bible
ra
🌐 Language
English
Español
Français
Deutsch
Português
Italiano
Nederlands
Русский
中文
日本語
한국어
العربية
Türkçe
Tiếng Việt
ไทย
Indonesia
All Languages
Home
/
Bengali
/
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
/
Leviticus 9
Leviticus 9
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 10 →
1
অভিষেকের সমস্ত কাজ সমাধা হলে পর অষ্টম দিনে মোশি হারোণ ও তাঁর পুত্রদের এবং ইসরায়েলীদের প্রবীণ নেতাদের ডাকলেন।
2
তিনি হারোণকে বললেন, তুমি প্রয়শ্চিত্ত বলির জন্য নিখুঁত একটি বৃষ ও হোমবলির জন্য একটি মেষ প্রভু পরমেশ্বরের উদ্দেশে উপস্থিত কর।
3
তারপর ইসরায়েলীদের বল যেন তারা প্রায়শ্চিত্ত বলির জন্য একটি ছাগ, এক বছর বয়সের একটি গোবৎস এবং হোমবলির জন্য এক বছর বয়সের নিখুঁত একটি মেষশাবক ও
4
স্বস্ত্যয়ন বলির জন্য একটি বৃষ ও একটি মেষ এবং তেলের ময়ান দেওয়া ভক্ষ্য নৈবেদ্য নিয়ে আসে, কারণ প্রভু পরমেশ্বর আজ তোমাদের দর্শন দেবেন।
5
মোশির নির্দেশ অনুযায়ী তারা উক্ত উপচার সমূহ সম্মিলন শিবিরের সম্মুখে নিয়ে এল এবং সমগ্র জনমণ্ডলী এগিয়ে এসে প্রভু পরমেশ্বরের সাক্ষাতে দাঁড়াল।
6
মোশি তখন বললেন, প্রভু পরমেশ্বরই তোমাদের এই সব কাজ করতে নির্দেশ দিয়েছেন, তাঁর মহিমা এখন তোমাদের কাছে প্রকাশিত হবে।
7
মোশি হারোণকে বললেন, তুমি বেদীর কাছে গিয়ে তোমার প্রায়শ্চিত্তের বলি ও হোমবলি উৎসর্গ করে নিজের ও জনতার জন্য প্রায়শ্চিত্ত কর। জনতা উৎসর্গের জন্য যে সামগ্রী এনেছে তা নিবেদন করে তাদের জন্য প্রায়শ্চিত্ত কর। প্রভু পরমেশ্বর এই নির্দেশই দিয়েছেন।
8
তখন হারোণ বেদীর কাছে গিয়ে নিজের জন্য নির্দিষ্ট প্রায়শ্চিত্ত বলির গোবৎসটি হনন করলেন।
9
হারোণের পুত্রেরা সেই বলির রক্ত তাঁর কাছে আনলেন, হারোণ সেই রক্তে নিজের আঙুল ডুবিয়ে বেদীর শৃঙ্গে লাগিয়ে দিলেন এবং অবশিষ্ট রক্ত বেদীমূলে ঢেলে দিলেন।
10
তিনি সেই প্রায়শ্চিত্ত বলির মেদ, বৃক্ক এবং যকৃতের ঊর্ধ্বাংশ বেদীর আগুনে আহুতি দিলেন। প্রভু পরমেশ্বর মোশিকে এই নির্দেশই দিয়েছিলেন।
11
সেই বলির মাংস ও চামড়া তিনি ইসরায়েলী শিবিরের এলাকার বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন।
12
পরে তিনি হোমবলির পশুটিকে হনন করলেন, হারোণের পুত্রেরা তার রক্ত তাঁর কাছে নিয়ে এলে তিনি বেদীর পায়ার চারদিকে সেচন করলেন।
13
পরে তাঁরা হোম বলির মাংসখণ্ডগুলি ও মুণ্ডটি হারোণের কাছে আনলেন, আর তিনি সেগুলি বেদীর আগুনে আহুতি দিলেন।
14
তারপর সেই বলির অন্ত্র ও পা-গুলি ধুয়ে বেদীর উপরে হোমানলে আহুতি দিলেন।
15
এরপর তিনি জনতার নিবেদিত যজ্ঞ সামগ্রী উপস্থিত করলেন এবং জনতার জন্য নির্দিষ্ট প্রায়শ্চিত্ত বলির ছাগটি নিয়ে প্রথমটির মত হনন করে পাপস্খালনের উদ্দেশ্যে উৎসর্গ করলেন।
16
তারপর তিনি হোমবলিও বিধিমত উৎসর্গ করলেন।
17
পরে ভক্ষ্য নৈবেদ্য নিবেদন করে তিনি তা থেকে একমুঠো নিয়ে বেদীর আগুনে আহুতি দিলেন। এ ছাড়াও তিনি প্রাতঃকালীন হোমবলি উৎসর্গ করলেন।
18
তারপর তিনি জনমণ্ডলীর জন্য শান্তি স্বস্ত্যয়ন বলির বৃষ ও মেষ হনন করলেন। হারোণের পুত্রেরা বলির রক্ত তাঁর কাছে নিয়ে এলে তিনি সেই রক্ত বেদীর গায়ে চারদিকে সেচন করে দিলেন।
19
পরে সেই বৃষ ও মেষের মেদ, লাঙুল, পাকস্থলী ও বৃক্কের মেদ, যকৃতের ঊর্ধ্বাংশ প্রভৃতির সমস্ত মেদ
20
নিয়ে বলির পাঁজরের উপরে স্থাপন করলেন এবং বেদীর আগুনে আহুতি দিলেন।
21
হারোণ বলির পাঁজর ও ডান উরু নিয়ে বিশেষ অর্ঘ্যস্বরূপ প্রভু পরমেশ্বরের সম্মুখে আরতি করে নিবেদন করলেন। মোশি তাঁকে এই নির্দেশ দিয়েছিলেন।
22
তারপর হারোণ হাত তুলে জনতাকে আশীর্বাদ করলেন। তিনি প্রায়শ্চিত্ত বলি, হোমবলি ও শান্তি স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করার পর সেখান থেকে চলে এলেন।
23
তখন মোশি ও হারোণ সম্মিলন শিবিরের মধ্যে প্রবেশ করলেন ও পরে সেখান থেকে বেরিয়ে এসে জনতাকে আশীর্বাদ করলেন। সমগ্র জনতার সমক্ষে তখন প্রভু পরমেশ্বরের মহিমা প্রকাশিত হল।
24
প্রভু পরমেশ্বরের কাছ থেকে নির্গত অগ্নিশিখা বেদীর উপরে স্থিত হোমবলি ও মেদ গ্রাস করল। সমগ্র জনতা এই দৃশ্য দেখে জয়ধ্বনি করে উঠল এবং উবুড় হয়ে প্রণিপাত করল।
← Chapter 8
Jump to:
Chapter 1
Chapter 2
Chapter 3
Chapter 4
Chapter 5
Chapter 6
Chapter 7
Chapter 8
Chapter 9
Chapter 10
Chapter 11
Chapter 12
Chapter 13
Chapter 14
Chapter 15
Chapter 16
Chapter 17
Chapter 18
Chapter 19
Chapter 20
Chapter 21
Chapter 22
Chapter 23
Chapter 24
Chapter 25
Chapter 26
Chapter 27
Chapter 10 →
All chapters:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27