bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Leviticus 21
Leviticus 21
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 22 →
1
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি হারোণ বংশের পুরোহিতদের বল, তাদের জ্ঞাতিবর্গের কারও মৃত্যু হলে তাদের অশৌচ হবে না।
2
কেবল রক্ত-সম্পর্কের নিকট আত্মীয়দের মধ্যে কেউ, অর্থাৎ নিজের মাতা, পিতা, কন্যা বা ভ্রাতা মারা গেলে তাদের অশৌচ হবে।
3
নিজের অবিবাহিত ভগিনী মারা গেলেও তাদের অশৌচ হবে।
4
নিজ গোষ্ঠীপতি হলেও তারা অশৌচ পালন করে নিজেদের অপবিত্র করবে না।
5
তারা মাথা মুড়বে না বা দাড়ি কামাবে না এবং নিজেদের দেহে অস্ত্র দ্বারা কোন ক্ষত সৃষ্টি করবে না।
6
তারা তাদের ঈশ্বরের উদ্দেশে পবিত্র হবে এবং তাদের ঈশ্বরের নাম কঙ্কলিত করবে না। কারণ তারা প্রভু পরমেশ্বরের উদ্দেশে, তাদের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে হোমবলি ও ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করে, সেইজন্য তাদের পবিত্র হতে হবে।
7
তারা কোন বারবণিতা বা ধর্ষিতা নারীকে বিবাহ করতে পারবে না। স্বামী পরিত্যক্তা নারীকেও তারা বিবাহ করবে না, কেননা পুরোহিত তার ঈশ্বরের উদ্দেশে পবিত্রীকৃত।
8
তোমরা তাকে পবিত্র রাখবে, কেননা সে তোমাদের ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করে। তোমরা তাকে পবিত্র বলে গণ্য করবে, কারণ আমি প্রভু পরমেশ্বর তোমাদের পবিত্র করি, আমি পবিত্র।
9
যদি কোন পুরোহিতের কন্যা বারবণিতার বৃত্তি গ্রহণ করে নিজেকে অশুচি করে তাহলে তার পিতাও অশুচি হবে। সেই কন্যাকে আগুনে পুড়িয়ে মারতে হবে।
10
পুরোহিত সম্প্রদায়ের মধ্যে যে প্রধান, যার মস্তকে অভিষেকের তেল সিঞ্চন করা হয়েছে, যে পবিত্র বস্ত্রাদি পরিধান করার জন্য অভিষিক্ত হয়েছে, সে মাথার কেশ অবিন্যস্ত রাখবে না বা পরণের বসন ছিঁড়বে না। সে কোন মৃতদেহের সান্নিধ্যে যাবে না এবং নিজের পিতা বা মাতার জন্যও অশৌচ পালন করবে না।
11
সে মন্দির ছেড়ে বাইরে যাবে না এবং আপন ঈশ্বরের মন্দির অপবিত্র করবে না। কারণ সে ঈশ্বরনির্দিষ্ট অভিষেক তৈল সিঞ্চনে পবিত্রীকৃত হয়েছে। আমি প্রভু পরমেশ্বর।
13
সে কেবলমাত্র কুমারী কন্যার পাণিগ্রহণ করতে পারবে।
14
বিধবা, স্বামী পরিত্যক্তা, ধর্ষিতা কিংবা বারবণিতাকে সে বিবাহ করতে পারবে না। সে স্বজাতীয়া কোন কুমারীকে পত্নীরূপে গ্রহণ করবে।
15
স্বজাতীয়দের মধ্যে তার বংশধরদের হেয় করার মত কোন কাজ সে করবে না, কেননা আমি প্রভু পরমেশ্বর তাকে পবিত্র করেছি।
16
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
17
তুমি হারোণকে বল, তার বংশধরদের মধ্যে যার শরীরে খুঁত থাকবে সে যেন কোন কালে ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন না করে।
18
যে ব্যক্তির কোন খুঁত আছে সে বেদীর কাছে যাবে না। অন্ধ, খঞ্জ, বিকৃতবদন, বিকলাঙ্গ,
19
যার হাত কি পা ভাঙ্গা,
20
কুঁজো, বামন, চক্ষুরোগগ্রস্ত, খোসপাঁচড়া কি শ্বেতীরোগাক্রান্ত, নপুংসক,
21
ইত্যাদি খুঁতবিশিষ্ট কোন পুরুষ পুরোহিত হারোণের বংশধরদের মধ্যে থাকলে, সে প্রভু পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্য উৎসর্গ করতে বেদীর কাছে যাবে না। খুঁত থাকার জন্য সে ঈশ্বরের উদ্দেশে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করতে পারবে না।
22
কিন্তু সে তার ঈশ্বরের উদ্দেশে নিবেদিত ভোগ্য বস্তু, পবিত্র এবং মহাপবিত্র প্রসাদ ভক্ষণ করতে পারবে।
23
কিন্তু সে পবিত্র স্থানের পর্দা বা বেদীর কাছে যেতে পারবে না, কেননা তার খুঁত আছে। সে আমার পবিত্র পীঠস্থান অপবিত্র করবে না, কারণ আমি প্রভু পরমেশ্বর সেই স্থান পবিত্র করেছি।
24
হারোণকে ও তাঁর পুত্রদের এবং ইসরায়েলীদের সকলকে মোশি এই সব কথা জানালেন।
← Chapter 20
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 22 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27