bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Leviticus 25
Leviticus 25
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 24
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 26 →
1
প্রভু পরমেশ্বর সিনাই পর্বতে মোশিকে বললেন,
2
তুমি ইসরায়েলীদের বল, আমি তোমাদের যে দেশ দেব, সেই দেশে তোমরা যাওয়ার পর সেখানকার ভূমিকে প্রভু পরমেশ্বরের সম্মানে বিরতি দিতে হবে।
3
ছয় বছর তোমরা নিজেদের জমিতে বীজ বপন করবে এবং আঙুর লতা ছাঁটবে ও তার ফল সংগ্রহ করবে।
4
কিন্তু সপ্তম বছর জমির বিশ্রামের জন্য হবে বিরতির বছর। প্রভু পরমেশ্বরের সম্মানে সেই বছর বিরতির কাল হবে। তখন তোমরা ক্ষেতে বীজ বপন করবে না ও আঙুর লতা ছাঁটবে না।
5
ক্ষেতে আপনা থেকে যে ফসল উৎপন্ন হবে তা তোমরা কাটবে না কিম্বা আছাঁটা আঙুর লতার ফল সংগ্রহ করবে না। কারণ সেই বছর জমির বিরতির বছর।
6
তোমাদের এবং তোমাদের দাসদাসী, মজুর ও তোমাদের সঙ্গে বসবাসকারী বিদেশীদের খাদ্য সংস্থানের জন্যই জমির এই বিরাম।
7
তোমাদের পশুপাল ও দেশের বন্যপশুদের জন্যও তা খাদ্য জোগাবে।
8
তোমরা সাতটি বিরতির বর্ষ, অর্থাৎ সাতগুণ সাত বছর গণনা করবে। তোমাদের হিসাব মত সাতগুণ সাতটি বিরতির বর্ষে উনপঞ্চাশ বছর হবে।
9
তখন সপ্তম মাসের দশম দিনে-প্রায়শ্চিত্ত দিবসে তোমরা সারা দেশে তূরী বাজিয়ে ঘোষণা করবে।
10
পঞ্চাশৎতম বর্ষকে তোমরা পবিত্র বলে গণ্য করবে এবং দেশের সকল লোকের কাছে মুক্তির বার্তা ঘোষণা করবে। সেই বছর তোমাদের জুবিলি উৎসব (তূরী ধ্বনির উৎসব) হবে এবং তোমরা প্রত্যেকে নিজেদের পৈতৃক সম্পত্তির অধিকার ফিরে পাবে এবং নিজ নিজ গোষ্ঠীতে ফিরে যেতে পারবে।
11
পঞ্চাশৎতম বর্ষ হবে তোমাদের জুবিলির বর্ষ। এই বছর তোমারা জমিতে বীজ বুনবে না বা নিজে থেকে উৎপন্ন ফসল কাটবে না ও আছাঁটা আঙুর লতার ফলও সংগ্রহ করবে না।
12
কারণ তা জুবিলির অন্তর্গত, তোমরা তা পবিত্র বলে গণ্য করবে। তবে ক্ষেতে উৎপন্ন ফসল তোমরা ভোগ করতে পারবে।
13
জুবিলির বছরে তোমরা নিজ নিজ সম্পত্তির অধিকার ফিরে পাবে।
14
তোমরা স্বজাতীয় কোন লোকের কাছে যদি কিছু বিক্রি কর বা স্বজাতীয়ের কাছ থেকে কিছু কেনো, তবে কেউ কাউকে ঠকাবে না।
15
তোমরা জুবিলির পরবর্তী বছরের সংখ্যা হিসাব করে স্বজাতীয়ের কাছ থেকে সম্পত্তি কিনবে এবং ফসল উৎপাদনের বছর হিসাব করে তা বিক্রি করবে।
16
বছরের সংখ্যা বেশী হলে মূল্য বেশী হবে এবং বছরের সংখ্যা কম হলে মূল্যও কম হবে। কারণ বিক্রেতা ফসল উৎপাদনের বছরের সংখ্যা হিসাব করে সম্পত্তি বিক্রি করবে।
17
তোমরা কেউ কাউকে ঠকাবে না এবং তোমাদের আরাধ্য ঈশ্বরকে সম্ভ্রম করবে, কেননা আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।
18
তোমরা আমার বিধি অনুযায়ী আচরণ করবে এবং আমার অনুশাসনগুলি সতর্কভাবে পালন করবে। তাহলে তোমরা নিরাপদে দেশে বাস করতে পারবে।
19
জমি হবে সুফলা, তোমরা তার ফসল ভোগ করে তৃপ্ত হবে ও নিরাপদে বাস করবে।
20
তোমরা যদি বল, সপ্তম বছরে ক্ষেতে বীজ বপন না করলে এবং উৎপন্ন ফসল সংগ্রহ না করলে, আমরা কি খাব?
21
সেই জন্য আমি ষষ্ঠ বছরে তোমাদের বিশেষভাবে আশীর্বাদ করব, তার ফলে সেই বছর তিন গুণ ফসল উৎপন্ন হবে।
22
অষ্টম বছরে তোমরা আবার বীজ বপন করবে এবং নবম বছর পর্যন্ত তোমরা পুরানো ফসল ভোগ করবে। নতুন ফসল না হওয়া অবধি তোমরা পুরানো শস্য ভোগ করবে।
23
জমি চিরকালের জন্য কখনও বিক্রি হবে না, কেননা জমির স্বত্ব আমার, আর আমার দৃষ্টিতে তোমরা এ দেশে বসবাসকারী বিদেশী।
24
তোমাদের অধিকৃত দেশের সর্বত্র বিক্রীত জমি পুনরুদ্ধারের সুযোগ দেবে।
25
তোমাদের কোন ভাই যদি দারিদ্র্যের জন্য তার সম্পত্তির কিছু অংশ বিক্রি করে তবে তার নিকটতম আত্মীয়, উদ্ধার করার দায়িত্ব যার উপর ন্যস্ত, সে তার হয়ে সেই বিক্রীত সম্পত্তি পুনরুদ্ধার করবে।
26
যার তেমন কোন আত্মীয় নেই সে যদি অর্থ সংগ্রহ করে নিজেই তা উদ্ধার করতে পারে,
27
তাহলে সে বিক্রির বছর থেকে হিসাব করে বাদবাকী মূল্য ক্রেতাকে ফিরিয়ে দেবে। এই ভাবেই সে নিজ সম্পত্তির অধিকার ফিরে পাবে।
28
যদি সে সম্পত্তি উদ্ধার করতে অপারগ হয় তাহলে সেই বিক্রীত সম্পত্তির অধিকার জুবিলির বছর পর্যন্ত ক্রেতার থাকবে। জুবিলির বছরে তা মুক্ত হবে এবং বিক্রেতা নিজ সম্পত্তির অধিকার ফিরে পাবে।
29
কেউ যদি প্রাচীর ঘেরা সুরক্ষিত কোন নগরের মধ্যে তার বসতবাড়ি বিক্রি করে, তাহলে বিক্রির পরে এক বছরের মধ্যে তা পুনরুদ্ধার করতে পারবে। পুরো এক বছর কাল তার পুনরুদ্ধার করার অধিকার থাকবে।
30
কিন্তু যদি এক বছরের মধ্যে তা পুনরুদ্ধার করা না হয় তাহলে প্রাচীর ঘেরা নগরের মধ্যে সেই বাড়ীতে ক্রেতার স্বত্ব বংশ পরম্পরায় চিরস্থায়ী হবে। জুবিলির বছরেও তা মুক্ত হবে না।
31
কিন্তু প্রাচীর বিহীন জনপদের ঘরবাড়ি দেশের জমিজমার মতই গণ্য হবে এবং তা পুনরুদ্ধার করার অধিকার থাকবে। জুবিলির বছরে তা মুক্ত হবে।
32
কিন্তু লেবি গোষ্ঠীর লোকদের নগরগুলি এবং তাদের অধিকারভুক্ত নগরের ঘরবাড়ি পুনরুদ্ধার করার অধিকার তাদের সর্বদাই থাকবে।
33
লেবি কুলের কেউ যদি তা পুনরুদ্ধার না করে তাহলে সেই বিক্রীত ঘরবাড়ি এবং অধিকারভুক্ত নগর জুবিলির বছরে মুক্ত হয়ে যাবে। ইসরায়েলীদের মধ্যে লেবি গোষ্ঠীর নগরগুলির ঘরবাড়িতে তাদেরই অধিকার থাকবে।
34
তাদের নগর সংলগ্ন চারণভূমি বিক্রি করা চলবে না, কারণ সেখানে তাদের স্বত্ব চিরস্থায়ী।
35
তোমার স্বজাতীয় কোন ভাই যদি গরীব হয়ে পড়ে এবং নিজের ভরণপোষণ করতে না পারে তাহলে তুমি তাকে একজন বিদেশী ও প্রবাসী মনে করে তাকে সাহায্য করবে। সে তোমার সঙ্গেই বাস করবে।
36
তুমি তার কাছ থেকে সুদ বা কোন কিছু বাড়তি আদায় করবে না। তুমি তোমার ঈশ্বরকে ভয় করবে এবং তোমার ভাইকে তোমার সঙ্গেই বেঁচে থাকার সুযোগ দেবে।
37
তুমি তাকে সুদে টাকা ধার দেবে না বা খাদ্যশস্যের জন্য অতিরিক্ত কিছু আদায় করবে না।
38
আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর, আমিই তোমাদের কনান দেশের অধিকার দেওয়ার জন্য এবং তোমাদের আরাধ্য ঈশ্বর হওয়ার জন্য মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছি।
39
তোমার স্বজাতীয় কোন ভাই যদি দারিদ্র্যের জন্য নিজেকে তোমার কাছে বিক্রি করে, তাহলে তুমি তাকে ক্রীতদাসের মত খাটাবে না।
40
সে বেতনভোগী ভৃত্যের মত কিম্বা প্রবাসী ব্যক্তির মত তোমার কাছে থাকবে এবং জুবিলির বছর পর্যন্ত তোমার সেবা করবে।
41
তারপর সে তার পুত্রকন্যাসহ তোমার কাছ থেকে মুক্ত হয়ে নিজের বাড়িতে ফিরে যাবে এবং তার পৈতৃক সম্পত্তি ফিরে পাবে।
42
কারণ তারা আমারই সেবক, আমিই তাদের মিশর থেকে উদ্ধার করে এনেছি, তাদের কাউকে ক্রীতদাসের মত বিক্রি করা চলবে না।
43
তুমি তাদের উপর কঠোর হবে না, তোমার ঈশ্বরকে তুমি ভয় করবে।
44
তোমাদের চারপাশে যে সব জাতি বাস করে তাদের মধ্য থেকে তোমরা দাসদাসী রাখতে পারবে এবং তাদের মধ্য থেকেই তোমরা দাসদাসী ক্রয় করবে।
45
তোমাদের মধ্যে যে সব বিদেশী পরিবার বাস করে, তাদের যে সব সন্তান দেশেই জন্মেছে, তাদের মধ্য থেকেও তোমরা দাসদাসী ক্রয় করবে। তারা তোমাদের সম্পত্তি হবে।
46
তোমাদের ভাবী বংশধরেরা উত্তরাধিকার সূত্রে এই দাসদাসীদের পেতে পারে কিম্বা তোমরা নিজেদের দাস হিসাবেও তাদের স্থায়ী ভাবে রাখতে পার, কিন্তু তোমাদের স্বজাতীয় ইসরায়েলীদের মধ্যে কারও উপর তোমরা কঠোর ব্যবহার করবে না।
47
তোমাদের সঙ্গে বসবাসকারী কোন ভিন্নজাতির মানুষ বা প্রবাসী কেউ যদি ধনবান হয় এবং তার প্রতিবেশী তোমার স্বজাতীয় কোন ভাই যদি দারিদ্রবশতঃ নিজেকে সেই ভিন্নজাতি বা প্রবাসী ব্যক্তি বা তার পরিবারের কোন লোকের কাছে বিক্রি করে,
48
তাহলে বিক্রীত হওয়ার পরেও সে মুক্ত করতে পারবে।
49
তার পিতৃব্য কিম্বা পিতৃব্যের পুত্র তাকে মুক্ত করবে। কিংবা তার গোষ্ঠীভুক্ত নিকট কোন আত্মীয় তাকে মুক্ত করবে। অথবা সে যদি অর্থ সংগ্রহ করতে পারে, তাহলে নিজেই নিজেকে মুক্ত করবে।
50
তখন তার বিক্রির বছর থেকে জুবিলির বছর পর্যন্ত হিসাব করে ক্রেতার সঙ্গে তার মূল্য স্থির করতে হবে। ক্রেতার কাছে সে যতদিন থাকবে ততদিন তাকে বেতনভোগী ভৃত্যের মত গণ্য করতে হবে।
51
যদি অনেক বছর বাকী থাকে তাহলে সে বছরের সংখ্যার অনুপাতে ক্রয়মূল্য থেকে নিজের মুক্তিপণের মূল্য ফেরত দেবে।
52
যদি জুবিলির বছর আসতে অল্প কয়েক বছর বাকী থাকে, তাহলে সে হিসাব করে সেই কয় বছরের জন্য নিজের মুক্তিপণ ফেরত দেবে।
53
বার্ষিক বেতনের চুক্তিতে নিযুক্ত ভৃত্যের মত সে ক্রেতার কাছে থাকবে। ক্রেতা যেন তার প্রতি কঠোর আচরণ করতে না পারে সেদিকে তোমাকে দৃষ্টি রাখতে হবে।
54
যদি উক্ত উপায়গুলিতে সে মুক্ত হতে না পারে, তবে জুবিলির বছরে সে পুত্রকন্যাসহ মুক্ত হবে।
55
কেননা ইসরায়েলীরা আমার সেবক, তারা আমার দাস, মিশর থেকে আমি তাদের উদ্ধার করে এনেছি। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।
← Chapter 24
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 26 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27