bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Leviticus 19
Leviticus 19
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 18
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 20 →
1
প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,
2
তুমি সমগ্র ইসরায়েলী জনমণ্ডলীকে বল, তোমরা পবিত্র হও, কেননা আমি প্রভু পরমেশ্বর তোমাদের পবিত্র ঈশ্বর।
3
তোমরা প্রত্যেকে নিজ নিজ মাতা ও পিতাকে সম্মান করবে এবং আমার নিরূপিত বিশ্রাম দিবস পালন করবে। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।
4
তোমরা কোন অলীক প্রতিমার আরাধনা করবে না কিম্বা নিজেরাও আরাধনার জন্য ছাঁচে ঢালাই করে কোন মূর্তি তৈরী করবে না। কারণ আমি প্রভু পরমেশ্বরই তোমাদের আরাধ্য ঈশ্বর।
5
প্রভু পরমেশ্বরের উদ্দেশে তোমরা যখন স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করবে, তখন এমন ভাবে করবে যেন তা গ্রাহ্য হয়।
6
যে দিন বলি উৎসর্গ করবে সেই দিন এবং তার পরের দিন পর্যন্ত সেই বলির মাংস ভোজন করা চলবে। কিন্তু তৃতীয় দিনে যা অবশিষ্ট থাকবে তা সবই আগুনে পুড়িয়ে ফেলতে হবে।
7
তৃতীয় দিনে যদি কেউ তার কিছু ভোজন করে তাহলে তা হবে গর্হিত কর্ম, সেই বলি অগ্রাহ্য হবে
8
এবং ভোক্তা তার কৃত অপরাধের জন্য দায়ী হবে, কারণ সে প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গিত পবিত্র বস্তু অশুচি করেছে। সেই ব্যক্তি সমাজচ্যুত হবে।
9
তোমরা যখন নিজেদের ক্ষেতের ফসল সংগ্রহ করবে, তখন ক্ষেতের সীমানার শস্য নিঃশেষে কেটে নিও না, কিম্বা ক্ষেতে পড়ে থাকা শস্য কুড়িও না।
10
তোমাদের দ্রাক্ষাকুঞ্জের ফল নিঃশেষে সংগ্রহ করবে না বা ঝরে পড়া আঙুর কুড়াবে না। গরীব ও প্রবাসীদের জন্য তা ছেড়ে দেবে। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।
11
তোমরা চুরি করবে না, প্রতিবেশীকে প্রতারণা করবে না কিম্বা মিথ্যা কথা বলবে না।
12
আমার নামে মিথ্যা শপথ করে তোমরা তোমাদের ঈশ্বরের নাম কলঙ্কিত করবে না। আমি প্রভু পরমেশ্বর।
13
প্রতিবেশীর উপর তোমরা অত্যাচার করবে না, তার কোন জিনিষ লুঠ করবে না। দিনমজুরের মজুরী তোমরা পরের দিন পর্যন্ত আটকে রাখবে না।
14
তোমরা বধিরকে উপহাস করো না এবং অন্ধের চলার পথে প্রতিবন্ধক সৃষ্টি করো না। তোমাদের ঈশ্বরকে তোমরা সম্ভ্রম করব। আমিই প্রভু পরমেশ্বর।
15
তোমরা অন্যায় বিচার করবে না। গরীবদের প্রতি পক্ষপাতিত্ব কিম্বা ধনীকে সমীহ- কোনটাই তোমরা করবে না। ন্যায়নিষ্ঠ হয়ে তোমরা প্রতিবেশীর বিচার নিষ্পন্ন করবে।
16
তোমরা আত্মীয় স্বজনের সম্পর্কে কুৎসা রটনা করবে না এবং তোমাদের প্রতিবেশীর জীবনহানিকর কোন প্রচেষ্টায় লিপ্ত হবে না। আমি প্রভু পরমেশ্বর।
17
তোমরা নিজের ভাইয়ের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করবে না। তোমাদের প্রতিবেশীর কৃত অন্যায়ের জন্য তোমরা অবশ্যই তাদের র্ভৎসনা করবে। তা না হলে তোমরা তাদের পাপের ভাগী হবে।
18
তোমরা স্বজাতীয় লোকের বিরুদ্ধে বিদ্বেষ ও প্রতিহিংসার মনোভাব পোষণ করবে না। তোমার প্রতিবেশীকে তোমার নিজের মতই ভালবাসবে। আমি প্রভু পরমেশ্বর।
19
তোমরা আমার সমস্ত বিধি পালন করবে। তোমরা ভিন্ন জাতের পশুদের সংসর্গ করতে দেবে না। একই ক্ষেত্রে তোমরা দুই রকমের বীজ বুনবে না। দুই রকমের সুতোয় বোনা কাপড় তোমরা পরবে না।
20
অন্য লোকের বাগদত্তা কোন ক্রীতদাসী, মুক্তিপণের বিনিময়ে যাকে মুক্ত করা হয় নি কিম্বা যাকে মুক্তি দেওয়া হয় নি, তার সঙ্গে কোন ব্যক্তি যদি সহবাস করে তাহলে সে বিষয়ে তদন্ত করতে হবে। তাদের প্রাণদণ্ড হবে না কারণ সেই নারীর মুক্তি অর্জিত হয় নি।
21
অভিযুক্ত ব্যক্তি প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রায়শ্চিত্ত বলি স্বরূপ একটি মেষ সম্মিলন শিবিরের দ্বারে আনবে।
22
পুরোহিত প্রভু পরমেশ্বরের সাক্ষাতে সেই প্রায়শ্চিত্ত বলির মেষ দ্বারা তার পাপের প্রায়শ্চিত্ত করবে, তাহলে তার পাপ ক্ষমা করা হবে।
23
তোমরা প্রতিশ্রুত দেশে গিয়ে যখন বিভিন্ন রকমের ফলের গাছ রোপণ করবে, তখন সেই সব গাছের ফল তোমরা নিষিদ্ধ বলে গণ্য করবে। তিনবছর সেই সব গাছের ফল তোমাদের পক্ষে নিষিদ্ধ থাকবে, তোমরা তা খাবে না।
24
চতুর্থ বছরে সমস্ত ফল প্রভু পরমেশ্বরের গৌরবের জন্য পবিত্র নৈবেদ্যরূপে গণ্য হবে।
25
পঞ্চম বছরে তোমরা সেই সব গাছের ফল খাবে এবং তখন তোমাদের জন্য প্রচুর ফল উৎপন্ন হবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।
26
তোমরা রক্তসমেত মাংস খাবে না। তোমরা ডাকিনীবিদ্যা কিম্বা শাকুনবিদ্যার চর্চা করবে না।
27
তোমরা মাথার চারপাশের চুল কামাবে না বা দাড়ির অগ্রভাগ ছাঁটবে না।
28
মৃতব্যক্তির উদ্দেশে শোক প্রকাশের জন্য তোমরা দেহের কোন অংশ ক্ষতবিক্ষত করবে না কিম্বা শরীরে উল্কি ধারণ করবে না। আমি প্রভু পরমেশ্বর।
29
তোমরা তোমাদের কন্যাদের বেশ্যাবৃত্তিতে নিয়োগ করে তাদের অশুচি করবে না, তাহলে দেশ ব্যভিচার ও দুষ্কর্মে পরিপূর্ণ হবে।
30
তোমরা আমার নিরূপিত বিশ্রাম দিবস পালন করবে এবং আমার পীঠস্থানের মর্যাদা রক্ষা করবে। আমি প্রভু পরমেশ্বর।
31
তোমার ভূতের ওঝা বা গুণিনদের কাছে যাবে না, তাদের খোঁজ করবে না, তাহলে তোমরা তাদের দ্বারা অশুচি হবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর।
32
তোমরা পক্ককেশ বৃদ্ধের সম্মুখে উঠে দাঁড়াবে, বয়স্ক লোককে সম্মান প্রদর্শন করবে এবং আপন ঈশ্বরকে সম্ভ্রম করবে। আমি প্রভু পরমেশ্বর।
33
কোন বিদেশী লোক তোমাদের দেশে বাস করলে তার উপর তোমরা উপদ্রব করবে না।
34
সেই বিদেশী তোমাদের কাছে স্বজাতীয়ের মতই হবে। তোমরা তাকে নিজের মতই ভালবাসবে, কারণ তোমরাও এককালে মিশরে প্রবাসী ছিলে। আমি প্রভু পরমেশ্বর তোমাদের আরাধ্য ঈশ্বর।
35
তোমরা বিচার করার সময় কিম্বা কোন জিনিষ মাপ বা ওজন করার সময় অন্যায় করবে না।
36
তোমরা সঠিক দাঁড়িপাল্লা, বাটখারা, এফা ও হিন রাখবে। আমি প্রভু পরমেশ্বর, তোমাদের আরাধ্য ঈশ্বর, আমিই তোমাদের মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছি।
37
তোমরা আমার সমস্ত বিধি ও অনুশাসন পালন করবে। আমি প্রভু পরমেশ্বর।
← Chapter 18
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 20 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27