bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Leviticus 23
Leviticus 23
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 24 →
1
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
2
তুমি ইসরায়েলীদের বল, তোমরা আমার নির্দেশিত যে পর্বগুলি প্রভু পরমেশ্বরের উদ্দেশে পালনীয় পবিত্র উৎসব বলে ঘোষণা করবে, সেগুলি এই:
3
সপ্তাহের ছয়দিন তোমরা কাজ করবে, কিন্তু সপ্তম দিন বিশ্রামের জন্য পবিত্র বিশ্রাম দিবস। এই দিনে পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং তোমরা কোন কাজ করবে না। তোমাদের দেশের সর্বত্র এই দিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে বিশ্রাম দিবসরূপে পালন করবে।
4
তোমরা প্রভু পরমেশ্বরের নির্দেশিত যে সব পর্ব উপলক্ষে নির্দিষ্ট সময়ে পবিত্র সমাবেশ আহ্বান করবে, সেগুলি যথাক্রমে এই:
5
প্রথম সন্ধ্যায় প্রভু পরমেশ্বরের নির্দেশিত তারণোৎসব অনুষ্ঠিত হবে।
6
এই মাসেরই পনেরো তারিখে প্রভু পরমেশ্বরের নির্দেশিত খামিরবিহীন রুটির পর্ব পালিত হবে। সাতদিন তোমরা খামিরবিহীন রুটি খাবে।
7
প্রথম দিনে তোমাদের পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেদিন তোমরা কোন শ্রমসাধ্য কাজ করবে না।
8
সাতদিন তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম নৈবেদ্য উৎসর্গ করবে। সপ্তম দিনে পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেদিন তোমরা কোন শ্রমসাধ্য কাজ করবে না।
9
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
10
তুমি ইসরায়েলীদের বল, আমি তোমাদের যে দেশ দেব সেই দেশে গিয়ে তোমরা যখন শস্য আহরণ করবে, তখন সংগৃহীত শস্যের প্রথম আঁটিটা পুরোহিতের কাছে নিয়ে যাবে।
11
পুরোহিত প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সেই আঁটি আরতি করে নিবেদন করবে, যেন তা তোমাদের অনুকুলে গ্রাহ্য হয়। বিশ্রাম দিবসের পরের দিন পুরোহিত তা আরতি করে নিবেদন করবে।
12
যে দিন তোমরা ঐ শস্যের আঁটি আরতি করে নিবেদন করবে, সেই দিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমের জন্য এক বছর বয়সের একটি নিখুঁত মেষ শাবকও উৎসর্গ করবে,
13
এবং সেই সঙ্গে এক এফার দশ ভাগের দুই ভাগ পরিমাণ ময়দা তেলের সঙ্গে মিশিয়ে ভোগ নিবেদন করবে। প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভজনক নৈবেদ্যরূপে সেই ভোগ হোমানলে উৎসর্গ করবে। এর সঙ্গে পানীয় নৈবেদ্যরূপে এক হিনের চতুর্থাংশ পরিমাণ দ্রাক্ষারস উৎসর্গ করবে।
14
তোমরা তোমাদের ঈশ্বরের উদ্দেশে যতদিন না এই অর্ঘ্য নিবেদন কর, ততদিন সেই শস্য থেকে তৈরী রুটি, ভাজা শস্য কিম্বা পাকা সীম খাবে না। তোমাদের দেশের সর্বত্র এই বিধি তোমরা পুরুষানুক্রমে চিরকাল পালন করবে।
15
তোমরা এই বিশ্রাম দিবসের পরের দিন থেকে, অর্থাৎ শস্যের আঁটি আরতি করে নিবেদন করার দিন থেকে আরম্ভ করে পুরোপুরি সাতটি বিশ্রাম দিবস গণনা করবে।
16
এই ভাবে সপ্তম বিশ্রাম দিবসের পরের দিন পর্যন্ত তোমরা পঞ্চাশ দিন গণনা করে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নবান্নের ভোগ নিবেদন করবে।
17
তোমরা নিজেদের বাড়ি থেকে এক এফার দশ ভাগের দুই ভাগ পরিমাণ মিহি ময়দার দুটি রুটি খামির মিশিয়ে তৈরী করে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আরতি করে নিবেদন করার জন্য আনবে। তা-ই হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত প্রথম ফসল।
18
সেই রুটির সঙ্গে এক বছর বয়সের সাতটি নিখুঁত মেষ শাবক, একটি জোয়ান বৃষ ও দুটি মেষ উৎসর্গ করবে। এগুলি হবে প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলি এবং এর সঙ্গে যে ভোগ ও পানীয় নৈবেদ্য তা সবই হবে প্রভুর উদ্দেশে হোমানলে উৎসর্গিত সৌরভজনক নৈবেদ্য।
19
এর পর তোমরা প্রায়শ্চিত্ত বলিস্বরূপ একটি ছাগ এবং স্বস্ত্যয়ন বলিস্বরূপ এক বছর বয়সের দুটি মেষ শাবক উৎসর্গ করবে।
20
পুরোহিত প্রথম ফসলের রুটির সঙ্গে মেষ শাবক দুটি প্রভু পরমেশ্বরের সাক্ষাতে আরতি করে নিবেদন করবে। সে তা প্রভুর উদ্দেশে পবিত্র বলে গণ্য করবে।
21
তোমরা সেদিন পবিত্র সমাবেশ আহ্বান করবে এবং সেদিন শ্রমসাধ্য কোন কাজ করবে না। দেশের সর্বত্র তোমরা এই নিয়ম পুরুষানুক্রমে চিরকাল পালন করবে।
22
ফসল কাটার সময় তোমরা ক্ষেতের সীমানার ফসল নিঃশেষে কাটবে না এবং ফসল কাটার পর ঝরে পড়া শীষ কুড়াবে না। গরীব দুঃখী ও প্রবাসীদের জন্য তা ছেড়ে দেবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।
23
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
24
তুমি ইসরায়েলীদের বল, সপ্তম মাসের প্রথম দিনটি তোমরা বিশেষ পবিত্র বিশ্রাম দিবসরূপে পালন করবে। ঐ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য তোমরা তুরীধ্বনি দেবে এবং ঐ দিনে তোমাদের পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
25
ঐ দিন তোমরা কোন শ্রমসাধ্য কাজ করবে না এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোমবলি নৈবেদ্য উৎসর্গ করবে।
26
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
27
সপ্তম মাসের দশম দিন প্রায়শ্চিত্ত দিবস। সেদিন তোমাদের পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। তোমরা উপবাস করবে এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম নৈবেদ্য উৎসর্গ করবে।
28
সেদিন তোমরা কোন কাজ করবে না, কারণ তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে তোমাদের প্রায়শ্চিত্তের জন্য তা প্রায়শ্চিত্ত দিবসরূপে উদযাপিত হবে।
29
সেদিন যে উপবাস না করবে, সে সমাজচ্যুত হবে।
30
আর সেদিন কোন লোক কাজ করলে আমি তাকে তার স্বজাতীয়দের মধ্য থেকে উচ্ছেদ করব।
31
তোমরা কোন কাজ করবে না, তোমাদের বসতির সর্বত্র এই বিধি পুরুষানুক্রমে চিরকাল পালন করবে।
32
সেদিন হবে তোমাদের পবিত্র বিশ্রাম দিবস। সেদিন তোমরা উপবাস করবে। মাসের নবম দিনের সন্ধ্যা থেকে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত তোমরা এই বিশ্রাম দিবস পালন করবে।
33
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
34
তুমি ইসরায়েলীদের বল, সপ্তম মাসের পনেরো তারিখ থেকে সাত দিন প্রভু পরমেশ্বরের নির্দেশিত কুটিরোৎসব পালিত হবে।
35
প্রথম দিন পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেদিন তোমরা শ্রমসাধ্য কোন কাজ করবে না।
36
সাত দিন তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম নৈবেদ্য উৎসর্গ করবে। অষ্টম দিনে আবার পবিত্র সমাবেশ অনুষ্ঠিত হবে এবং প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা হোম নৈবেদ্য উৎসর্গ করবে। এটি পবিত্র সমাবেশের দিন সুতরাং তোমরা কোন শ্রমসাধ্য কাজ করবে না।
37
এইগুলিই প্রভু পরমেশ্বরের নির্দেশিত পর্ব। এই সমস্ত পর্বের সময় তোমরা পবিত্র সমাবেশ আহ্বান করবে এবং নির্দিষ্ট দিনে প্রভু পরমেশ্বরের উদ্দেশে যথাবিহিত হোম নৈবেদ্য, হোমবলি, ভক্ষ্য নৈবেদ্য, বলিদান এবং পানীয় নৈবেদ্য উৎসর্গ করবে।
38
প্রভু পরমেশ্বরের নির্দেশিত বিশ্রাম দিবসের এবং তোমাদের নিজেদের জন্য নির্দিষ্ট মানত শোধের নৈবেদ্য এবং স্বেচ্ছাদত্ত নৈবেদ্য ছাড়াও উল্লিখিত অর্ঘ্যসমূহ তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদন করবে।
39
সপ্তম মাসের পনেরো তারিখে ক্ষেতের ফসল সংগ্রহ করার পর তোমরা সাতদিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসব করবে। প্রথম এবং অষ্টম দিন হবে পবিত্র বিশ্রাম দিবস।
40
প্রথমদিন তোমরা ভাল ভাল গাছের ফল, খেজুর, পাতা, পাতা-ভরা গাছের ডাল এবং নদীর ধারের বনঝাউ গাছ সংগ্রহ করে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সাতদির ধরে আনন্দোৎসব করবে।
41
তোমরা বছরে সাতদিন প্রভু পরমেশ্বরের উদ্দেশে এই উৎসব পালন করবে। এই নিয়ম তোমরা পুরুষানুক্রমে চিরকাল পালন করবে।
42
সপ্তম মাসে তোমরা এই উৎসব পালন করবে। সাতদিন তোমরা পর্ণকুটিরে বাস করবে। এই দেশে জাত ইসরায়েলীদের সকলকেই তখন পর্ণকুটিরে বাস করতে হবে।
43
এর দ্বারা তোমাদের ভাবী বংশধরেরা জানতে পারবে যে আমি ইসরায়েলীদের মিশর থেকে উদ্ধার করে এনে ছাউনিতে বাস করিয়েছিলাম। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।
44
মোশি ইসরায়েলীদের প্রভু পরমেশ্বরের নির্দেশিত পর্বগুলির কথা জানালেন।
← Chapter 22
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 24 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27