস ভোজন করতে হবে, কারণ এই বলি মহাপবিত্র।
7
প্রায়শ্চিত্ত বলির মতই অপরাধ মোচনের বলি। উভয়ের জন্যই এক বিধি। যে পুরোহিত এই বলি দ্বারা প্রায়শ্চিত্ত করবে, এটি তারই প্রাপ্য হবে।
8
যে পুরোহিত কারও পক্ষে হোমবলি উৎসর্গ করবে, উৎসর্গিত হোমবলির পশুর চামড়া তার প্রাপ্য হবে।
9
তন্দুরে, কড়াইয়ে কিম্বা চাটুতে তৈরী ভক্ষ্য নৈবেদ্য নিবদনকারী পুরোহিতের প্রাপ্য হবে।
10
তেলের ময়ান দেওয়া অথবা রান্না করা হয় নি এমন অবশিষ্ট ভক্ষ্য নৈবেদ্য হারোণ বংশীয় পুরোহিতদের সকলের সমান অংশে প্রাপ্য হবে।
11
প্রভু পরমেশ্বরের শান্তি স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করার বিধি এই:
12
কেউ যদি প্রভু পরমেশ্বরের কাছে কৃতজ্ঞতা নিবেদনের জন্য বলি উৎসর্গ করে তবে তার সঙ্গে তেলের ময়ান দেওয়া খামিরবিহীন রুটি, তেল মিশ্রিত খামিরবিহীন সরু চাকলি, তেলের ময়ান দেওয়া ময়দা ও তেলে ভাজা পিঠে নিবেদন করতে হবে।
13
স্বস্ত্যয়নের জন্য কৃতজ্ঞতার বলির সঙ্গে তাকে খামিরযুক্ত রুটি উৎসর্গ করতে হবে।
14
এই জাতীয় নৈবেদ্যের প্রত্যেকটি থেকে সে একটি করে পিঠে নিয়ে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে। যে পুরোহিত স্বস্ত্যয়ন বলির রক্ত প্রক্ষেপ করবে, সেটি তার প্রাপ্য হবে।
15
স্বস্ত্যয়নের জন্য কৃতজ্ঞতার বলির মাংস উৎসর্গের দিনেই ভোজন করতে হবে। পরের দিন সকাল পর্যন্ত তার কিছুই রাখা চলবে না।
16
কিন্তু বলি যদি মানত শোধনের জন্য হয় কিম্বা স্বতঃপ্রণোদিত হয় তাহলে উৎসর্গের দিনে তা ভোজন করতে হবে এবং পরের দিনও তার অবশিষ্টাংশ ভোজন করা চলবে।
17
কিন্তু তৃতীয় দিনে সেই বলির অবশিষ্ট মাংস পুড়িয়ে ফেলতে হবে।
18
যদি তৃতীয় দিনে স্বস্ত্যয়ন বলির মাংস ভোজন করা হয় তবে সেই বলি গ্রাহ্য হবে না বা উৎসর্গকারীর পক্ষে তা গণ্য করা হবে না। তা ঘৃণ্য বস্তুরূপে পরিগণিত হবে এবং যে তা ভক্ষণ করবে, সে অপরাধী হবে।
19
কোন অশুচি বস্তুর ছোঁয়া লাগলে সেই মাংস খাওয়া চলবে না, তা পুড়িয়ে ফেলতে হবে। যারা শুচি তারাই শুধু এই মাংস ভক্ষণ করতে পারবে।
20
অশুচি অবস্থায় যদি কেউ প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত স্বস্ত্যয়ন বলির মাংস ভক্ষণ করে তবে সে সমাজচ্যুত হবে।
21
যদি কেউ অশুচি কোন দ্রব্য, মানুষের কোন অশুচি বস্তু কিম্বা অশুচি পশু বা অশুচি ও ঘৃণ্য কোন কিছু স্পর্শ করার পর প্রভু পরমেশ্বরের উৎসর্গিত স্বস্ত্যয়ন বলির মাংস ভোজন করে, তাহলে সে সমাজচ্যুত হবে।
22
প্রভু পরমেশ্বর মোশিকে আরও বললেন,
23
তুমি ইসরায়েলীদের এই কথা বল, গরু, ভেড়া কিম্বা ছাগলের মেদ তোমরা ভক্ষণ করবে না।
24
স্বাভাবিকভাবে মৃত বা অন্য কোন পশুর দ্বারা নিহত পশুর মেদ অন্য কাজে ব্যবহার করা চলবে কিন্তু তা কখনও ভক্ষণ করবে না।
25
প্রভু পরমেশ্বরের উদ্দেশে আহুতি দেওয়া পশুর মেদ যে ভক্ষণ করবে সেই ব্যক্তি স্বজাতিচ্যুত হবে।
26
তোমাদের বাসভূমিতে কোন পশু বা পাখির রক্ত পান করবে না।
27
কোনও প্রকার রক্ত যে পান করবে সে সমাজচ্যুত হবে।
28
প্রভু পরমেশ্বর মোশিকে আরও বললেন,
29
তুমি ইসরায়েলীদের এই কথা বল, যে ব্যক্তি প্রভুর পরমেশ্বরের উদ্দেশে স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করবে, সে স্বস্ত্যয়ন বলির একাংশ প্রভু পরমেশ্বরের উদ্দেশে পৃথক করে রাখবে।
30
প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করার জন্য হোম নৈবেদ্য সে নিজে বয়ে আনবে। সে বলির পশুর পাঁজর ও মেদ আনবে এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।
31
পুরোহিত সেই মেদ বেদীর আগুনে আহুতি দেবে, কিন্তু পাঁজরটি হারোণ বংশীয় পুরোহিতদের প্রাপ্য হবে।
32
তোমরা স্বস্ত্যয়ন বলির পিছনের ডান পা-টি পুরোহিতকে দান করবে।
33
হারোণ বংশীয় পুরোহিতদের মধ্যে যে স্বস্ত্যয়ন বলির রক্ত ও মেদ উৎসর্গ করবে, সে ঐ ডান পা-টি পাবে।
34
আমি ইসরায়েলীদের প্রদত্ত স্বস্ত্যয়ন বলি থেকে বিশেষ অর্ঘ্যস্বরূপ বলির পশুর পাঁজর এবং বিশেষ দানস্বরূপ বলির পশুর ডান পা-টি গ্রহণ করে হারোণ ও তার বংশধরদের দান করেছি। ইসরায়েলীদের কাছ থেকে তা তাদের চিরকালীন প্রাপ্য হবে।
35
যে দিন থেকে হারোণ ও তার বংশধরেরা প্রভু পরমেশ্বরের পৌরহিত্যের কাজে নিযুক্ত হবে, সেই দিন থেকে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম নৈবেদ্যের উক্ত অংশ তাদের প্রাপ্যরূপে নির্দিষ্ট করা হয়েছে।
36
তাদের অভিষেকের দিন উক্ত প্রাপ্য তাদের দেওয়ার জন্য প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের নির্দেশ দিয়েছেন। পুরুষানুক্রমে চিরকাল এগুলি তাদের প্রাপ্য।
37
হোমবলি, ভক্ষ্য নৈবেদ্য, প্রায়শ্চিত্ত বলি, অপরাধ মোচনের বলি, পৌরাহিত্যের পদে নিয়োগ এবং স্বস্ত্যয়ন বলি সংক্রান্ত বিধিব্যবস্থা উক্তরূপ।
38
প্রভু পরমেশ্বর যে দিন সিনাই প্রান্তরে ইসরায়েলীদের তাঁর উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করার নির্দেশ দিলেন, সেই দিনই তিনি সিনাই পর্বতে মোশিকে এই সমস্ত বিষয়ে নির্দেশ দিয়েছিলেন।
← Chapter 6
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 8 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27